ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

খুলনা রেঞ্জ পুলিশের অভিযানে বছরে ২৯৪ মামলা, আটক ৩৯৬


খুলনা রেঞ্জ পুলিশের অভিযানে বছরে ২৯৪ মামলা, আটক ৩৯৬

খুলনা রেঞ্জে বন অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত ১ বছরে ২৯৪ টি মামলায় ৩৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। যদিও অভিযানে বন অপরাধীরা ধরা পড়ছে, তবুও তাদের কার্যক্রম থমকে যাচ্ছে না। বন বিভাগ নানা সংকট এবং দস্যুদের চাপে হিমসিম খাচ্ছে, তবে খুলনা রেঞ্জের বনরক্ষীরা অব্যাহত নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে সুফল অর্জন করেছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীন বন অপরাধের হার উল্লেখযোগ্য হারে কমেছে। জনবল সংকট ও উন্নত জলযানের অভাব থাকা সত্ত্বেও বনরক্ষীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ১ বছরে খুলনা রেঞ্জে গঠন করা হয়েছে ১৩৫ জনের একটি তালিকা, যাদের নজরদারিতে রাখা হয়েছে। এতে বন অপরাধের মাত্রা কমে এসেছে। বন বিভাগের সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের মধ্যে বনরক্ষীরা পায়ে হেঁটে এবং জলপথে বিশেষ অভিযান পরিচালনা করছেন। এই সময় উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫৭১২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪৮৭ কেজি হরিণের মাংস এবং প্রচুর অবৈধ মৎস্য ও কাঁকড়া আহরণের সরঞ্জাম। খুলনা রেঞ্জের অধিনস্থ বনের দুর্গম এলাকা থেকে ২২ টি ট্রলার, ৩৪৯ টি নৌকা, ৬ হাজার ৯৮৬ টি অবৈধ কাঁকড়া ধরার ফাঁদ, ৯৮৩৩ মিটার দৌনদড়ি, ২৬১২ কেজি মাছ এবং ১ হাজার ৯৮১ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া জব্দ করা হয়েছে। বন্দুকধারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে সুন্দরবনের অপরাধ কিছুটা কমানো সম্ভব হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা দরকার। হরিণ শিকার ও বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার বন্ধ করতে সামাজিক আন্দোলন প্রয়োজন। বন বিভাগের কর্মীরা দিন ও রাত প্রচুর টহল কার্যক্রম পরিচালনা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


দৌলতপুরে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

দৌলতপুরে, কুষ্টিয়ার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানাপুলিশ। গতকাল সকাল বেলা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত বৃদ্ধা (৬৫) এর লাশ উদ্ধার করা হয়। এই বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, ঘটনাটি ঘটে যখন এলাকার বাসিন্দারা নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে সন্দেহ পেয়ে দৌলতপুর থানাপুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে আঞ্জুমানে মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়াও, তিনি বলেন, "প্রাথমিকভাবে মরদেহের সুরতহালে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।" ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহিতের বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধহাটায় জিও ব্যাগ এলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


বুধহাটায় জিও ব্যাগ এলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার সংলগ্ন ভেড়ী বাঁধ ভাঙন রক্ষায় জিও ব্যাগ এসে পৌছেছে, তবে নওয়াপাড়া গভীর ফাটল রক্ষায় এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ অবস্থায় বুধহাটাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ৬০০০ ব্যাগ বুধহাটায় পৌছে।

বুধহাটা বাজার সংলগ্ন পাউবোর ভেড়ী বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় ৭ হাত মত বাধের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমপি হাফেজ রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এলাকা পরিদর্শন করে সাময়িক ভাবে বাঁধ রক্ষার উদ্যোগ গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে পাউবোর পক্ষ থেকে ৬ হাজার জিও ব্যাগ বুধহাটায় আনা হয়েছে। ব্যাগে বালি ভরে ভাঙন স্থানে ডাম্পিং করা হবে। এজন্য শ্রমিক নিয়োগ করা হচ্ছে এবং ২/১ দিনের মধ্যে বস্তায় বালি ভরে পাইলিং এর ভিতরে বস্তা ফেলানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। ঠিকাদার আমিনুল ইসলাম বস্তাগুলো স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে হেফাজতে রাখেন। এসময় সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হান্নান, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, বিএনপি নেতা বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাশ্ববর্তী নওয়াপাড়া গ্রামে পাউবোর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙন চলছে। মূল বাঁধে ফাটল ধরে কয়েক হাত নিচে নেমে গিয়ে বাঁধের স্লোব ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পাউবোর এসও আঃ আলিম বাঁধটি পরিদর্শন করেছেন। দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে পাউবো কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। পাউবো দ্রুত ব্যবস্থা নেবে ঘোষণা দিলেও সপ্তাহ পার হওয়ার পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এলাকাবাসী রীতিমত ভীতিকর পরিস্থিতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে। আগামী গণমুখে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের টান শুরুর আগেই বাঁধ রক্ষায় কাজে হাত দেওয়ার জোর দাবী জানিয়েছে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে অভিযান চালিয়ে ৮ আসামিকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


আশাশুনিতে অভিযান চালিয়ে ৮ আসামিকে আটক করেছে পুলিশ

আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে। সিআর ৩৪/১৭ মামলার আসামী বৃধহাটা গ্রামের মৃত এজদান সরদারের ছেলে খলিল, এজদান গাজীর ছেলে মহাসিন গাজী, সিআর ৩১৯/২৫ (কাউনিয়া) মামলার আসামী শ্রীউলা গ্রামের মৃত নসোউদ্দীন গাজীর ছেলে দাদা কেনা গাজী ও কেনা গাজীর ছেলে তৌফিক গাজী রয়েছেন।

এছাড়া, পারিঃ জারিঃ ৫/২৬ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী বাইনতলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে হাফিজুল সানা, আশাশুনি থানার মামলা নং ২৪ তাং ২০/৭/২৬ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী কোদন্ডা গ্রামের কাদের গাজীর স্ত্রী কুলসুম, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং ২৫) এর ৭/৩০ ধারার আসামী রামনগর গ্রামের লাভলু গাজীর ছেলে রিফাত গাজী এবং সিসি নং ৩৯/১৭ এর আসামী বুধহাটা গ্রামের মৃত আবু তালেব মোল্যার ছেলে রফিকুল ইসলামও গ্রেফতার হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে চরম জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে চরম জনদুর্ভোগ

পিএমজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাচা রাস্তাটি অবহেলার কারণে বছরের পর বছর বেহাল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এই সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে যায়, যার ফলে পাঁচটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এই দীর্ঘদিনের ভোগান্তির অবসানে সড়কটির দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী, যাঁরা স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানাগেছে, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এখানে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা জমে যায় এবং যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরী রোগী হাসপাতালে পৌঁছানোও দুরূহ হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কটি পাকাকরণ করা হলে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিগত সময়ে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, তবে জনগুরুত্বপূর্ণ ৬টি সড়কের ৩৫ কিমি রাস্তা কাচা থাকায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানিয়েছেন, "এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সড়কের পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮টি মসজিদ, ৩টি খেয়াঘাট এবং ৫০ থেকে ৬০টি মুরগির খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাকাকরণের জন্য মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।"

শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু বলেছেন, "সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।" অন্যদিকে, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের বিশ্বাস, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে সড়কটির পাকাকরণ হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%