০৩:৩১ পি.এম
বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি বিশেষ বার্তা প্রদান করেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে এই মর্মে বিভিন্ন সূত্র হতে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর প্রতি ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ পরিস্থিতিতে, গ্রাহকদেরকে অতিরিক্ত বিল সম্পর্কিত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করার কিংবা হটলাইনগুলোতে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নতুন আলোচনা, ফখরুলের সঙ্গে আরও একটি নাম এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
হটলাইনসমূহ-
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯
বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০
আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি: তুরস্ক
পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯
ডিপিডিসি লি. এর কল সেন্টার- ১৬১১৬
ডেসকো লি. এর কল সেন্টার- ১৬১২০
নেসকো লি. এর কল সেন্টার- ১৬৬০৩
আরও পড়ুন: কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
ওজোপাডিকো লি. এর কল সেন্টার- ১৬১১৭
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন