০৪:৪১ পি.এম
জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। একটি নাচের দৃশ্য ধারণের সময় পড়ে গিয়ে তার হিপ টেন্ডনে গুরুতর আঘাতের ঘটনা ঘটে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
দুর্ঘটনার পর দ্রুত রাশমিকাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার সুস্থ হয়ে উঠতে নির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রাশমিকার দুর্ঘটনার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘হ্যাঁ, ঘটনাটি সত্যি। তবে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
চোটের কারণে আপাতত তার আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রানাবালি’ ও ‘মাইসা’র শুটিং পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের টেন্ডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। অভিনয়শিল্পীদের মধ্যে বড় ধরনের এই ধরনের চোট তুলনামূলক বিরল।
রাশমিকার এই দুর্ঘটনার পর আবারও তেলুগু চলচ্চিত্র শিল্পে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে শুটিং করতে গিয়ে রাম চরণ, জুনিয়র এনটিআর, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ ও প্রভাসসহ একাধিক তারকা আহত হয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অনেক ক্ষেত্রেই তারা নিজেরাই স্টান্ট দৃশ্যে অংশ নেওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন