ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে চিপস তৈরির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার আসবাবপত্র, তৈরিকৃত চিপস, কার্টন, প্লাস্টিক প্যাকেট ও মেশিনারিজসহ প্রায় ৫ হাজার বর্গফুটের একটি সেমিপাকা টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

কারখানার মালিক তাবারক বলেন, এই কারাখানা থেকেই আমার আয়-উপার্জন হতো। এখন আমি পথের ফকির হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতার দাবি জানাচ্ছি।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ৪টার দিকে আগুন লাগার খবর পাই। পরে আমার নেতৃত্বে দুই ইউনিট মিলে পৌনে এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সকাল ৬টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দক্ষ ও সময়োপযোগী অভিযানের ফলে কারখানার প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি চীনের

চীন সোমবার জানিয়েছে যে, তারা একটি পারমাণবিক সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

বেইজিং বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দেশকে পরিকল্পিত পরীক্ষাটির বিষয়ে অবহিত করার কয়েক ঘণ্টা পর, এই পরীক্ষা পরিচালিত হয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ জানায়, ‘একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন, প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট গভীর সমুদ্রের দিকে একটি ডামি ওয়ারহেড বহনকারী কৌশলগত ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা সুনির্দিষ্টভাবে নির্ধারিত জলসীমার মধ্যেই পড়েছে।’

এটি স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ০১ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

এটি চীনের দ্বিতীয় কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ১৯৮০ সালের পর প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে।

এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের সংবাদমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেছে বেইজিং। তাতে বলা হয়, চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আসন্ন পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে আঞ্চলিক সরকারগুলোকে অবহিত করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ছিল চীনের পক্ষ থেকে পরিচালিত একটি নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়া, যার জন্য তারা সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই অবহিত করেছিল। এই পরীক্ষাটি আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতির সাথে সঙ্গতিপূর্ণ এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে করা হয়নি।’

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে, সামুদ্রিক গোয়েন্দা সংস্থা স্টারবোর্ড এমন ছবিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বর্তমানে দুটি স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ রয়েছে, যা একটি পরীক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে।

এদিক, কিয়োডো নিউজের তথ্যমতে, জাপানকেও আগে থেকেই অবহিত করা হয়েছিল। পত্রিকাটি আরও জানায়, টোকিও বেইজিংকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ‘পুনর্বিবেচনা’ করার জন্য অনুরোধ করেছে এবং তাদের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাল্টি নেওয়ার আগে গোলরক্ষকের কানে কী বলেছিলেন নেইমার?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


পেনাল্টি নেওয়ার আগে গোলরক্ষকের কানে কী বলেছিলেন নেইমার?

বিশ্বকাপের শেষ ষোলোর একটি হাই-ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, যারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচে নেইমার, যিনি বদলি হিসেবে মাঠে নামেন, পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। কিন্তু তার গোলের চাইতে বেশি আলোচনা হচ্ছে পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার কথোপকথন নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো-তে প্রকাশিত অডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার পূর্বে নেইমার নিল্যান্ডকে উদ্দেশ্য করে বলেন, "পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও?" তার এ প্রশ্নের জবাবে নরওয়ের গোলরক্ষক হাস্যরসের সুরে বলেন, "পোস্টে মারো, পোস্টে।"

কিন্তু শেষ পর্যন্ত নেইমার নিখুঁত একটি শটে বল জালে পাঠান। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলটি জালে জড়ানো দেখেন। গোল উদযাপনের সময় ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষকের দিকে তাকিয়ে বলেন, "আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।"

এর আগে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল পেনাল্টির সুযোগ পেয়েছিল। কিন্তু ব্রুনো গুইমারেসের নেওয়া শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন নিল্যান্ড। পরবর্তীতে নরওয়ে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে ব্রাজিলের জন্য একটি গোল শোধ করলেও তারা হার এড়াতে পারেনি।

এই জয়ের ফলে নরওয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। অন্যদিকে, শেষ ষোলোতেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ফলে, ব্রাজিলের জন্য ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বয়স হবে ২৮ বছর, যা দেশের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ট্রফিখরা হিসেবে গণ্য হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান্না চেপে ব্রাজিলকে নিয়ে আবেগঘন বার্তা তটিনীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


কান্না চেপে ব্রাজিলকে নিয়ে আবেগঘন বার্তা তটিনীর

নরওয়ের বিরুদ্ধে জয়টি অধরা থেকে গেছে ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬য়ের ম্যাচেও নেইমার-ভিনিসিউসরা কিছু করতে পারলেন না। ২-১ গোলে হারিয়ে এবারের সংস্করণ থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হতাশা বাংলাদেশের শোবিজ অঙ্গনেও পৌঁছেছে। জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নিজ দলের বিদায়ে নিজের আবেগ প্রকাশ করতে পারলেন না।

ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টে তটিনী একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি ব্রাজিলের জার্সি পরিহিত। পোস্টে তিনি লেখেন, "দলের প্রতিটি ভালো এবং খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা আমি আমার দলের সাথেই থাকব।"

ছবিতে তটিনীকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা করতে দেখা যায়, তার মুখে হাসি রয়েছে। এই অভিব্যক্তি পরাজয়ের দুঃখ ও প্রিয় দলের প্রতি অটুট ভালোবাসা দুটোরই প্রকাশ ঘটায়। শুধুমাত্র পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও তিনি একাধিক কান্নার ইমোজির মাধ্যমে মন খারাপের প্রকাশ করেছেন।

এর আগে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে নরওয়ের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অকল্পনীয় বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই হতাশা প্রকাশ করছেন, আবার কেউ প্রতিপক্ষের সাফল্য উদযাপন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে অটোরিকশা উল্টে প্রা-ণ হারাল শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


সড়কে অটোরিকশা উল্টে প্রা-ণ হারাল শিশু

নওগাঁর পোরশায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনায় নিহত শিশুর নানি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের উপর এটি ঘটেছে।

নিহত শিশুর নাম মুশফিকা জান্নাতি, তিনি সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার কন্যা। একই গ্রামের আব্দুল গণির মেয়ে কুলসুম বেগম (৫৫) আহত হয়েছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, কুলসুম বেগম নাতনিকে নিয়ে বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইগাছী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ ব্রিজের কাছে পৌঁছানোর পর রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে অটোরিকশার চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের ওপর উল্টে যায়।

এই দুর্ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও তার নাতনি মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে মুশফিকা জান্নাতির মৃত্যু ঘটে।

পোরশা থানা পুলিশ জানায়, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কুলসুম বেগম পোরশা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%