ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

মহাকাশে ‘মিষ্টি’ আবিষ্কার, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু


মহাকাশে ‘মিষ্টি’ আবিষ্কার, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু

মহাকাশে এবার মিলেছে ‘মিষ্টির’ সন্ধান। বিজ্ঞানীরা প্রকৃত অর্থে প্রথমবারের মতো আকাশগঙ্গা ছায়াপথে একটি শর্করা (চিনি) অণু শনাক্ত করেছেন। এই আবিষ্কার, যা কেবল মহাকাশ রসায়নের ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা সম্পর্কিত গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে।

গবেষকদের মতে, শনাক্ত হওয়া শর্করাটি ইরিথ্রুলোজ নামে পরিচিত। এটি চারটি কার্বন পরমাণু দিয়ে গঠিত একটি সুগার অণু। এতদিন বিভিন্ন ধরনের জৈব অণুর সন্ধান মহাকাশে মিললেও, এই বিশেষ ধরনের শর্করা অণু এবারই প্রথম শনাক্ত হলো।

বিজ্ঞানীরা জানান, পৃথিবীসহ আমাদের সৌরজগৎ যে মিল্কিওয়ে (আকাশগঙ্গা) ছায়াপথে অবস্থিত, সেই ছায়াপথের এক বিশাল আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণার মেঘে অত্যাধুনিক দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এ অণুর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

গবেষণায় আরও জানা গেছে, যে মহাজাগতিক অঞ্চলটিতে এই শর্করা অণু পাওয়া গেছে, সেখানে ইতোমধ্যেই ৩০০টিরও বেশি বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ শনাক্ত হয়েছে। এ কারণে অঞ্চলটিকে বিজ্ঞানীরা মহাশূন্যের এক ধরনের ‘রাসায়নিক গবেষণাগার’ হিসেবে বিবেচনা করছেন।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, মহাকাশে এ ধরনের জটিল জৈব অণুর উপস্থিতি ইঙ্গিত দেয় যে, প্রাণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো মহাবিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে থাকতে পারে। যদিও এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সরাসরি প্রমাণ নয়, তবে ভবিষ্যতে এ বিষয়ে গবেষণার নতুন পথ খুলে দিয়েছে।

এই গুরুত্বপূর্ণ গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে আরও উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে মহাকাশে প্রাণের উৎস ও জৈব রসায়নের বিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব: ছাত্রদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের এখন আর কোনো কাজ নেই, শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো।

তিনি শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।

তৎকালীন ক্ষমতাসীনদের সমালোচনা করে ছাত্রদল সভাপতি আরও বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের এখন আর কোনো কাজ নেই। তাদের উদ্দেশ্যে আবারও স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের অন্যায়ের বিচার না হবে, ততদিন যাত্রাবাড়ীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে।’

গণ-অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণা করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আন্দোলনের সফলতা মূলত নির্ভর করেছিল স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ওপর। আন্দোলনের সময় আমি যখন গুরুতর আহত হয়েছিলাম, তখন এই যাত্রাবাড়ীর স্থানীয় সাহসী ভাইদের সহায়তায় নিরাপদে ও জীবন বেঁচে ছিলাম।’

তিনি আরও বলেন, “পরবর্তী সময়ে ১৭ জুলাই ঐতিহাসিক প্রতিরোধ দিবস পালিত হয় এবং ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এক দফা আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যায়। এ আন্দোলন পরিচালিত হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায়।”

আন্দোলনের পেছনের দূরদর্শী নির্দেশনার কথা তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, ‘ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছিল, তখন রাজপথের সহযোদ্ধাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান স্কাইপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব ভাগ করে নেয়ার নির্দেশনা দেন।’

তিনি জানান, সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, তৎকালীন দায়িত্বশীল নেতৃত্ব এবং তিনি নিজে সমন্বয় রেখে সারা দেশে আন্দোলন বেগবান করার কাজ পরিচালনা করেছিলেন।

যাত্রাবাড়ীতে আয়োজিত এই প্রতিরোধ দিবসের সমাবেশে ছাত্রদল ও বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তদন্ত চলছে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তদন্ত চলছে: ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উত্থাপিত প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের সরকারের অনুরোধ খতিয়ে দেখার কথা ভারত জানিয়েছে। গত শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য প্রকাশ করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা জানতে পারছি, বাংলাদেশ আবারও শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না?’

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও আমরা যেমন জানিয়েছি, এই অনুরোধ বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। আইনি জটিলতা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকেও এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে।’

অপর এক সাংবাদিক বাংলাদেশের আরেক প্রত্যর্পণের অনুরোধের ব্যাপারে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তারা এক ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে এবং ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে।

জয়সওয়াল জবাবে বলেন, ‘দেখুন, এই নির্দিষ্ট অনুরোধটি পাওয়া গেছে কি না, সেটি আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে, যেকোনো প্রত্যর্পণের অনুরোধ আইনি দিক এবং সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হয়।’

গত মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বার বার তাগিদ দেয়া হয়েছে। দেশে এলেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

একই বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে রয়েছেন। ভারতে তার অবস্থানের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে এবং এর মধ্যে বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোবার্স মা-রা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


সোবার্স মা-রা গেছেন

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স মারা গেছেন। শুক্রবার মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৯ বছর।

সোবার্সকে অন্যান্য সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। এ মধ্যে তিনি ২৬টি সেঞ্চুরিসহ মোট ৮,০৩২ রান করেছেন এবং ২৩৫টি উইকেট নিয়েছেন। এছাড়া তিনি একটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচেও অংশগ্রহণ করেছিলেন।

ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং তিনটি ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার জন্য সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়ে থাকে। তিনি বাঁহাতে স্পিন বলও করতে পারতেন। তার অলরাউন্ডার ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড গড়া হয়েছে।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামরগানের বিপক্ষে যখন তিনি খেলতে নেমেছিলেন, তখন তিনি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারের ছয় বলের ছয়টি ছক্কা মারেন। এই অসাধারণ কীর্তিটি তিনি বোলার ম্যালকম ন্যাশের বোলে গড়েন।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতে তিনি অপরাজিত ৩৬৫ রান করেন। এটি দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল। পরে ১৯৯৪ সালে ব্রায়ান লারা সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।

প্রথম শ্রেণির ক্রিকেটে সোবার্স খেলেছেন সাড়ে তিনশর বেশি ম্যাচ। ব্যাট হাতে ৮৬ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ২৮ হাজার ৩১৪। উইকেট নিয়েছেন এক হাজার ৪৩টি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আর্জেন্টিনার ফ্যানদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বরিশালে আর্জেন্টিনার ফ্যানদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ দখিনের জেলা বরিশালকে ছুঁয়ে গেছে। সেমিফাইনালে আলবিসেলেস্তেদের দারুণ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনালে ওঠার আনন্দ উদযাপন উপলক্ষে পুরো নগরী এখন নীল-সাদার উৎসবে রূপ নিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীতে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। শত শত ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি গায়ে জড়িয়ে, প্রিয় দলের পতাকা উড়িয়ে রাজপথে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। মোটরসাইকেলের হর্ন আর আর্জেন্টিনার সমর্থনে 'মেসি-মেসি' স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।

বিকেলে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি শহরের সদর রোড, হাসপাতাল রোড, নতুন বাজার, বিএম কলেজ রোড, সিএন্ডবি রোড এবং আমতলার মোড় প্রদক্ষিণ করে পুনরায় বেলস পার্ক মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানানোর জন্য দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টাইন সমর্থকরা দাবি করেন, এবারের আসরেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলার সক্ষমতা রয়েছে তাদের প্রিয় দলের। তারা টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী।

নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা আর্জেন্টাইন সমর্থক রিচার্ড দিগন্ত বলেন, ‘মেসিদের খেলা মানেই আলাদা জাদু। সেমিফাইনালের পারফরম্যান্স দেখার পর আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা এখন যে ফর্মে আছে, ফাইনালে তাদের আটকানো অসম্ভব। আমরা ট্রফি নিয়েই ঘরে ফিরব।’

বিএম কলেজের শিক্ষার্থী তাশফিয়া রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এবারের কোপা আমেরিকা আমাদের জন্য ভীষণ আবেগের।’

শোভাযাত্রার অন্যতম সমন্বয়ক সাইদুল ইসলাম মিলন মন্তব্য করেন, ‘বরিশালে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সংখ্যা বরাবরই আকাশচুম্বী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। বেলস পার্ক থেকে শুরু করে পুরো শহরের প্রধান সড়কগুলো আমরা নীল-সাদায় রাঙিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘শুক্রবারের এই শোভাযাত্রা কেবল শুরু, আসল উদযাপন হবে ফাইনাল জয়ের পর।’

আরেক প্রবীণ সমর্থক নাসির উদ্দিন বলেন, ‘এই দলটার মধ্যে একটা বিজয়ী মনোভাব রয়েছে। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, তাতে কাপ আমাদেরই থাকবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%