ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে নরওয়ে


হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে। ভাইকিংসদের হয়ে আর্লিং হালান্ড করেছেন জোড়া গোল। এতে ৩৬ বছর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় হয়েছে। পাশাপাশি সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন 'মিশন হেক্সা'র আরেকটি ব্যর্থ অভিযান দলকে সংকটে ফেলেছে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হয় দুটি দল।

ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তাদের সামনে সুযোগও সৃষ্টি হয়। সেলেসাওদের আগে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। তবে ৪নম্বর মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।

আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

৪০তম মিনিটে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড ব্রাজিলকে এবার সংরক্ষণ করেন। বক্সের ভেতরে ওডেগার্ড বল হারান ভিনির কাছে। তবে ভিনির দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নিল্যান্ড। প্রথমার্ধের সময়ের কিছু আগে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকেও রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। শেষে গোলশূন্য অবস্থায় বিরতির মুখোমুখি হলো দুই দল।

বিরতির পর উভয় দল আক্রমণে মনোনিবেশ করে। কিন্তু লক্ষ্যভেদে তারা ব্যর্থ হতেই থাকে। ম্যাচের ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের ঠিক আগে দুটি পরিবর্তন করে কার্লো আনচেলত্তি। রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে মাঠে আসেন নেইমার এবং দানিলো।

নরওয়ে পক্ষেও দুইটি পরিবর্তন আনা হয়। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার পরিবর্তে মাঠে আসেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর আর্লিং হালান্ড যেন নিজের সেরায় ফিরে এলো। ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে তিনি নরওয়েকে এগিয়ে দেন।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের ১ মিনিট আগে আবারও সেলেসাও রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল করেন হালান্ড। ব্রাজিল ফেরার প্রচেষ্টা চালালেও তা বাস্তবায়িত হয়নি।

অতিরিক্ত সময়ে ব্রাজিলের পাওয়া পেনাল্টিতে স্কোর করেন নেইমার, যা কেবল পরাজয়ের ব্যবধানকেই কমায়।

শেষ পর্যন্ত নরওয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে যায়। শেষ আটে তারা মোকাবেলা করবে মেক্সিকো-ইংল্যান্ডের বিজয়ের দলের বিপক্ষে। আগামী শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে কাদা-মাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


মুলাদীতে কাদা-মাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

বরিশালের মুলাদীতে খানাখন্দে ভরা কাদা-মাটির সড়কে চরম ভোগান্তিতে পড়েছেন গাছুয়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ।

সামান্য বৃষ্টিতেই উপজেলার হোসনাবাদ, বলরামপুর ও পূর্বহোসনাবাদ গ্রামের অন্তত পাঁচটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ওই এলাকার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কগুলো এখন হাঁটুসমান কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়েছে।

এতে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শতাধিক শিক্ষার্থী এবং বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, হোসনাবাদ নতুন রাস্তা নামে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি সড়ক সরকারি পুকুরপাড় থেকে মাস্তান বাজার পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এই সড়ক দিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে সড়কটি কর্দমাক্ত হয়ে চাষাবাদের জমির মতো অবস্থায় পরিণত হয়েছে। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা লাবিব হাসান হৃদয় জানান, গাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোপুরি চলাচলের অনুপযোগী। এ বিদ্যালয়ে প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া বি ডি সি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই পথে চলাচল করতে বাধ্য হচ্ছে। কাদার কারণে অনেক শিশু পড়ে গিয়ে আহত হচ্ছে এবং বই-খাতা নষ্ট হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এলাকায় প্রায় ৫০০ জনের বেশি বৃদ্ধ মানুষ রয়েছেন, যাদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। হোসনাবাদ থেকে বলরামপুরসহ পাঁচ গ্রামের সংযোগ সড়কও একই অবস্থায় রয়েছে। এই সড়ক দিয়ে সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয় এবং ইসলামাবাদ নেছারিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান খান বলেন, সরকারি পুকুরপাড় থেকে মোল্লাবাড়ি পর্যন্ত সড়কটি ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, পৈক্ষা হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, পৈক্ষা নোমরহাট এবং পূর্বহোসনাবাদ ডিগ্রী কলেজে যাওয়ার একমাত্র পথ। সড়কটি অচল হয়ে পড়ায় প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমেও প্রভাব পড়ছে।

শিক্ষার্থীরা জানায়, স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় জুতো খুলে হাতে নিয়ে কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যাওয়ায় ক্লাসে না গিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয় তারা। এ বিষয়ে গাছুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, কাঁচা সড়ক সংস্কারের জন্য স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পাওয়া গেছে। প্রকল্প তৈরি করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, চলাচল অনুপযোগী সড়কের বিষয়টি খোঁজ নিয়ে ইউনিয়ন প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাংবাদিকের ওপর বালুখেকোদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২১ পি.এম


বরিশালে সাংবাদিকের ওপর বালুখেকোদের হামলা

অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ঘটনা সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই বালুখেকোরা হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এই সময় তাঁর সাথে থাকা ক্যামেরাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হামলাকারীরা তা ভেঙে পানিতে ফেলে দেয়। হামলার ঘটনায় মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্বকোড়ালিয়া গ্রামের মোশারফ মিয়ার বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে। হামলায় গুরুত্বর আহত সাংবাদিক মো. মাসুদ সরদার (৪০) পূর্বকোড়ালিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি হিজলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং টাইমস্ অফ বরিশাল পত্রিকার হিজলা প্রতিনিধি।

শনিবার দুপুরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুত্বর আহত সাংবাদিক মাসুদ সরদার বলেন, স্থানীয় একাধিক ব্যক্তি তাকে অভিযোগ করে জানায় যে, কোড়ালিয়া গ্রামের মোশারফ মিয়ার বাড়ির পশ্চিম পাশের পুকুরে কিছু বালুখেকো স্থানীয় প্রযুক্তিতে তৈরি অবৈধ ও পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলনের যন্ত্র আত্মঘাতী ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে।এভাবে জায়গা থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে আশেপাশের বসতবাড়ি, রাস্তা ও ঘাট দুর্ভোগে পড়েছে।

সাংবাদিক মাসুদ সরদার আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছানোর সাথে সাথেই বালুখেকোরা তুষার মিয়াজী, আবুল বাশার, আল-আমিন মিয়াজী, ইমরান সরদার, মিজানুর রহমান, আবু-সাঈদ বাবু, আবু-আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন কালামসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের অর্তকিত হামলার শিকার হন। হামলাকারীরা তাকে (মাসুদ) লাঠিপেটা করে গুরুত্বর আহত করে।

এসময় হামলাকারীরা সাংবাদিক মাসুদ সরদারের সাথে থাকা ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তা ভাংচুর করে পানিতে ফেলে দেয়। হামলার ব্যাপারে প্রধান অভিযুক্ত তুষার মিয়াজীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোনধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে, মামলা দায়েরের জন্য লিখিত এজাহারপ্রাপ্তির সত্যতা স্বীকার করে হিজলা থানার ওসি মো. সুলাইমান হোসেন জানান, সাংবাদিক মাসুদ সরদারের দায়ের করা লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সাংবাদিক মাসুদ সরদারের ওপর বালুখেকোদের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবুজাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া' সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের একজন নেতাকে আটকের পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

জিএমপি সূত্র অনুযায়ী, গত ২২ জুন রাতে কোনাবাড়ীর প্রতাবপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করেন এসআই কামরুল হাসান। পরে তার পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরদিন থেকে মতিন মিয়া আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে পুলিশের কাছে মতিন মিয়ার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি ব্যবসায়ী নূর মোহাম্মদকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তিনি থানায় লিখিত অভিযোগে জানান যে, মতিনের ভাই মো. আলম তার দোকানে এসে গালাগাল করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন জানিয়েছেন যে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের সময় কিছু সত্যতা পাওয়া গেছে, তাই এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩১

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম নুর মোহাম্মদ, বয়স ৬ মাস। নুর মোহাম্মদ বরিশালের বাকেরগঞ্জের মানপাশার নিবাসী রবিউলের সন্তান। এ নিয়ে বিভাগের হাম উপসর্গে মৃতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে; এর মধ্যে শেবাচিমে মৃত্যু হয়েছে ৩৯ জনের। রোববার (০৫ জুলাই) দুপুরের সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় এই তথ্য জানিয়েছে। গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন। এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগীদের ভর্তির এবং মৃত্যুর সংখ্যা কমেছে। যদিও নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও তিনি জানান, সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%