ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

আম বাগানে সুমিষ্ট আনারস চাষ নওগাঁর অর্থনীতিতে সম্ভাবনার নতুন বার্তা বয়ে এনেছে


আম বাগানে সুমিষ্ট আনারস চাষ নওগাঁর অর্থনীতিতে সম্ভাবনার নতুন বার্তা বয়ে এনেছে

আম বাগানে সুমিষ্ট আনারস চাষের সাফল্য বরেন্দ্র জেলার অর্থনীতিতে সম্ভাবনার নতুন বার্তা নিয়ে এসেছে। আম বাগানের ফাঁকা জায়গাগুলি কাজে লাগিয়ে সাথী ফসল হিসেবে আনারস চাষ জেলার কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করছে।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও পত্মীতলা উপজেলার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় এখানকার আবহাওয়া আনারস চাষের জন্য বেশ উপযোগী। কম খরচে অধিক ফলন হওয়ায় আনারস চাষ এখানকার গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আম গাছের মাঝে ফাঁকা জায়গাগুলোতে এমবি-২ ও হানিকুইন জাতের আনারস চাষ করা হচ্ছে।

সূত্র জানায়, আনারসের চারা প্রথমবার রোপণ থেকে ফল আসতে ১৫ থেকে ১৮ মাস সময় লাগে। অল্প জমিতে দুই ফসল পাওয়ায় কৃষকদের আয় ও জমির ব্যবহার বহুগুণ বেড়েছে। ফলন ভালো হওয়ায় জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে আনারস সরবরাহ করা হচ্ছে। কম খরচে একবার চারা লাগিয়ে টানা কয়েক বছর ফলন পাওয়া যায়। এখানকার আনারস অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু।

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান সিদ্দিক জেলায় প্রথমবার বাণিজ্যিকভাবে আনারস চাষে সফল হয়েছেন।

বাসসের সাথে আলাপকালে রায়হান সিদ্দিক বলেন, ‘২০২৪ সালে জেলার বদলগাছী হর্টিকালচার থেকে ৩০০০ আনারসের চারা বর্ষার সময় রোপণ করি। এরপর আর সেচ দিতে হয়নি। শুরু থেকে গাছের আগাছা পরিষ্কার ও দুই-একবার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। কোনো প্রকার খরচ ছাড়া এসব আনারস ধরেছে। এখন পর্যন্ত ১০ হাজার টাকার আনারস বিক্রি করেছি। আরো প্রায় এক লাখ টাকার আনারস বিক্রি করতে পারবো।’

তিনি বলেন, ‘আগামীতে আরও বড় পরিসরে আনারসের বাগান করবো। আমরা টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে আনারস কিনে এনে এই জেলার চাহিদা পূরণ করে থাকি। আমের রাজধানীতে আনারসের চাষ হলে নিজেদের উৎপাদিত আনারস দিয়েই জেলার চাহিদা পূরণ করা সম্ভব হবে।’

মান্দা থেকে আনারস দেখতে আসা দর্শনার্থী ও তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুস সোবহান বাসসকে বলেন, ‘আমি শুনেছি এ জেলায় প্রথম আনারসের চাষ হয়েছে তাই দেখতে এসেছি। রায়হান ভাই তার ক্ষেতের আনারস খাওয়ালেন। খুবই মিষ্টি। সিদ্ধান্ত নিয়েছি নিজেও আনারসের চাষ করবো।’

আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা সভার আয়োজন

দর্শনার্থী তাসনিম বলেন, ‘বরেন্দ্র জেলা নওগাঁয় যে আনারস চাষ হয় এটা আমি কখনো দেখিনি। আনারসের কথা শুনে এসেছি। খেয়ে দেখলাম। অসাধারণ স্বাদ। আমি ধারণা করিনি এখানকার আনারস এতটাই মিষ্টি হবে।’

ফল ব্যবসায়ী ইয়াছিন আলী বাসসকে বলেন, আমরা সারাবছর বিভিন্ন ফলের ব্যবসা করে থাকি। এ জেলায় প্রথম রায়হান ভাই আনারস চাষ করেছেন। আমরা কেনার জন্য এসেছি। ভালো ফলন হয়েছে। দামও ভালো।

রায়হানের বাগানে কর্মরত শ্রমিক মোতাহার মিয়া বলেন, এই আম বাগানে দীর্ঘদিন কাজ করছি। আম বাগানের পাশাপাশি আনারসের পরিচর্যা করি। এ জেলার মাটি আনারস চাষের জন্য বেশ উপযোগী।

পোরশা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম বলেন, আম বাগানে সাথী ফসল হিসেবে যে সুমিষ্ট আনারস চাষ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রায়হান সিদ্দিক। তিনি জেলায় প্রথম আম বাগানের ফাঁকে সাথী ফসল হিসেবে আনারসের চাষ করেছেন। তার বাগানের গাছের গ্রোথ ভালো হয়েছে। তাই ফলগুলোও ভালো হয়েছে। এভাবে যদি জেলায় আম বাগানের পাশাপাশি আনারস চাষ করা যায়, তাহলে এ অঞ্চলের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে জেলা পরিষদের নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

তিনি বলেন, প্রথমবার আনারস ধরতে ১৫ থেকে ১৮ মাস সময় লাগে। এরপর থেকে প্রতি বছর আনারস ধরে। নতুন করে আর চারা লাগতে হয় না। বরং একটি গাছ থেকে চার পাঁচটি ক্রাউন পাওয়া যায়। সেগুলো চারা হিসেবে বিক্রি করা যায়। আবার অন্য জমিতেও লাগানো যায়।

তিনি জানান, কৃষি উদ্যোক্তা রায়হানকে কৃষিবিভাগ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউতে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


ডিআইইউতে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘নলেজ ইজ পাওয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সহযোগিতায় ছিল মেডিপ্লাস ওরাল হেলথ।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের মাধ্যমে বিনামূল্যে দাঁতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ প্রদান করা হয়েছে।

ক্যাম্পটির বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ, ফরাজী হাসপাতালের হেড অব করপোরেট মোজাম্মেল হক, ম্যানেজার মোর্শেদুল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট। ফরাজী ডেন্টালের বনশ্রী ও গুলশান শাখার সৌজন্যে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজন সম্পর্কে ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট বলেন, সাধারণ মানুষের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতেই আমরা নিয়মিত এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। শিক্ষকদের ও শিক্ষার্থীদের মধ্যে ডেন্টাল কেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের বিনামূল্যে প্রাথমিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়াতে আজ আগত সবাইকে মেডিপ্লাস টুথপেস্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। সেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসেই বিনামূল্যে ডেন্টাল চেকআপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত উপকারী। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দাঁত পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। সাথে ওরাল হেলথ কিট ও টুথপেস্ট উপহার পেয়েছি। এমন সুন্দর উদ্যোগের জন্য ফরাজী ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

বিনামূল্যে উন্নতমানের মেডিকেল ও ডেন্টাল সেবা এবং ওরাল হেলথ কিট পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী

জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

তিনি রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যায়ের সঙ্গে আপস করা চলবে না। সততার সঙ্গে চলতে হবে। এসব শিক্ষা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কী শিখাচ্ছেন? তিনি আমাদের সামাজিক ও মানবিক দেশ গড়তে, কাজ করতে এবং জনবান্ধব সরকার গঠন করার শিক্ষা দিচ্ছেন।

এই তিনটি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি, তবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব।

মন্ত্রী আরও বলেন, দেশ যদি ভালোভাবে না চলে, তবে আমি আমার জীবন গড়তে পারব না। সে ক্ষেত্রে দেশপ্রেম নিয়ে আমাদের দেশকে সামনে রেখে চলতে হবে।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার গুরুত্ব তুলে ধরেন।

এই সময় তিনি মানিকগুলি সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিতের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিতের নতুন বার্তা

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে গড়ে ওঠা আন্দোলন মোদি সরকারের ঘুম হারাম করে দিয়েছিল দেশের তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির মাধ্যমে। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় তরুণদের নতুন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্লাটফর্মটির প্রধান অভিজিৎ দিপকে। তার নেতৃত্বে চলা টানা ৩৭ দিনের আন্দোলনের চাপের মুখে বিজেপি সরকার এক প্রকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সব দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে।

এই সফল আন্দোলনের পর এখন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রধান অভিজিৎ দিপকে নতুন এক বার্তা দিয়েছেন। শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকার সিজেপির অন্যান্য দাবি মেনে নেওয়ার ফলে ককরোচ পার্টির প্রধানের জন্য এখন কিছুটা বিশ্রামের সময় এসেছে। দেশব্যাপী গড়ে ওঠা এই আন্দোলনের ৩০ বছর বয়সী মুখ সেজন্য বিশেষভাবে বিশ্রামের মুহূর্তগুলো উপভোগ করছেন।

তেলাপোকা পার্টির প্রধানও জানিয়েছেন, ‘কী করতে হবে কিংবা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে—এসব চিন্তা না করেই আমি ঘুমাতে যেতে পারছি এবং নিজের শোবার ঘরে ঘুম থেকে উঠতে পারছি।’

রোববার সকালে পোস্ট করা ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, এখন আর কোনো উৎকণ্ঠা নেই। আন্দোলনের ৩৭ দিনকে তিনি ‘সত্যিই অত্যন্ত কঠিন’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের স্মরণ করিয়ে দিয়ে অভিজিৎ বলেন, এটি কেবল শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি।

ভারতের প্রধান বিচারপতি তরুণদের ‘তেলাপোকা’ নাম দিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার পর গত মে মাসে সিজেপি প্রতিষ্ঠা করেছিলেন অভিজিৎ। পরবর্তী প্রায় ৭০ দিনের মধ্যে তা দেশের নতুন প্রজন্মের শক্তিকে এক সুতোয় গাঁথা বিশাল আন্দোলনে রূপ নেয়।

খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ‘তেলাপোকা’ নিজেদের সিজেপির সমর্থক হিসেবে পরিচয় দান করে রাজধানীর প্রাণকেন্দ্র দখল করে নেন। ভারতের ক্ষমতার প্রাণকেন্দ্রের নিকট অবস্থিত ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তরে ককরোচদের ‘ইনকিলাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

নিট প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীরা। তারা বিক্ষোভের মাধ্যমে তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন। সরকারের গড়িমসিতে প্রতি মুহূর্তে হাজার হাজার সমর্থক যোগ দেন ‘তেলাপোকাদের’ আন্দোলনে।

আন্দোলনের ৩৭ দিনের মাথায় শনিবার (২৫ জুলাই) ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

তবে, এই পথটি সহজ ছিল না বলে ভিডিও বার্তায় স্মরণ করে দিয়েছেন অভিজিৎ। অনেকেই নানা সন্দেহ প্রকাশ করলেও যারা সিজেপিকে সমর্থন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি। টাইফয়েডে আক্রান্ত ও জ্বরে ভুগছিলেন এই তরুণ আন্দোলনকর্মী, তাই গতকাল যন্তর মন্তরে উপস্থিত সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।

ভিডিওতে তিনি বক্তব্য রাখেন, যারা দীর্ঘ ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা আমি সত্যিই মন থেকে অনেক অনেক সম্মান করি।

যারা সমালোচনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। অভিজিৎ দিপকে জানান, তাদের গঠনমূলক সমালোচনা ও প্রশ্নের মাধ্যমেই তিনি নিজের ভুলত্রুটি শুধরে নিতে পেরেছেন এবং কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এনবিআরের, ঘাটতি ৯২ হাজার ৬১০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এনবিআরের, ঘাটতি ৯২ হাজার ৬১০ কোটি টাকা

সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা কম রয়েছে।

এ তথ্য জানাইছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি রোববার (২৬ জুলাই) দুপুরে প্রকাশ করা হয়েছে।

এছাড়া, জানা গেছে, আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণখাতে আদায় হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৯৮ কোটি টাকা এবং ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা। অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ৭৫৭ কোটি টাকা।

যদিও ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, এনবিআর জানিয়েছে আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%