ঢাকা মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারী, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে মাঘ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে শাবান, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারী, ২০২৬ইং ২৭শে মাঘ, ১৪৩২বাং

জুডিশিয়াল সার্ভিসের ৫ বিচারককে বদল


জুডিশিয়াল সার্ভিসের ৫ বিচারককে বদল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পাঁচ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাদের বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

বদলি করা বিচারকদের মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে হাসনা মওদুদকে হেনস্তার অভিযোগ উত্থাপন

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের আরেক রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সচেতন থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

এ ছাড়া ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোয়াজ্জেম হোসেন, হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট নির্ধারিত তারিখে দায়িত্ব হস্তান্তর করবেন। অপর কর্মকর্তারা আগামী ৪ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

 

আরও পড়ুন: আমি জীবিত থাকাবস্থায় সংখ্যালঘুদের কেউ ক্ষতি করতে পারবে না: শেখ ফরিদুল ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'ফ্রি প্যালেস্টাইন' পোস্টার লাগানোর কারণে দুই ব্রিটিশ পর্যটককে ভারত ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ভারতের কর্তৃপক্ষ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরা সূত্রে জানা যায়, এটি ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্রিটিশ পর্যটক লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এমা ক্রিস্টিন রাজস্থান রাজ্যের আজমিরের পবিত্র শহর পুষ্করের বিভিন্ন স্থানে 'ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরাইল' লেখা পোস্টার সাঁটিয়েছিল।

আবাসিক কর্তৃপক্ষ এই ঘটনার জন্য তাদের ‘জলদি’ ভারত ছাড়ার নোটিশ দিয়েছে। পুলিশ পোস্টারগুলোও সরিয়ে ফেলেছে।

রাজস্থানের পুলিশের কর্মকর্তা রাজেশ মীনা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘পুষ্করে অনেক ইসরাইলি বাস করে এবং সেখানে একটি চাবাদ হাউসও রয়েছে। এই প্রেক্ষাপটের মধ্যে, পর্যটকরা এখানে দেয়ালে পোস্টার সাঁটিয়ে ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন।’

তিনি আরো জানিয়েছেন, ‘ভারতের মাটিতে অবস্থান করে এমন কার্যক্রমে যুক্ত হওয়া যা অন্য দেশের প্রতি অসম্মান, তা ভিসা নীতির স্পষ্ট লঙ্ঘন।’

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লুইস গ্যাব্রিয়েল ডি ও তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন এবং পুষ্করে অবস্থান করছিলেন। গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গত ২১ জানুয়ারিতে তাদের স্টিকার-পেস্টিংয়ের বিষয়ে খবর আসে।

গোয়েন্দা বিভাগ CCTV ফুটেজ এবং স্থানীয়দের তথ্য পর্যালোচনা করে ‘সন্দেহভাজনদের’ চিহ্নিত করে এবং বিষয়টি গুরুতর হওয়ার কারণে জেলা পুলিশ এতে সংযুক্ত হয়।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তারা পর্যটন ভিসায় অবস্থান করতে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন, যা ভিসার শর্তগুলোর বিরুদ্ধে গিয়ে হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ মাসে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


১৮ মাসে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে আঠারো মাসের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে  বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা পত্র-পত্রিকা-সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি, একটি দল নারীদের হেয় করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক মানুষ আমাদের মা-বোনকে সম্মান করতে জানে না তারা কীভাবে দেশ চালাবে? 

তিনি বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।

মির্জা ফখরুল ভোটারদের সতর্ক করে বলেন, জামায়াত ইসলামী ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মা-বোনদের ভুল বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে! এটা কোনও মুসলমান বিশ্বাস করে না। মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোনও ইসলামি দল নয়। 

 

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্যমূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে। 

১০ হাজার টাকা পযন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার বলে, নানা প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। 

 

 

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার চেয়ে কাজে বিশ্বাসী বিএনপি: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সমালোচনার চেয়ে কাজে বিশ্বাসী বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি সবসময় কাজের রাজনীতিতে বিশ্বাস করে এবং তারা নিছক সমালোচনায় বিশ্বাসী নয়।

আজ বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘রাজনীতিতে একটি দল ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। রাজনীতি করার অধিকার সবার আছে, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু দয়া করে মিথ্যা তথ্য প্রদান করবেন না।’

তিনি এও জানান, ‘আমরা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরে দেখছি, একটি দল নারীদের সম্মানহানি করা বিভিন্ন অশালীন মন্তব্য করছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক জনগণের মাতা ও বোনদের সম্মান জানাতে পারে না, তারা কীভাবে দেশের পরিচালনায় সক্ষম হবে?’

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা প্রতিষ্ঠা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং দেড় বছরের মধ্যে ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নতুন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে ১১৭টি মিথ্যা মামলা করেছে। আমি সাড়ে তিন বছর কারাগারে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর কারাভোগ করেছেন। এই সময়ে ২০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন।’

বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যাতে তারা ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ করতে সক্ষম হন। এছাড়া, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার পরিকল্পনাও থাকবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়ভার সরকার নেবে। পাশাপাশি, দেড় বছরের মধ্যে ১ কোটি যুবকের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী কর্মীদের প্রতি হেনস্থা: অভিযোগ নাসীরুদ্দীনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


নারী কর্মীদের প্রতি হেনস্থা: অভিযোগ নাসীরুদ্দীনের

নারী কর্মীদের প্রতি হেনস্থা করা হচ্ছে এমন অভিযোগ প্রসারে নিজেকে তুলে ধরেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি উল্লেখ করেছেন, ব্যবসায়ীদের বাধ্য করে সভায় অংশ নিতে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ভয় দেখানো হচ্ছে এবং রাতের অন্ধকারে তার পোস্টার ও বিলবোর্ড খুলে ফেলার কাজ হচ্ছে। এছাড়া, নারী কর্মীদের প্রতি হামলা ও হেনস্থার অভিযোগও তুলেছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন এসব অভিযোগ করেন।

তিনি বলেন, তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, জামায়াত আমিরের আইডি হ্যাক করা তাও তার একটি অংশ। বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে প্রচারণা করার অনুমতি প্রদান করা হয়নি এবং ভোট কেন্দ্র পরিদর্শন করতে চেয়েছিলেন।

নাসীরুদ্দীন আরও জানান, মিডিয়া হাউজের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে এবং সত্য সংবাদ প্রকাশের পথ বন্ধ হচ্ছে। মিডিয়া ও প্রশাসন উভয়ই পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রার্থিত্ব দেওয়ার বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে বলেন, তারা কি চোখে দেখতে পাচ্ছে না?

তিনি আরও যোগ করেন, গণ অভ্যুত্থানের পর পরিবর্তন সম্ভব হয়নি বিএনপির উদ্যোগে। তার আসনের স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য বন্ধ করতে চান। মহাসমস্যা মোকাবিলায় মাদকমুক্ত ঢাকা-৮ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন এবং যানজট কমানোর জন্য প্রচেষ্টা চালাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে শাবান, ১৪৪৭হিঃ
ফজর ০৫:১৮
জোহর ১২:১৪
আসর ০৪:১৪
মাগরিব ০৫:৫১
ইশা ০৭:০৩
সূর্যোদয় : ০৬:৩৫ সূর্যাস্ত : ০৫:৫১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%