ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

নওগাঁয় ছাত্রাবাসে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার


নওগাঁয় ছাত্রাবাসে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকাল বেলা শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ইমন নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। কোনো সাড়া না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত নওগাঁ সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার মূল কারণ জানতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও মামলা রুজু করা হবে।’

আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা সভার আয়োজন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষারকে গ্রেপ্তার করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষারকে গ্রেপ্তার করলো পুলিশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ১১০ বোতল মাদকদ্রব্য কোরেক্স ও ৩২ রাউন্ড গুলির সঙ্গে তুষার শেখ (২৮) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার সময় শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ভিত্তি করে এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভাড়াকৃত একটি বসতবাড়ির উঠান থেকে তুষার শেখকে এভাবে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার অধিবাসী।

অভিযানকালে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ (গুলি)।

অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তদন্ত করা হচ্ছে যে তুষার শেখের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালিয়ে যায় শুটার বাপ্পি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালিয়ে যায় শুটার বাপ্পি

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা ও শুটার বাপ্পি পালিয়ে গেছে। তবে পুলিশ পাল্টা গুলি চালিয়েছিল, কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রুবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার সময় আশুলিয়ার জামগড়ার শরীফ মার্কেটের পাঁচতলায় এই গুলির ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুজ্জামান।

পুলিশের সূত্রে জানা গেছে, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফের বাসায় অপরাধীরা অবস্থান করে, শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি, তবে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও তাদের আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছুঁড়েছিল বলে জানা যায়।

এদিকে এ ঘটনাতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখার সময় (দুপুর আড়াইটা) উদ্ধার অভিযান এখনও চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান জানান, যাওয়ার শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নালার মধ্যে বিপুল প্রায় দেড় হাজার বুলেট’ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


চট্টগ্রামে নালার মধ্যে বিপুল প্রায় দেড় হাজার বুলেট’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে প্রায় দেড় হাজার বুলেট। পুলিশ জানায়, এর মধ্যে রয়েছে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টিরও বেশি ছোট আকারের বুলেট।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কেবল বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। এরপর বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশের একটি নালা থেকে বস্তাবন্দি বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট।

তিনি আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


খুলনায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা, ২৫ জুলাই, ২০২৬ : নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি, এবং ম্যাগজিনসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার র‌্যাব একটি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করে।

এ বিষয়ে বাসস’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম। আটক হওয়া ২ জনের নাম হল নাজিম ওরফে নাদিম (৩০) এবং মো. মাসুদ রানা (৩৭)।

র‌্যাব-৬ এর সূত্র জানায়, আটকের পর লবণচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, আটক ২ আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পর উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%