০৭:০৮ পি.এম
২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত অনুষ্ঠিত সভার শেষে সাংবাদিকদের এ তথ্য তিনি জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে পণ্য রপ্তানি থেকে আয় ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
মুক্তাদির জানান, আগামী কয়েক দিনের মধ্যে সাউথ কোরিয়া এবং ইউএই-এর সঙ্গে এফটিএ সম্পন্ন হবে। এর সাথে ডিসেম্বরে মধ্যে আরো ৪-৫টি দেশের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি এবং দু’পক্ষের আলোচক নির্ধারিত হয়ে গেছে। সব মিলে আগামী দিনে রপ্তানির ঊর্ধ্বগতি দেখা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পরিস্থিতির বর্তমান অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আগের ১০ শতাংশ শুল্ক ছিল, সেটির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে ১০ শতাংশ শুল্কই রয়েছে। আমাদের দৃষ্টিতে নামের পরিবর্তন হয়েছে, ট্যাক্সের সংখ্যার বদল ঘটেনি। তাই মার্কিন শুল্কের কারণে আশু কোনো প্রভাব পরবে না বাংলাদেশের ক্ষেত্রে।
বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক মোট রপ্তানির ৮৫ শতাংশ। পুরো রপ্তানি মূলত একটি খাতের ওপর নির্ভরশীল থাকা সন্তোষজনক কোনো বিষয় নয়। সরকারের তরফ থেকে চামড়া, চামড়াজাত পণ্য, আইটি, জাহাজ নির্মাণ এই খাতগুলোকেও প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে। খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যে দৃশ্যমান হবে।
তিনি বলেন, ব্যবসা প্রসারের জন্য একটি স্থিতিশীল পরিবেশের প্রয়োজন রয়েছে। প্রথম দিন থেকেই এই সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে অর্থনীতি সংক্রান্ত বাধা দূর করতে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন