ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল, মাসিক বেতন ৪০,০০০ টাকা


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল, মাসিক বেতন ৪০,০০০ টাকা

আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৮ জুলাই ২০২৬ থেকে, এবং আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। এসব সুবিধার মধ্যে ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির বিনিময়ে অর্থ, টি/এ, ডি/এ, কমিশন, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার

লোকবল নিয়োগ: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৪০,০০০ টাকা (মাসিক)

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির বিনিময়ে অর্থ, টি/এ, ডি/এ, কমিশন, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।

আবেদনের বিষয়টি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬।

আরও পড়ুন: প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর আচরণ অনুচিত ও অনাকাঙ্ক্ষিত : আইনমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন রাষ্ট্রদূতের ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


মার্কিন রাষ্ট্রদূতের ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন

ঝালকাঠি, ৯ আগস্ট, ২০২৬ : ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার এবং পেয়ারা বাগান পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ রোববার সকালে, স্ত্রী মিসেস ডিয়ান ডাও-কে সঙ্গে নিয়ে, তিনি নৌকায় করে ভীমরুলী এলাকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার এবং আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন।

এরপর, পরিদর্শনের সময় রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পেয়ারা চাষ, ফলন ও বাজারজাতকরণ প্রক্রিয়ার বিভিন্ন তথ্য জানতে পারেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যতিক্রমী ভাসমান বাজার আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এখানকার কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মান সত্যিই আকর্ষণীয়।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে এ ধরনের পেয়ারা চাষ হয়।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র, যা প্রতি বর্ষা মৌসুমে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসের উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসের উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে একটি বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এরপর শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা প্রদীপ হেমব্রম, কর্ণে লিউস মুর্মু, কলপনা মুর্মু, নিকোলাস মুর্মু, মনিকা সরেন, সিপানুয়েল মুর্মু প্রমুখ।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছেন

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত 

হামলার পর ৪৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু ঘটে।

নিহতের বাবা শামসুজ্জামান দুদু এবং গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সম্পাদক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মোখলেছুর রহমান মুকুল নামে এক ব্যক্তির সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে একটি বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি উপজেলা চত্বরে মীমাংসা হলেও ক্ষোভ তখনও মেটেনি।

কয়েক ঘণ্টা পর বোনারপাড়া চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান মুকুল ও তার সহযোগীরা। ধারালো অস্ত্রের আঘাতে সেদিন ঘটনাস্থলেই মারা যান শিবির নেতা সাইফুল ইসলাম। অন্যদিকে, সালাউদ্দিনের গলাসহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত নিয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া এবং পরবর্তীতে ঢাকায় আনা হয়। দীর্ঘ চিকিৎসাসেবা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি তার।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সম্পাদক রোকনুজ্জামান জানান, দলের একনিষ্ঠ কর্মীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকেলে বোনারপাড়ায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়বিচার দ্রুততর করে বিএনপি ইতিহাস সৃষ্টি করেছে: ডা: জুবাইদা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ন্যায়বিচার দ্রুততর করে বিএনপি ইতিহাস সৃষ্টি করেছে: ডা: জুবাইদা

নারী নির্যাতন ও ধর্ষণের বিচারকাজ দ্রুততর করার মাধ্যমে বিএনপি নারীর প্রতি সহিংসতা রোধে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: জুবাইদা রহমান।

তিনি রোববার (৯ আগস্ট) সকালে ইউএন উইমেনে ‘সি লিডস টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্যটি করেন।

ডা: জুবাইদা রহমান জানান, নারীদের সমতা ও নেতৃত্ব বৃদ্ধির জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।

বরাবরের মতো তিনি এ উদ্যোগের বিষয়টি উল্লেখ করে জানান, সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখার সুবিধা ফ্রি করার পরিকল্পনা গ্রহণ করেছে।

নারী স্বাস্থ্য রক্ষায় সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। নতুন কুড়ি স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করতে ভোলেননি।

ডা: জুবাইদা রহমান আশা প্রকাশ করেছেন, জাতিসংঘ ও বাংলাদেশ সরকার একত্রে কাজ করে সমতা ও সাম‍্যের একটি সমাজ গড়ে তুলতে সক্ষম হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%