ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ইরান যুদ্ধের কারণে কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র


ইরান যুদ্ধের কারণে কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলোকে এ বিষয়ে একটি বার্তা দিয়েছেন। এই বিষয়টি সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটি দেশ এতে প্রভাবিত হবে। এই সব অস্ত্র আগে থেকেই চুক্তির আওতায় কেনা হয়েছিল।

আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ

তবে বর্তমানে এই অস্ত্রগুলো সরবরাহ করা হয়নি।

ফরেন মিলিটারি সেলস কর্মসূচির মাধ্যমে এই সব অস্ত্র কেনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সহায়তায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক বার্তায় জানানো হয়েছে, চলমান যুদ্ধের কারণে এই সব সরবরাহ পিছিয়ে যাচ্ছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে চাপ বেড়েছে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, সঠিক সময়ে অস্ত্র না পাওয়ায় তাদের প্রতিরক্ষা পরিকল্পনায় জটিলতা তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এই অস্ত্রগুলো প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালি খুলতে ইউরোপ যথেষ্ট সহায়তা দিচ্ছে না। এর আগেও ইউক্রেন যুদ্ধ ও গাজা অভিযানের কারণে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে।

আরও পড়ুন: শিগগিরই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

সাম্প্রতিক যুদ্ধে ইরান উপসাগরীয় অঞ্চলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এগুলোর অধিকাংশ প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিলম্বিত অস্ত্র সরবরাহ পরিস্থিতিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব অস্ত্র ব্যবস্থার দিকে ঝুঁকছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটির পর একটি সাফল্যের মধ্যে তমন্নার ধাক্কা, বিজ্ঞাপন বিতর্কে আদালত অভিনেত্রীকে কী নির্দেশ দিল?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


একটির পর একটি সাফল্যের মধ্যে তমন্নার ধাক্কা, বিজ্ঞাপন বিতর্কে আদালত অভিনেত্রীকে কী নির্দেশ দিল?

সিনেমা থেকে ওটিটি-র পর্দায় কাজের মধ্যে হাতভর্তি তমন্নার। এর মাঝেই আইনগত বিপাকে নিমজ্জিত হলেন অভিনেত্রী। আইনি সমস্যার কারণে তাঁর কর্মজীবনে একটা সত্যিকার বাধা সৃষ্টি হল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য তিনি করেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে। একইসঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী এরপর বলেন, জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, যা জাতীয় চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আরও বৃদ্ধি করা হচ্ছে।

এর আগে, গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও জানান, দেশে অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের জন্য যথেষ্ট।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রাণালিতে চলমান অবরোধের প্রভাব দেখা যাচ্ছে দেশে; জ্বালানি তেল মজুতে মেতে উঠেছে অসাধু চক্র। ফলে, অস্থিরতা তৈরি হয়েছে ক্রেতাসাধারণের মনেও। ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই ভিড় করছে মানুষ, বিশেষ করে অকটেন ও পেট্রোলের জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি। ধারণা করা হচ্ছে, আতঙ্কের কারণে বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবজির বাজারে একের পর এক সেঞ্চুরি, ক্রেতাদের অসুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


সবজির বাজারে একের পর এক সেঞ্চুরি, ক্রেতাদের অসুবিধা

তেল সংকটের কারণে অতিরিক্ত পরিবহন খরচ এবং সরবরাহের কমতির জন্য বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের তুলনায় প্রায় দ্বিগুণ।

এ ধরনের পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমসিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতাগণ। অনেক ক্রেতা ৩০০ থেকে ৫০০ টাকায় এক সপ্তাহের সবজির চাহিদা মেটাতে পারছেন না।

আজকের বাজারে প্রতি কেজি পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এবং, প্রতি কেজি মূলা ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মুকিদুর রহমান বলেন, আজ বাজারে এসে দেখছি সব ধরনের সবজির দাম অনেক বাড়তি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অন্যান্যগুলো ৮০ টাকার মধ্যে। অল্প কিছু সবজি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে প্রতিটি সবজির দাম অতিরিক্ত বেশি।

তিনি আরও বলেন, বিগত দুই সপ্তাহ ধরে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে, সবাই ইচ্ছে করে বাড়তি দাম আদায় করছে। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

রামপুরা বাজারের এক সবজি বিক্রেতা বলেন, মূলত সবজির মৌসুম শেষ হওয়ার কারণে পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ তুলনামূলকভাবে কম। ফলে বাজারে সবজির দাম বাড়ছে।

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি সোনালি মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ৪৫০ টাকায় উঠেছিল।

এছাড়া, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের ডিম ক্রেতাদের ১১৫ থেকে ১২০ টাকা খরচ করতে হচ্ছে।

শেষে, গত ঈদে গরুর মাংসের দাম বেড়েছিল, কিন্তু এখনো তা কমেনি। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমে কেনা যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুরগির বাজারে কিছুটা স্বস্তি, ভোজ্যতেল-সবজির পরিস্থিতি কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

০২:২২ পি.এম


মুরগির বাজারে কিছুটা স্বস্তি, ভোজ্যতেল-সবজির পরিস্থিতি কী?

ঈদের আগে থেকে বাড়তে থাকা মুরগির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি দেখা দিতে শুরু করেছে। তবে পুরোপুরি সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। একই সময়ে মসলার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও সপ্তাহের ব্যবধানে পটল, ঢ্যাঁড়স ও করোলার দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে গিয়েছে, কিন্তু বেগুনের দাম বেড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার এবং তার আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

বাজারে ঘুরে দেখা যায়, আগে যেখানে মাসিক বাজারে থলেতে অনেক কিছু ভরে নেয়া সম্ভব ছিল, সেখানে এখন দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। এই কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও কারওয়ানবাজারে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে।

সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও সংকট পুরোপুরি কাটেনি। বিক্রেতারা জানাচ্ছেন, বেশ কয়েকটি কোম্পানির তেল বাজারে একেবারে নেই। তেল বিক্রেতা নাসিম বলেন, কিছু কোম্পানির তেল একেবারে নেই, যা আসে তা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

এদিকে মসলার বাজারে দাম বেড়েছে। মাসের ব্যবধানে এলাচ ও লবঙ্গের দাম কেজিতে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পোলাওয়ের চাল কেজি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আমদানি করা বাদাম এবং কিসমিসের দামও ঊর্ধ্বমুখী। ভোজ্যতেলের সংকট এবং নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতারা চাপের মধ্যে পড়েছেন।

ক্রেতা আকরাম বলেন, আগে যে পরিমাণ টাকা নিয়ে বাজারে আসতাম, এখন সেই টাকায় অর্ধেকও জিনিস পাওয়া যায় না। সবকিছুর দামই বেড়ে গেছে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সপ্তাহের ব্যবধানে পটল, করোলা ও ঢ্যাঁড়সের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। শসা কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম উল্টো বেড়ে কেজি ১০০ টাকায় উঠেছে।

চড়ে যাওয়া মুরগির বাজারেও কিছুটা স্বস্তি এসেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি মুরগির দাম ৭০ টাকা কমে কেজি ৩৮০ টাকায় নেমেছে।

বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ ধীরে ধীরে বাড়তে শুরু করায় দাম কমছে। মুরগি বিক্রেতা দিদার বলেন, আগে সরবরাহ কম ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে। তাই দামও কিছুটা নিম্নতর হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%