ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

কালিয়াকৈর হাই-টেক পার্কে প্রাণ ফিরেছে, গুগল-মেটা-টিকটকের বিনিয়োগ প্রস্তাব : আইসিটি মন্ত্রী


কালিয়াকৈর হাই-টেক পার্কে প্রাণ ফিরেছে, গুগল-মেটা-টিকটকের বিনিয়োগ প্রস্তাব : আইসিটি মন্ত্রী

গাজীপুর, ৮ আগস্ট, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মন্তব্য করেন, কালিয়াকৈর হাই-টেক পার্কে প্রাণ ফিরেছে। একইসঙ্গে গুগল-মেটা ও টিকটকের কাছ থেকেও বিনিয়োগ প্রস্তাব এসেছে।

আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। দেশের প্রথম এই হাই-টেক পার্কের প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে দেখতে সেখানে যান মন্ত্রী।

এই পরিদর্শন সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতির একটি অংশ। সরকারের নির্বাচনী ইশতেহারে আইসিটি খাতে সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার শিল্পে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া এবং ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

এ প্রসঙ্গে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে ‘ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি’ বাস্তবায়ন এবং এআই হাব ও সফটওয়্যার-অ্যাপ-হার্ডওয়্যার উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য ফিসকাল ও নন-ফিসকাল প্রণোদনার প্রস্তাবনাও প্রস্তুত করা হচ্ছে।

মাহবুব আনাম স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর দেশে প্রথম ‘আইসিটি পলিসি-২০০২’ প্রণয়নের ধারাবাহিকতায় ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি কালিয়াকৈরে ২৩১.৬৫ একর জমিতে হাই-টেক পার্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬ সালে আরো ৯৭.৩৩ একর জমি যুক্ত করা হয়। বর্তমানে পার্কের মোট আয়তন দাঁড়িয়েছে প্রায় ৩৭১ একর।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেন, মৌলিক অবকাঠামো উন্নয়নের পর দেশি-বিদেশি কোম্পানিগুলোকে জমি ও রেডি স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে সফটওয়্যার, অ্যাপ, হার্ডওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, কালিয়াকৈর হাই-টেক পার্কে এ পর্যন্ত মোট ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে বিদেশি প্রতিষ্ঠান ৭টি রয়েছে। ইতোমধ্যে ৪০টি প্রতিষ্ঠান ব্যবসা বা উৎপাদন কার্যক্রম শুরু করেছে, ২৮টি নির্মাণাধীন এবং ১৭টির শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

পার্কে মোট বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ প্রায় ১.৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ২৪৫ কোটি টাকা)। এ পর্যন্ত সরকার মৌলিক অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে প্রায় ৫০০ কোটি টাকার বেশি। ব্যবসায়িক ইকোসিস্টেম যথাযথভাবে গড়ে তোলা গেলে পার্কটি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও মন্ত্রী জানান।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক ৭টি প্রতিষ্ঠান থেকে মোট প্রায় ৬২৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। ফলে কালিয়াকৈর হাই-টেক পার্ক কেবল দেশীয় প্রযুক্তি উৎপাদনের কেন্দ্র হিসেবেই নয়, বরং ভবিষ্যতে বিদেশি প্রযুক্তি কোম্পানির উৎপাদন, সংযোজন, গবেষণা-উন্নয়ন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র ও হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

এখন পার্কটিতে ৩টি মোবাইল ফোন উৎপাদনকারী (অনর, শাওমী প্রভৃতি), ২টি ল্যাপটপ উৎপাদনকারী, ১টি এটিএম ও ক্যাশ রিসাইকেলার মেশিন উৎপাদনকারী, ৬টি ফাইবার অপটিক্যাল কেবল উৎপাদনকারী এবং ৩টি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান (হুন্দাইসহ) কাজ করছে।

এ ছাড়া আইওটি ডিভাইস, রাউটার, সুইচ, সিসিটিভি, এসি, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্স, কিডনি ডায়ালাইসিস মেশিন, কিওস্ক ও এটিএম মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদিত হচ্ছে।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

ডেটা সেন্টার স্থাপনের কাজ করছে ২টি কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে গুগল, মেটা (ফেসবুক) ও টিকটক সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

বিনিয়োগবান্ধব নীতির প্রণয়নের প্রশ্নে মাহবুব আনাম জানান, হাই-টেক পার্কে বিনিয়োগ আরও বাড়াতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর সুবিধা, বিদ্যুৎ ও গ্যাসসহ প্রয়োজনীয় সেবায় ভ্যাট সুবিধা, হাই-টেক পণ্যের তালিকা সম্প্রসারণ এবং ম্যানুফেকচারের পাশাপাশি অ্যাসেম্বলরদেরও সুবিধার আওতায় আনার প্রস্তাব রয়েছে।

বিশেষ করে স্থানীয় বাজারে পণ্য বিপণনের ক্ষেত্রে কাঁচামালের শুল্ক-কর রেয়াত, স্থিতিশীল আয়কর সুবিধা এবং ইভি ব্যাটারি, সোলার ব্যাটারি, ইউপিএস ব্যাটারি, ই-বাইকের মতো নতুন প্রযুক্তি খাতের জন্য পৃথক প্রণোদনা কাঠামো তৈরির প্রস্তাবও তৈরি করা হচ্ছে।

অবকাঠামোগত সক্ষমতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও পূর্বানুমেয় নীতিগত সুবিধা নিশ্চিত করা গেলে কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগের গতি আরো বাড়তে পারে। এর মাধ্যমে দেশে প্রযুক্তিপণ্যের স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা হ্রাস, রপ্তানি সম্প্রসারণ এবং উচ্চ দক্ষতার কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে, বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর এই পরিদর্শন দেশের হাই-টেক শিল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ, উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ সময় কালিয়াকৈর হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে কালিয়াকৈরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

আরও পড়ুন: প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর আচরণ অনুচিত ও অনাকাঙ্ক্ষিত : আইনমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক টানেই জালে ধরা পড়ল ২২০০ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


এক টানেই জালে ধরা পড়ল ২২০০ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমগীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ হাজার ২০০ পিস ইলিশ, যা এক খ্যাওয়ে অর্থাৎ একবার জাল টানার ফলে ঘটেছে। এই ইলিশগুলোর মোট ওজন দাঁড়িয়েছে ৪৬ মণ।

শুক্রবার বিকালে এই মাছগুলো মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের মনেয়ারা ফিস নামক একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এমন সময়, ওই আড়তে স্থানীয় মানুষ এবং পাইকারদের ভিড় জমে যায়।

এর আগে বৃহস্পতিবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে মাত্র একবার জাল টানার পরেই এই মাছগুলি ধরা পড়ে।

মনোয়ারা ফিস সূত্রে জানা যায়, ধরা পড়া ৪৬ মণ ইলিশের মধ্যে ২৪ মণ ইলিশের ওজন ছিল এক কেজি বা তার বেশি। এই ইলিশগুলোর প্রতি মণ বিক্রি হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকায়। ফলে, প্রতি কেজি ইলিশের দাম পড়ে ২ হাজার ৮৭৫ টাকা। এ হিসাব অনুযায়ী, ২৪ মণ ইলিশ বিক্রি হওয়ায় মোট দাম দাঁড়িয়েছে ২৭ লাখ ৬০ হাজার টাকায়। অন্যদিকে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ছিল ২২ মণ। এগুলোর প্রতি মণ দাম রাখা হয়েছে ৯৫ হাজার টাকা। ফলে, প্রতি কেজি ইলিশের দাম হয়েছে ২ হাজার ৩৭৫ টাকা। ২২ মণ ইলিশের মোট দাম হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকায়। এসব ইলিশ বিভিন্ন পাইকারের কাছে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।

আলমগীর মাঝি বলেন, গত বৃহস্পতিবার ১৬ জন জেলেসহ একটি ট্রলার, এফবি জুনায়েদ নিয়ে, বঙ্গোপসাগরে গিয়ে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জাল ফেলেন। পরে একবার জাল টান দেওয়ার পরই ২ হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। প্রায় ৫ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, এত বড় চালানের ইলিশ দীর্ঘদিন পর এসেছে, এবং বাজারে ইলিশের দাম বর্তমানে অনেক বেশি। ফলে, জেলেরা এবারে ভালো দাম পেয়েছেন। সাধারণত এত বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কিছুদিন আগে পর্যন্ত সাগরে ইলিশের খরা ছিল। কিন্তু বর্তমানে জেলেদের জালে অধিক পরিমাণে ইলিশ ধরা পড়ছে। এক ট্রিপে ৪৬ মণ ইলিশ ধরা পড়ার ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে সামনে আরও বেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে জেলে, আড়তদার, এবং মৎস্য সংশ্লিষ্ট সকলেই লাভবান হবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী যুবদলের স্বাগত র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী যুবদলের স্বাগত র‍্যালি

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬: আগামীকাল ৯ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি করেছে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল।

র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাটহাজারীতে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর বরণ করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত।

আমরা সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, শাহনেওয়াজ কবির মানিক, আবু তৈয়ব জুলুস, জি এম সাইফুল, মো. নাহিদ প্রমুখ।

মিছিলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে।

তিনি উল্লেখ করেছেন, ‘আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করেছে, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে। বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে, তখন একটি মহল ও একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

আজ শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি, যখনই দেশ এগিয়ে যেতে শুরু করে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবার পেছনে টেনে নেয়ার অপচেষ্টা করে।’

চিকিৎসকদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, চিকিৎসকরা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত শ্রেণির অন্যতম এবং দেশের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নতুন উন্নয়ন, মানুষের মর্যাদা এবং সমতার ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’

সমাবেশের আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধানমন্ত্রীর দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর কবুতর ও বেলুন উড়িয়ে তারা চিকিৎসকদের সমাবেশের উদ্বোধন করেন।

সমাবেশে ডা. মোস্তফা আজিজ সুমন ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ এবং সাইফ মোহাম্মদ ‘দ্য রাইজ অব দ্য ন্যাশনাল হেলথ সিস্টেম’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আগামীকাল

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কক্সবাজার জেলাও পরিদর্শন করবেন।

আগামীকাল (রোববার) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন হেলিকপ্টারে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি আজ (শনিবার) বিকেলে এই বিষয়টি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, কাল সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।

এরপর তিনি বিকেলে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন যাতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।

দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এর পর তিনি হাটহাজারী সরকারি কলেজ মাঠে বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, যা পুনর্বাসনের লক্ষ্যে অনুষ্ঠেয় হবে।

শেষে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%