ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

সাড়ে ৫ বছর ধরে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী


সাড়ে ৫ বছর ধরে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, গত সাড়ে পাঁচ বছর ধরে হাম-রুবেলার ক্যাম্পেইন না হওয়ায় এবং টিকার মজুতে অদূরদর্শী সিদ্ধান্তের কারণে, বর্তমানে শিশুরা প্রাণ ঝুঁকিতে পড়েছে। তবে বর্তমানে সরকার জরুরি ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন-এর করা জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

আখতার হোসেন দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব, আইসোলেশন ও আইসিইউ সুবিধার অভাব এবং ৬ মাস বয়সে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ

ক্যাম্পেইন না হওয়ার এবং টিকার সংকটের কারণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি চার বছর পরপর হাম-রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও বিগত সাড়ে পাঁচ বছর ধরে কোনো ক্যাম্পেইন হয়নি। এর ফলে বিপুল সংখ্যক শিশু টিকাদান থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে তাদের মধ্যেই হামের প্রাদুর্ভাব বেশি। এছাড়া পূর্ববর্তী সরকারের নেওয়া অদূরদর্শী সিদ্ধান্তের কারণে টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় দীর্ঘসূত্রতা তৈরি হয়, যার ফলে হামসহ ছয়টি গুরুত্বপূর্ণ টিকার মজুতে মারাত্মক সংকট দেখা দেয়।

জরুরি টিকাদান কর্মসূচি এবং লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ৫ এপ্রিল থেকে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনেই ৩০টি উপজেলায় ৭৬ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে, এখানে সাফল্যের হার ৯৬ শতাংশ। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ৩ মে থেকে সারাদেশে অবশিষ্ট এলাকায় কর্মসূচি শুরু হবে।

হাসপাতালে সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রাজশাহীতে আরও ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হচ্ছে। আইসিইউ এবং ভেন্টিলেটর প্রস্তুতির পাশাপাশি আইসিডিডিআরবির মাধ্যমে মাত্র ৩০০ টাকা ব্যয়ে উদ্ভাবিত নতুন অক্সিজেন প্রবাহ সিস্টেম ব্যবহার করে ফুসফুসে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য আখতার হোসেন মাঠ পর্যায়ের অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, কাগজে-কলমে বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ হাসপাতালে আইসোলেশন বা আইসিইউ সুবিধা পাচ্ছে না। এছাড়া স্বাস্থ্য খাতের বাজেটের প্রায় ২৫ শতাংশ অব্যয়িত থেকে যায়। ২০২৪-২৫ অর্থবছরেও ১১ হাজার কোটি টাকা খরচ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: শিগগিরই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাকালীন সময়ের অব্যয়িত ৬০৪ কোটি টাকা দিয়ে ইউনিসেফ থেকে অতিরিক্ত হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে টিকার কোনো শর্টেজ না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে। মাঠ পর্যায়ের তদারকি বাড়াতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং উন্নয়ন সহযোগীদের, যেমন বিশ্বব্যাংক এবং ইউনিসেফ-এর সাথে সমন্বয় জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভার জামিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভার জামিন

বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে চিহ্নিত।

সোমবার (৬ এপ্রিল), বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের একটি হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করে রুল জারি করেছেন। রাষ্ট্রপক্ষে ওই মামলায় ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ছেড়ে আত্মগোপন করে চলে যান। এরপর থেকে তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। পরবর্তীতে ১৬ ডিসেম্বর রাতের দিকে তাকে আটক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে আরও ৪ জাহাজ জ্বালানিবোঝাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


চট্টগ্রাম বন্দরে আরও ৪ জাহাজ জ্বালানিবোঝাই

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও চারটি জাহাজ। জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বর্তমানে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে এইসব জাহাজ থেকে।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস চ্যালেঞ্জার’ ভারত থেকে এলপিজি নিয়ে গত ৩১ মার্চ বন্দরে এসেছে। বর্তমানে এটি ‘ভাটিয়ারি’ এলাকায় অবস্থান করছে।

ভারত থেকে গ্যাসঅয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে এবং আগামী ৭ এপ্রিলের মধ্যে পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা জাহাজ ‘কুল ভয়েজার’ ৫ এপ্রিল বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে এটি ‘এফএসআরইউ’-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে এটি ‘চার্লি’ এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস কার্যক্রম সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই জ্বালানি পণ্যের দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে দেশের জ্বালানি সংকটে স্বস্তি ফিরবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট দূর ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে অর্থমন্ত্রীর একগুচ্ছ বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


জ্বালানি সংকট দূর ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে অর্থমন্ত্রীর একগুচ্ছ বড় ঘোষণা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্টি হওয়া বৈশ্বিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার একগুচ্ছ মেগা পরিকল্পনা ঘোষণা করেছে।

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, কৃষি বিমা প্রবর্তন, এবং ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মাসিক ভাতার আওতায় আনা হচ্ছে, এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী জানান, সরকার বিগত সরকারের রেখে যাওয়া ‘ভঙ্গুর ও বিশৃঙ্খল’ অর্থনীতি এবং বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই পরিস্থিতির উত্তরণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ‘বাজেট সাপোর্ট’ গ্রহণের পাশাপাশি জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে।

সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর ঘোষিত প্রধান কর্মপরিকল্পনাগুলি হলো:

৫০ লাখ পরিবারকে সরাসরি সাহায্য:

নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র পরিবারকে মাসিক ২৫০০ টাকা করে ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের সব দরিদ্র পরিবারকে এই সুরক্ষা জালের আওতায় আনা হবে।

ব্যাংক খাতে কঠোর সংস্কার:

অর্থমন্ত্রী ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করা ও খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।

জ্বালানি ও কৃষি নিরাপত্তা:

জ্বালানি সংকট কাটাতে সাশ্রয়ী পদক্ষেপের পাশাপাশি দেশে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে ‘কৃষি বিমা’ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং:

নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় রাখতে বাজার তদারকি জোরদার করা এবং সরবরাহ চেইন স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজস্ব ও রিজার্ভ বৃদ্ধি:

কর ব্যবস্থার আধুনিকায়ন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংসদকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ দুর্বলতা ও বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’

অর্থমন্ত্রী আরও জানান, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই ব্যবহারের ফলে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যবসার জটিলতা হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সভাপতি কুমিল্লা নামেই বিভাগ গঠনের দাবি জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


সংসদ সভাপতি কুমিল্লা নামেই বিভাগ গঠনের দাবি জানিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন।

তিনি সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালীন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে এই দাবি জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।’

তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘‘কু’’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না।’

প্রসঙ্গত বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লাকে “ময়নামতি” ও ২০২২ সালে “মেঘনা” নামে বিভাগ করতে চেয়েছিলেন।

সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%