০৩:২৮ এম
মিশর নিশ্চিত করেছে শেষ ষোলো। ছবি: এপি
বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মিশর শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের ভাগ্য টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয়, যেখানে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার এই দলটি।
আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় মিসর। ফ্রি-কিক থেকে পরিকল্পিত আক্রমণে মোহাম্মদ সালাহ ছোট পাস বাড়িয়ে দেন ইমান আশুরকে। তার প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয় প্রচেষ্টায় নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে একটি আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি।
এরপর দুই পক্ষই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩০ মিনিটেও কোন পরিবর্তন না আসায় খেলা টাইব্রেকারে চলে যায়।
টাইব্রেকারে অস্ট্রেলিয়া শুরুতেই চাপের মুখে পড়ে। তাদের প্রথম শটটি হ্যারি শুটার বারের ওপর দিয়ে মারেন। অন্যদিকে মিশর ধীরস্থিরভাবে এগিয়ে যায়। মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ ও আবদেল মাগিদ; চারজনই সফলভাবে গোল করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার হয়ে জ্যাকসন আর্ভিন ও আওয়ার মাবিল গোল করলেও চতুর্থ শটে লুকাস হেরিংটনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে পঞ্চম শটের আর প্রয়োজন ছিল না। ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে মিশর শেষ ষোলোয় ঐতিহাসিক জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল মিশরের প্রথম নকআউট জয়। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে তারা প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিল। প্রায় ৯২ বছর পর নকআউট পর্বে ফিরে এসে এবার প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন