ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত


সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ঢাকাই চলচ্চিত্রের এই খলনায়ককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, আশরাফুল হক ডনকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করলে তারা তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডন। গত বছরের ২১ অক্টোবর মামলার পর আত্মগোপনে ছিলেন বাংলা চলচ্চিত্রের এই খলনায়ক। দীর্ঘদিন আত্মগোপনে থেকে যেতে চেয়েছিলেন সৌদি আরবে ওমরাহ করার জন্য। তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ধরা পড়েন তিনি।

এদিকে, আদালতে পাঠানো সিআইডির প্রতিবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি পুনরায় পলাতক হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সিআইডি। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

মামলার এজাহারের অভিযোগ অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি। আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে আটবার পিছিয়েছে। সবশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগামীকাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকালের সোমবার অনুষ্ঠিত হতে চলেছে।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর এ নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গণমাধ্যমে ব্রিফ করবেন।

এছাড়া, জানা গেছে যে, ওই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

গত এপ্রিলের মাসের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর ১২ জুন তার ঢাকায় আগমন ঘটে। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরে বিপিএলের আয়োজন নিয়ে উ/দ্বে/গ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


চলতি বছরে বিপিএলের আয়োজন নিয়ে উ/দ্বে/গ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এতদিনে ১৩টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্ট অনেক আলোচনায় এসেছে নেতিবাচক কারণগুলোর জন্য। পিচের অবস্থা, বিদেশি খেলোয়াড়দের মান এবং ফ্র‍্যাঞ্চাইজিদের পেশাদারিত্ব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। বিসিবির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর বলেছেন, তিনি কোনোরকমে বিপিএল মাঠে গড়ানোর পুরনো প্রথা ভাঙার চিন্তা করছেন। তিনি জানিয়ে দিয়েছেন, যদি ভালোভাবে আয়োজন করা সম্ভব হয়ে থাকে তবেই বিপিএল মাঠে গড়াবে, আর তা না হলে বিপিএল আয়োজন হবে না। তামিমের এই বক্তব্যে তিনি দৃঢ় রয়েছেন।

তামিম, পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বে এসে, বিপিএল আয়োজনের ব্যাপারে অনিশ্চয়তার আভাস দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার বক্তব্য অনুযায়ী, এ বছর বিপিএল অনুষ্ঠিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই বন্ধ করার পেছনে রয়েছে টুর্নামেন্টটির সংস্কারের প্রয়োজন। তিনি বলেন, আগামী বছর থেকে ভালোভাবে বিপিএল আয়োজনের জন্য বিসিবি প্রস্তুতি নিচ্ছে।

তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন। আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’

বিপিএল আয়োজনের শুরুতে লক্ষ্য ছিল ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী অবস্থান তৈরি করা। ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এবারের বিপিএল অনুষ্ঠিত না হওয়ার কারণে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে চিন্তিত অনেকে। তবে তামিম বৃহত্তর স্বার্থের কথা ভাবছেন।

তিনি উল্লেখ করেন, ‘আমরা যদি এ বছর বিপিএল করতে না পারি তবে ২০২৭ সালে আমরা ভালোভাবে আয়োজন করতে পারব। এছাড়া টি২০ টুর্নামেন্ট আছে।’

একই সাক্ষাৎকারে ঢাকা ক্লাব ক্রিকেটের বিষয়ে তামিম বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা দায়িত্ব গ্রহণ করার পর ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বিভাগের টুর্নামেন্ট হয়েছে। নতুন মৌসুম শীঘ্রই শুরু হবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক সহায়তার ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলবো।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন

হাটহাজারী, চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন।

আজ রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে সড়ক পথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আল্লামা শাহ আহমেদ শফীর কবরের পাশে গিয়ে ফাতেহা পাঠ করেন এবং সেখানে জিয়ারত করেন।

এই সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী সেখানে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষ করার পর প্রধানমন্ত্রীকে মাদ্রাসার অধ্যক্ষ দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি আলেমদের সাথে কুশল বিনিময় করেন।

মাদ্রাসা থেকে বিদায় নেয়ার সময় প্রধানমন্ত্রী মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফী মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মরুব্বী ছিলেন। তিনি প্রায় সাড়ে তিন দশক ধরে বৃহৎ কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত ছিলো।

আল্লামা শাহ আহমদ শফীর(রহ) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়ক পথে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর ফলে তিনি দেশের আগামী রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটা নিশ্চিতভাবেই এগিয়ে গেলেন। রোববার (৯ আগস্ট) বিএনপির একটি জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানিয়েছেন। ওই নেতা আরও জানিয়েছেন, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগের পর তারা বলছেন যে, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের বিষয়টি জানেন না। এদিকে, বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে তারা দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগেই, বিএনপির জাতীয় স্থায়ীক কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেয় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তবে, যদি মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%