ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

এই যুদ্ধে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ’, ইরানই ‘বিজয়ী জাতি’: মোজতবা খামেনি


এই যুদ্ধে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ’, ইরানই ‘বিজয়ী জাতি’: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, এই যুদ্ধে ইরানের জনগণই হচ্ছে ‘বিজয়ী পক্ষ’ এবং ইরানই এই যুদ্ধে ‘বিজয়ী জাতি’。

বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে প্রকাশিত লিখিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তিনি এ সময় বলেছেন, সরকার ‘প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করবে’ এবং ‘এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে’。

বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার ‘হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে’—তবে কিভাবে এটি করা হবে, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ইরানপন্থিদের রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়ে বলা হয়, উন্মুক্ত চত্বরে আপনারা আলোচনা এবং দরকষাকষির মাধ্যমে প্রভাব ফেলতে পারেন।

আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ

বিবৃতিতে তিনি আরো জানিয়েছেন যে, ইরান কখনোই যুদ্ধ করতে চায়নি এবং এখনো চাচ্ছে না। তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে তারা কোনভাবেই পিছু হটবে না। ইরানের মিত্র এবং আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোও এই অবস্থানের অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি ইঙ্গিত করেছেন।

যুদ্ধের শুরুতেই তার বাবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। সূত্র: বিবিসি বাংলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় শাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মাসুদ কামাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


দলীয় শাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মাসুদ কামাল

দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না বলে মন্তব্য করেছেন মাসুদ কামাল।বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। দুটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এ নির্বাচনের সমালোচনা করে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘১৯৯১ সালে যে নির্বাচনটা হয়েছিল সে নির্বাচনে কিন্তু বিএনপি জিতেছিল এবং সেই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন ছিল। বিচারপতি আব্দুর রউফ খুব ভালো নির্বাচন করেছিলেন।

কিন্তু মাগুরার একটি উপনির্বাচন ভালো করতে পারেননি বরং সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন। তখনও বিএনপি সরকারে ছিল। এখান থেকে যে সিদ্ধান্তে পৌঁছে গেছে সেটা হলো যে দলীয় সরকারের অধীনে কখনো একটি ভালো নির্বাচন হয় না। আমাদের দেশে নির্বাচনি কমিশন যত শক্তিশালী হোক না কেনো, সেটা ম্যাটার করে না। সরকার যদি কোনো রাজনৈতিক দলীয় সরকার হয়, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না।’

ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের যে বিএনপি সরকার, সেই সরকারের অধীনে এটা হলো প্রথম নির্বাচন। এ নির্বাচনটা কি অভিযোগবিহীনভাবে হতে পেরেছে? এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠেছে। বগুড়া-৬ নিয়ে তেমন কোনো অভিযোগ খুব জোরালো অভিযোগ এসেছে বলে আমি দেখিনি।

কিন্তু শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামি প্রার্থী নিজেই একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সে প্রেস কনফারেন্সে ব্যালটে আগে থেকে স্বাক্ষরসহ বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেছেন। দুটি আসনের কোনো কেন্দ্রে ভিড় ছিল না। যে আগে ভাগে সিগনেচার না করে রাখলে ভোট দেওয়া যেত না, কাজেই এটা একটি অন্যায় হয়েছে। জামাতের যিনি পুলিং এজেন্ট ছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। সব খুঁটিনাটি বিষয় প্রকাশ করে নির্বাচন বর্জন করেছেন তারা।’

তিনি বলেন, ‘বর্জনের মতো ঘটনাটা ঘটলো কেন? একটা নির্বাচন করবেন ঠিকঠাক মতো, কেন করতে পারলেন না? নির্বাচন কমিশন বলেছে আন্তর্জাতিকভাবে নির্বাচন তারা করতে চান।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সতর্ক ছিল না। তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি যদি তার দলের শেরপুরের যারা দলের নেতাকর্মী আছেন তাদের উনারা আগে ভাগে সতর্ক করে দিতেন যে আমরা কোনো ধরনের অভিযোগ শুনতে চাই না। জনগণ যে ভোটটা দেবে সেটাই হবে। তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আমাদের দেখতে হতো না।’

মাসুদ কামাল বলেন, ‘আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল। কিন্তু আমার বিবেচনার সবচেয়ে বড় অভিযোগটা ছিল, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিলেন এবং সেই ঘটনার পুনারাবৃত্তি আমরা চাই না তবে সেই ঘটনার সূচনা হয়ে গেছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতির মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি তুলে ধরেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যুদ্ধের প্রথম দিনেই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সব হত্যাকাণ্ডের ‘প্রতিশোধ’ নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব।’

এছাড়া, ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এটি কীভাবে হবে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আজ শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছে এমন খবরও পাওয়া গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারাবাহিকতায় বাংলা সিনেমা প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারাবাহিকতায় বাংলা সিনেমা প্রদর্শন

বাংলা সংস্কৃতি প্রবাসীদের গর্ব এবং আস্থার স্থান। দেশের চলচ্চিত্র নিয়েও প্রবাসীরা মনের মধ্যে গর্ব অনুভব করেন। সম্প্রতি দেশের সীমানা ছাড়িয়ে এমন একটি বাংলাদেশি সিনেমা প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আবহমান বাংলার চলচ্চিত্র প্রবাসীদের আকৃষ্ট করেছে। আশা, নীল আকাশের নীচে, সাত ভাই চম্পা, ছুটির ঘণ্টা, আবির্ভাব, অবাঞ্ছিত, স্বরলিপি ও জীবন থেকে নেয়া'র মতো চলচ্চিত্রগুলো যুগযুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এই ধারাবাহিকতা বজায় রাখতে কানাডার সিনেমা হলগুলোতে একাধিক বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এর মধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া 'বনলতা এক্সপ্রেস' সিনেমা আলোড়ন সৃষ্টি করেছে।

'বনলতা এক্সপ্রেস' দেখতে আসা দর্শক ক্যালগেরির প্রবাসী লুবনা জাহান জানান, অসাধারণ অনুভূতি, ছবিটি দেখে খুবই ভালো লেগেছে। আমাদের সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের ছবির কোন বিকল্প নেই। আমরা চাই এ ধরনের ছবি আরও বেশি বেশি নির্মাণ করা হোক।

ডা. গুলশান আক্তার জানান, নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। নতুন নতুন মেধাবী নির্মাতাদের সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশের সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পৃথুল হিয়া জানান, ছবিটিতে বাস্তবতা তুলে ধরা হয়েছে। আমরা চাই হুমায়ূন আহমেদের গল্প নিয়ে আরো বেশি বেশি ছবি নির্মিত হোক।

প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা সিনেমা নিয়ে প্রবাসীদের যে উচ্ছ্বাস, তা আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সব শ্রেণির দর্শকরা। আন্তর্জাতিক পর্যায়ের 'আয়নাবাজী', 'মনপুরা', 'দেবী', 'হাওয়া' ও বনলতা এক্সপ্রেসের মতো বাংলাদেশি চলচ্চিত্রগুলো প্রবাসেও দর্শকদের হলমুখী করবে, এমন মত দিয়েছেন দর্শকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাকিবকে ফিরিয়ে আনার ভুয়া খবর ছড়িয়েছেন আসিফ আকবর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ ইং

১২:১১ পি.এম


সাকিবকে ফিরিয়ে আনার ভুয়া খবর ছড়িয়েছেন আসিফ আকবর অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর দেশের ক্রিকেটকে কম তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেননি। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নট আউট নোমান সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পডকাস্টে আসিফ আকবরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন।

নোমান আসিফ আকরকে দেশের ক্রিকেটে ফ্যাসাদ সৃষ্টিকারী উল্লেখ করে জানান, গায়ক থেকে বোর্ডের পরিচালক বনে যাওয়া এই সঙ্গীত শিল্পী দেশের ক্রীড়াঙ্গনে ইচ্ছে করে একটি সমস্যা সৃষ্টি করতে চেয়েছিলেন।

তিনি বলেন, আসিফ আকবর ক্রিকেটার, মিডিয়া সবার শত্রু বানিয়ে দিয়েছে। এছাড়া তিনি আরো যোগ করেন, সাকিব আল হাসানকে আবার দেশের ক্রিকেটে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এমন একটি স্টান্ডবাজি ভুয়া তথ্য মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার মূল ক্রীড়ানোক হচ্ছেন আসিফ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%