ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

আবারও ভূমিকম্পের কম্পন অনুভব করল দেশ


আবারও ভূমিকম্পের কম্পন অনুভব করল দেশ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় হাসপাতালে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, দালাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ভোলায় হাসপাতালে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, দালাল আটক

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার বিষয়ে আরিফ নামের এক বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিকে (দালাল) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে ঘটনার অবস্খা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অভিযুক্ত আরিফ তাকে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা আরিফকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সরকারি হাসপাতালের ভেতর এমন সুরক্ষিত স্থানে এই ধরনের ঘটনাটি সাধারণ মানুষ ও হাসপাতালের কর্মরতদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের নিকট হামলায় ১৮ জনের মৃত্যু ইরানি গণমাধ্যমের খবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


তেহরানের নিকট হামলায় ১৮ জনের মৃত্যু ইরানি গণমাধ্যমের খবর

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ : তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশে হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট ও ফার্স সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এতে ‘আমাদের ১৮ জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই জন শিশু।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, ভোরের এ হামলায় ২৪ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের মোট হতাহতের হালনাগাদ কোনো সংখ্যা প্রকাশ করেনি ইরান সরকার।

সংবাদ পরিবেশনে বিধিনিষেধ থাকায় এএফপি ইরানে হামলার স্থানগুলোতে গিয়ে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারছে না।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ৬ এপ্রিল জানায়, সংঘাতে অন্তত ৩ হাজার ৫৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

এই বেসামরিক নাগরিকদের মধ্যে অন্তত ২৪৮ জন শিশু রয়েছে।

এ ছাড়া ১ হাজার ২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছে এবং ৭১১ জনের পরিচয় নির্ধারণ করা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগোড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


লোহাগোড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ), ৭ এপ্রিল, ২০২৬ : জেলার লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং এ ঘটনায় আরও একজন সামান্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় একটি কক্সবাজারগামী ট্রাক। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন আরোহীর মৃত্যু হয়। অন্য আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনো নিহত এবং আহত দুজনের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অপারেশন ট্রু প্রমিজ-৪

ইসরায়েলি জাহাজ ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ইসরায়েলি জাহাজ ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের হামলার অভিযোগ

‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর অংশ হিসেবে ৯৯তম ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

এই প্রতিশোধমূলক হামলা ভোররাত থেকে শুরু হয়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন মালিকানাধীন একাধিক পেট্রোক্যামিক্যাল স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, ইরানের বেসামরিক অবকাঠামোতে পুনরায় আঘাত করা হলে এবার কোনো ধরনের সংযম প্রদর্শন না করে ‘জিরো টলারেন্স’ নীতিতে পাল্টা জবাব দেওয়া হবে।

পবিত্র কোড ‘ইয়া ফাতিমা আল-জাহরা (সা.)’ ব্যবহারের মাধ্যমে পরিচালিত এই অভিযানে সৌদি আরবের জুবাইল অঞ্চলে অবস্থিত সাদারা, এক্সনমোবিল ও ডাউ কেমিক্যালের মতো বৃহত্তম মার্কিন পেট্রোক্যামিক্যাল কমপ্লেক্সগুলোতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

এছাড়া, জুয়াইমাহ এলাকায় শেভরন ফিলিপসের একটি বিশাল কেন্দ্রে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ও সুইসাইড ড্রোনের নিখুঁত আঘাত নিশ্চিত করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।

ভারত মহাসাগরের গভীরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ‘সিভিএন ৭২’-কে লক্ষ্য করে দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অতিরিক্তভাবে, সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান বন্দর ব্যবহার করে স্থলপথে সামরিক সরঞ্জাম পরিবহনের চেষ্টাকালে একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজকেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্য দিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী যে অপরাধমূলক আগ্রাসন শুরু করেছে, তার সমুচিত জবাব দিতেই এই প্রতিশোধমূলক ব্যবস্থা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার যে হুমকি দিয়েছেন, তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে যে, রেড লাইন অতিক্রম করা হলে এবার হামলার পরিধি অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%