ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফর


মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফর

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে পৌছান রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টায়। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে পৌঁছায়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি গণমাধ্যমে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাতারবাড়ী পৌঁছেছেন। সেখানে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি প্রকল্পের কার্যক্রম দেখবেন।

এর আগে, সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে যান। সেখান থেকে সকাল সোয়া ৯টায় হেলিকপ্টার যোগে তিনি মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার।

এরপর, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রীর।

দুপুর দেড়টার দিকে, ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রীর। এরপর, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী

সন্ধ্যায়, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে, ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাতে, রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন/গ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


ন/গ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে

বিশ্বজুড়ে থিম রোস্তোরাঁর জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রোস্তোরাঁ সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক থিম নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। হলিউডে অবস্থিত ‘সিএলএএসএস সোয়ারি স্টেকহাউস’ নামের এই প্রতিষ্ঠানে ‘নেকেড ডাইনিং’ বা পোশাকহীন ভোজনের একটি নতুন ব্যবস্থা শুরু হয়েছে।

রোস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি হলো, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বাচ্ছন্দ্য বোধ করাই এই আয়োজনের মূল দর্শন। তারা জানিয়েছে, এর সঙ্গে যৌনতা বা অশ্লীলতার কোনো সম্পর্ক নেই; বরং নগ্নতাকে নান্দনিকতার এক রূপ হিসেবে উদযাপনের সুযোগ করে দেওয়াই তাদের উদ্দেশ্য।

এটি জানা গেছে যে, প্রতি মাসের প্রথম সোমবারে এই বিশেষ ডিনারের ব্যবস্থা করা হয়ে থাকে। যেখানে প্রতি সন্ধ্যায় ১৫ থেকে ২০ জন অতিথি অংশ নেন। অতিথিদের স্বাগত জানাতে দরজায় একজন উন্মুক্ত শরীরের কর্মী দাঁড়িয়ে থাকেন, যাতে আগন্তুকরা কোনো সংকোচ বোধ না করেন।

এরপর অতিথিদের হাতে তোয়ালে তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের সুবিধামতো পোশাক খুলতে পারেন। চাইলে অর্ধনগ্ন থাকারও সুযোগ রয়েছে। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি মাথায় রেখে রোস্তোরাঁর অন্যান্য কর্মীরা পোশাক পরিহিতা অবস্থায় খাবার পরিবেশন করেন। বাইরের কৌতুহলী চোখ থেকে আড়াল করতে রোস্তোরাঁর দরজা এবং জানালা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

ফাইভ-কোর্স মিল এবং শ্যাম্পেন টোস্ট সংবলিত এই বিলাসবহুল অভিজ্ঞতার জন্য প্রতি অতিথিকে বড় অঙ্কের টাকা গুণতে হয়। পুরুষদের জন্য খরচ আনুমানিক ২৩,৮৪২ টাকা নির্ধারিত করা হয়েছে এবং মহিলাদের জন্য ১৪,৩০০ টাকা। তবে যুগলদের জন্য এই খরচের পরিমাণ ২৮,৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। এরপর প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। এসময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। জানানো হয়, পরবর্তীতে তার মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে, সকাল সোয়া ৯টায় হেলিকপ্টারে তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’

প্রধানমন্ত্রীর কর্মসূচি হলো:

রোববার সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকা থেকে মহেশখালী যান হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে সড়ক পথে চট্টগ্রামে যাবেন। সব কর্মসূচি শেষ করে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই সময়সূচি চূড়ান্ত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হা ম লার অভি যোগ আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হা ম লার অভি যোগ আমিরাতের

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাত শনিবার অভিযোগ করেছে, হরমুজ প্রণালীতে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।

এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে, এমন ইঙ্গিত দিয়েছেন দুই দেশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরান কার্যত হরমুজ প্রণালীর ওপর অবরোধ আরোপ করেছে এবং এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে চলাচলের জন্য ফি বা টোল আদায় করতে চায়। ইরান অভিযোগ করেছে যে, তারা নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করছেÑএমন অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে বারবার হামলাও চালিয়েছে।

হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের জাহাজ চলাচল ফি আরোপের তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে, জুনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে হওয়া একটি চুক্তিতে বলা হয়েছে যে, হরমুজ প্রণালীর ‘ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা’ নিয়ে উপকূলীয় দেশ ওমানের সঙ্গে আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর সুযোগ তেহরানকে দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর আগে যে প্রণালীটি দিয়ে অবাধে জাহাজ চলাচল করত, সেখানে একের পর এক হামলার কারণে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনের সমঝোতার শর্তে ফিরে আসার জন্য আহ্বান জানিয়ে আসছেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় এডিএনওসি (আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি)-এর একটি ট্যাংকারকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে চালানো ইরানের হামলা’ নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, হামলায় কেউ হতাহত হয়নি।

পরে শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে আগুন নেভানো হয় এবং এতে কেউ হতাহত হয়নি। তবে, ইউকেএমটিও যে জাহাজটির কথা বলেছে, সেটি একই জাহাজ কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার এডিএনওসি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই তিনটি জাহাজে হামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ‘বারবার হামলার’ নিন্দা জানালেও এ ঘটনায় ইরানের নাম উল্লেখ করেনি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে,  ‘হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগিয়ে চলছে।’ একই সঙ্গে আলোচনার অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের আগের চুক্তিটিÑযেটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করার কথা ছিলÑতাতে বলা হয়েছিল, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করবে এবং তা  ‘প্রযোজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হতে হবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের নৌপথে সাধারণত চলাচলের জন্য ফি বা টোল আরোপের সুযোগ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%