ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

সাকিবের সব রেকর্ড মুছে ফেলার আহ্বান, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল


সাকিবের সব রেকর্ড মুছে ফেলার আহ্বান, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের কারণে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাস থেকে মুছে ফেলা উচিত।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

শফিকুল আলম তার পোস্টে লেখেন, যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে পূজা করেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো অধিকার নেই। ইতিহাস থেকে সাকিবের নাম ও রেকর্ড মুছে ফেললেও বাংলাদেশের ক্রিকেট নিঃস্ব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

নিজের বক্তব্যের সমর্থনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলের উদাহরণ দিয়ে শফিকুল আলম বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের প্রসঙ্গ তুলে ধরেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর নাম উল্লেখ করে দাবি করেন, তারা সাকিবের চেয়ে বড় মাপের ক্রিকেটার ছিলেন এবং বর্ণবাদী শাসনব্যবস্থার অংশ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন।

সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেন সাবেক প্রেস সচিব। শফিকুল আলমের অভিযোগ, ভবিষ্যতে বিসিবির সভাপতি হওয়ার উদ্দেশ্যে সাকিব আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য দেখিয়েছেন এবং দেশে ফিরে ওই শাসনব্যবস্থাকে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন।

শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের অনুসন্ধানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গুরুতর অপরাধের অভিযোগ উঠে এলেও সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ক্রীড়াঙ্গনে মানবতাবিরোধী অপরাধের সহযোগী কিংবা ফ্যাসিবাদের সমর্থকদের স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ওই ঘটনায় জাতীয় পর্যায়ের কয়েকজন অ্যাথলেট মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এমনকি তাদের জন্য কেউ সহানুভূতি দেখায়নি উল্লেখ করে তিনি বলেন, গণহত্যাকারীদের তোষণ করে সাকিবও পার পেতে পারেন না।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

শফিকুল আলমের এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সাকিব আল হাসানের রাজনৈতিক ভূমিকা এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার অবস্থান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের যোগদান উপলক্ষে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের যোগদান উপলক্ষে মতবিনিময়

 বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

মিট দ্য প্রেসে সাংবাদিকরা বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যাশা জেগে উঠেছে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মিট দ্য প্রেসে বিএমপি’র ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নতুন কমিশনারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিক মতবিনিময়ের সূচনা করে।

সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে নিয়োগ দেয়া হয়েছে। গত ৫ আগস্ট তিনি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, একটি চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রীরা এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থান থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।

সরকারপ্রধান আরও বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বল্প সময়ে বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা বাড়ানো, অবসরের বয়সসীমা বাড়ানোসহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকারপ্রধান বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ব্যবস্থার মধ্যে দ্বায়িত্ব নেয়ার পরেও চিকিৎসা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

এসময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, এমনভাবে চিকিৎসা করতে হবে যে দেশের মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে না যায়।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম প্রায় ১২৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম প্রায় ১২৫ কোটি টাকা

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী, দিয়াগো ম্যারাডোনার সেই বল এবার উঠছে নিলামে।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুটি ঐতিহাসিক গোলই হয়েছিল যে বলে, সেটির দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট ঘোষণা করা হবে বিজয়ী ক্রেতার নাম।

প্রতिष्ठানটির প্রত্যাশা, বলটির দাম অন্তত এক কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে ব্যবহার করা হয়েছিল বলটি।

ম্যাচের ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। সেই গোলই ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।

এর মাত্র চার মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ম্যারাডোনা। পরে ফিফা গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার বলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর মধ্যে এটি অন্যতম। এমনকি তার বিশ্বাস, সবচেয়ে স্মরণীয় বলগুলোর তালিকায় এটি সবার ওপরে।

ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য এর আগেও বড় অঙ্কের রেকর্ড গড়েছে। ২০২২ সালে ওই ম্যাচে ম্যারাডোনার পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সদবিসের মাধ্যমে তা বিক্রি করেন।

এবার নিলামে উঠতে যাওয়া বলটি অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের।

বিশ্বকাপ ইতিহাসে এটিই প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের সংগ্রহে রেখেছিলেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল বলটি।

সেবার এক অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনে নেন। তখন এটিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

তবে ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

এবার ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী সেই বলের দাম ১২৫ কোটি টাকার মাইলফলক ছুঁতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এক এগারোর সময়ে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকেও।

শনিবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকসহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পর একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

তিনি বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নেওয়া হয়েছিল। এরপর নির্যাতন করা হয়েছিল তার ওপর। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য মিলেছে।

 

জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকের রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত বলেও জানান তিনি।

 

মতভিন্নতা থাকলেই আওয়ামী লীগ সরকারের নির্দেশে বন্দিশালায় গুম-নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

 

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা।

 

চিফ প্রসিকিউটর বলেন, বিচারের একটি অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসিতে আমাদের এই পরিদর্শন। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার ও নির্যাতন চালানো হতো। সেই নির্মম চিত্র আজ এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে।

 

২৬টি সেলে শ্রেণি ভেদে রাখা হতো বন্দিদের। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায়বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি।

 

যদিও আসামিপক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দিদের সাক্ষ্যের সঙ্গে মিল খুজে পাননি তারা।

 

এর আগে র‍্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শিগগিরই র‍্যাব-২ ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%