বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ ইং
০৬:০৬ পি.এম
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে আজ তাকে ধন্যবাদ জানানো হয়েছে। টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম থাকায়, শুধুমাত্র তিনি সম্মানিত হননি, বরং তিনি পুরো জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।
চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সাহেবের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে, এটি দেশের জন্য সম্মান, এবং এই জাতিকে তিনি সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সংসদের নেতা ১৭ বছর নির্বাসিত ছিলেন। এরপর দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। অনুপ্রাণিত হয়ে, সারা দেশের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তার কাছ থেকে দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আঙুলের কালি মোছার আগেই তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন এবং এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। পহেলা বৈশাখে তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা। তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন। বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য তিনি সম্মানীর ব্যবস্থাও করেছেন। তিনি ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন।
চিফ হুইপ আরও জানান, বাংলাদেশের মানুষ তাঁকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে। এদিকে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজ টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ : ঢাকা মেইল-এর চিফ রিপোর্টার বোরহান উদ্দিনের বাবা এবিএম আতহার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা আতহার আলী তিন দিন ধরে হাসপাতালটিতে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর পর তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, আতহার আলী মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। এছাড়া তিনি মির্জাগঞ্জ উপজেলার সাবেক নিকাহ রেজিস্ট্রারও ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যাশিত সমৃদ্ধি ও স্বনির্ভরতা নিশ্চিত করতে হলে প্রতিশোধ-প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন–জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের সাহসী ভূমিকা আজও প্রেরণার উৎস।’
ইতিহাসের সত্যকে গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘হীন দলীয় স্বার্থে জাতীয় নেতাদের শ্রদ্ধায় কার্পণ্য করা হীনম্মন্যতার পরিচায়ক। ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধা থাকা উচিত নয়।’ এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তনের প্রেক্ষাপট স্মরণ করেন।
এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পাশাপাশি অন্যান্য গুণীজন ও প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এই অবিস্মরণীয় অবদান আগামী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্যদিয়ে বর্তমান সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। আইনশৃঙ্খলা উন্নয়ন এবং দুর্নীতি দমনের মাধ্যমে জনজীবনে শান্তি ফেরানোই আমাদের অগ্রাধিকার। কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছিল। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার বিকল্প নেই। সরকার এরইমধ্যে প্রতিটি সেক্টর চিহ্নিত করে জুলাই সনদ ও দলীয় ইশতেহার অনুযায়ী রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছে।
বৈশ্বিক সংকট প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও জনদুর্ভোগের কথা চিন্তা করে সরকার শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখছে। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। বিচলিত হওয়ার কারণ নেই।’ তবে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পর্যায়ে বিলাসিতা ও অমিতব্যয়িতা পরিহার করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের দীর্ঘায়ু ও বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বড় ধরনের রদবদল হয়েছে। বিপিসির প্রশাসনিক কাঠামোতে এ পরিবর্তনটি ঘটানো হয়েছে।
সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার সাতজন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল তারিখে বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত একটি দাপ্তরিক আদেশে এই বিষয়টি জানানো হয়।
উক্ত আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির উপ-মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, যমুনা অয়েলের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এই পদে কর্মরত থাকা ফেরদৌসী মাসুম হিরণকে ফিরিয়ে আনা হয়েছে বিপিসির মূল কেন্দ্রে, যার নতুন দায়িত্ব মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন বিভাগ)।
এ ছাড়া, বিপিসির অভ্যন্তরীণ বিভাগগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগে সরানো হয়েছে এবং চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশন বিভাগে পদায়ন করা হয়েছে। মহাব্যবস্থাপক (অর্থ, চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা, চলতি দায়িত্ব) হিসেবে নতুন দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকালে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ওই দিন বিকেলেই তারা বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার মাজেদা ফিলিং স্টেশনে নানা ধরণের অনিয়মের অভিযোগ থেকে বাদ যায়নি। আর এই অনিয়মের ভিডিও ধারণ করতে যাওয়া এক পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশের লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মাজেদা ফিলিং স্টেশনে এই অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মাজেদা ফিলিং স্টেশনটিতে নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দামে তেল বিক্রি করার পাশাপাশি প্রকাশ্যে বোতল ও ড্রামে তেল বিক্রিরও অভিযোগ পাওয়া যাচ্ছে। এই কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন।
অভিযোগ তদন্তের জন্য ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করার কাজ করছিলেন। এসময় শ্রীপুর থানায় কর্মরত পুলিশ সদস্য নাজমুল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পুলিশ সদস্য সাংবাদিককে মারধর করেন এবং মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজনকে ব্যবহার করে আবারও সাংবাদিককে মারধর করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ ঘটনার বিষয়ে জানিয়েছেন, ফিলিং স্টেশনের অনিয়মের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে তিনি গিয়েছিলেন। বিশেষ করে ড্রামে পেট্রোল ভরার ভিডিও ধারণ করার সময় নাজমুল নামে একজন পুলিশ সদস্য তার ওপর অতর্কিতভাবে হামলা চালান এবং মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন। এমনকি তিনি স্থানীয় লোকজনকে দিয়ে আবারও মারধর করানোর কাজ করেন। সাংবাদিক আব্দুর রশিদ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মাজেদা ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) বলেন, ঘটনার পর পুলিশ সদস্য নাজমুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ