ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী


বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালী, (চট্টগ্রাম), ৯ আগস্ট ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে টিনের নতুন ঘরের চাবি তাদের হাতে দেন।

প্রধানমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চলে প্লাবিত হয়। বন্যায় জলাবদ্ধতায় এসব এলাকার শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ সবগুলো পানির গভীরে তলিয়ে যায়।

আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

এখানে কর্মসূচি শেষ করার পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের পর অভিনয় ত্যাগ করলেন হাসান মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


হজের পর অভিনয় ত্যাগ করলেন হাসান মাসুদ

হজ পালন শেষে নিজের জীবনে বড় একটি পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে থাকায় এই অভিনেতা জানিয়েছেন, বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করেন না। কেবল বিজ্ঞাপনের কাজ পেলে তাতে যুক্ত হন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের বর্তমান জীবন ও অনুষ্ঠান থেকে দূরে থাকার কারণ জানান হাসান মাসুদ।

তিনি বলেন, আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি এবং এখন আর অভিনয় করি না। আমার জীবনে একটা পরিবর্তন এসেছে। সেই কারণে বর্তমানে শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে কাজ করি, অন্যথায় করি না। আমি একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধর্মীয় চিন্তা থেকে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি।

নিজের ধর্মীয় জীবনের পরিবর্তন প্রসঙ্গে হাসান মাসুদ জানান, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। এর প্রেক্ষিতে তিনি মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়েছেন। তবে তার এই পরিবর্তন হজ পালনের আগেই শুরু হয়েছিল বলে তিনি জানান।

হাসান মাসুদ বলেন, আমি এবার হজ করেছি। যার কারণে ৪১ দিন ছিলাম মক্কা-মদিনায়। কিন্তু আসলে আমার মূল পরিবর্তনটা ইতিমধ্যে হয়েছে। বর্তমানে আমি পুরোপুরিই পরিবর্তিত, তা বলতেই হবে।

এক সময় প্রচুর বই পড়লেও বর্তমানে আর বই পড়েন না হাসান মাসুদ। অতিরিক্ত বই পড়ার ফলে একসময় নিজেকে বেশ যান্ত্রিক মনে হতো বলে তিনি জানিয়েছেন।

তার ভাষায়, বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মত হয়ে গিয়েছিলাম। আমার ভিতরে কোনো ভাবাবেগ কাজ করত না।

এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। হাসান মাসুদ জানান, বইগুলো তিনি খুব কম দামে বিক্রি করেছিলেন। এরপর থেকে তিনি আর বই পড়েন না।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন হাসান মাসুদ। সাত বছর পর, ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। তারপর সাংবাদিকতায় যুক্ত হন।

প্রথমে দ্য নিউ নেশনে কাজ করেন। এরপর ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগদান করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের স্থান তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় প্রবেশ করেন। এরপর মেড ইন বাংলাদেশসহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এছাড়া হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন ও বাতাসের ঘরসহ বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান।

অভিনয়ের সাথে সংগীত ক্ষেত্রেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ব্যাচেলর চলচ্চিত্রের আজকে না হয় ভালোবাসো গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ২০০৬ সালে ভালোবাসা দিবসে তার প্রথম গানের অ্যালবাম হৃদয়ঘটিত প্রকাশিত হয়।

ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় পার করে বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন হাসান মাসুদ। তিনি ধর্মীয় জীবন ও নিজের মতো করে সময় কাটাতেই এখন অধিক মনোযোগী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের যোগদানের প্রত্যাশা তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


মিশরের যোগদানের প্রত্যাশা তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আশা করছেন যে মিশর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হবে। এ চুক্তিটি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।

শुक्रবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পার্শ্ববর্তী দেশগুলোকে জড়িয়ে ফেলছে এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নৌ চলাচল ব্যাহত করছে।

চলমান এই সংঘাত ইরান ও ইয়েমেনের হুথি মিত্রদের আরও সাহসী করে তুলেছে। তারা সৌদি আরবে হামলা চালিয়েছে এবং গত মাসে একটি ড্রোন মিশরের ভূমধ্যসাগরীয় বন্দরে মার্কিন সম্পদে আঘাত হানে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি আশা করছেন মিশর ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে অংশ নিবে। তিনি মিশরকে ‘সব বিষয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, পরবর্তী ধাপে মিশরও আমাদের সঙ্গে থাকবে। আমরা ইতোমধ্যে একে অপরের সঙ্গে এমনভাবে কাজ করছি যেন আমরা জোটের সদস্য।

ফিদান জানান, কিছু কারিগরি বিষয় রয়েছে, যা বাস্তবায়িত হলে মিশরের যোগদানে কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, এ চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। আমরা কোনো সাধারণ হুমকি লিখিতভাবে উল্লেখ করিনি।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চুক্তি অনুযায়ী যদি কোনো সদস্যের ওপর হামলা হয়, তাহলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। চুক্তির উদ্দেশ্য হলো ‘সমষ্টিগত প্রতিরোধ শক্তিশালী করা’ এবং সাক্ষাৎকারে ফিদান বলেন, এ চুক্তি ‘এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। জোট আরো সম্প্রসারিত হতে পারে এমন ইঙ্গিতও তিনি দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করেছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করেছে ইন্দোনেশিয়া

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, এর মধ্যেই কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাতে খবর পাওয়া গেছে, জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাউন্ট ব্রোমোর কাছে অবস্থিত ব্রোমো টেংগার সেমেরু ন্যাশনাল পার্কে সোমবার আগুন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১৭৬ হেক্টর (৪৩৫ একর) এলাকা পুড়ে গিয়ে বিধ্বস্ত হয়েছে।

এ সম্পর্কে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। শনিবার রাতে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যটকদের জন্য ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এখন পর্যন্ত আগুনের ফলে কেউ আহত হয়নি এবং কোনো স্থাপনা বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যায়নি।

তিনি রোববার এক বিবৃতিতে বলেছেন, খাড়া ঢাল ও প্রবল বাতাসের কারণে যেসব এলাকায় স্থলপথে দমকলকর্মীদের পৌঁছানো কঠিন, সেসব এলাকায় আগুন নেভাতে দুটি ওয়াটার-বোম্বিং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘স্থলপথে যেসব এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেসব এলাকায় পৌছাতে এ অবস্থায় আকাশপথে অভিযান চালানো গুরুত্বপূর্ণ।’

২০২৩ সালে মাউন্ট ব্রোমোতে ৫০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। সে সময় বিয়ের আগে ছবি তোলার সময় এক দম্পতি একটি ফ্লেয়ার জ্বালালে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছিল।

আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, চলতি বছরে ইন্দোনেশিয়ায় আরও তীব্র ও দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুম দেখা দিতে পারে। এল নিনো নামক আবহাওয়াগত ঘটনার কারণে দাবানল ও খরার ঝুঁকি বাড়তে পারে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। ২০২৩ সালের দাবানলে পুড়ে যাওয়া এলাকার তুলনায় এই পরিমাণ দ্বিগুণেরও বেশি।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনজনিত ঘটনা, যা পৃথিবীজুড়ে বাতাসের গতি, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটায়। সাধারণত এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া দেখা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ বাছাইয়ের পথে আবারও ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বিশ্বকাপ বাছাইয়ের পথে আবারও ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আইআরল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ক্যারিবীয়দের সমীকরণ আরও কঠিন হয়ে গেছে।

ফলে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকা মহাদেশে।

দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সহ-আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে।

বাকি দলগুলোর মধ্যে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

জিম্বাবুয়ে বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে না থাকায় নবম স্থানে থাকা দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

কিন্তু বর্তমান র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ১০ নম্বরে। তাদের রেটিং ৭৭।

৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮৩, আর ৮ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং ৯০।

বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত নবম স্থানে উঠতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

কিন্তু সেই পথ খুবই কঠিন।

নির্ধারিত সময়ের আগে ওয়েস্ট ইন্ডিজের বাকি মাত্র দুটি ওয়ানডে রয়েছে।

প্রতিপক্ষ ভারত, আর দুই ম্যাচই হবে ভারতের মাটিতে।

ফলে, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে নবম স্থানে ওঠা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান ৬ রেটিং পয়েন্ট।

এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই।

ফলে, তাদের রেটিং কমারও সুযোগ নেই।

অন্যদিকে, ভারতকে দুই ম্যাচে হারালেও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রয়োজনীয় রেটিং পয়েন্ট অর্জন করে বাংলাদেশকে টপকে যাওয়া কঠিন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে।

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান।

ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

এই জয়ে র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা আফগানিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

অন্যদিকে, এই সিরিজ থেকে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

লড়াইয়ে টিকে থাকতে তাদের সিরিজটি ৫–০ ব্যবধানে জিততে হতো।

কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেই সম্ভাবনা আগেই শেষ হয়ে যায়।

বিশ্বকাপের বাছাইপর্বে নামা ওয়েস্ট ইন্ডিজের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়।

২০১৯ ও ২০২৩—দুই বিশ্বকাপেই বাছাইপর্ব খেলতে হয়েছিল তাদের।

২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ক্যারিবীয়রা।

তবে ২০২৩ সালে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বে আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা।

সুপার সিক্স পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারের পর স্কটল্যান্ডের বিপক্ষেও পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।

সেই ব্যর্থতার মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা না পাওয়ার লজ্জায় পড়েছিল দুইবারের চ্যাম্পিয়নরা।

এবারও যদি ভারতকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের সমীকরণ বদলাতে না পারে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে টানা তৃতীয়বারের মতো তাদের খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%