ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

না–ফেরার দেশে রাবি অধ্যাপক শুভ্রা রানী


না–ফেরার দেশে রাবি অধ্যাপক শুভ্রা রানী

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ (৬৩) মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পৃথকভাবে শোকবার্তায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদও শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক শুভ্রা রানী চন্দের শিক্ষা ও গবেষণায় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শুভ্রা রানী চন্দ ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে তিনি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: চারঘাটে কৃতি শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনের জন্য সংবর্ধনা প্রদান করা হলো

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরের ৪০ পরিবার সাতদিন ধরে পানিবন্দি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


শ্রীপুরের ৪০ পরিবার সাতদিন ধরে পানিবন্দি

লাগাতার ভারি বর্ষণে সাতদিন যাবৎ শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেওয়া উত্তরপাড়া (চাডা পুকুর পাড়) এলাকার ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরে-বাহিরে কোমর সমান পানি জমে থাকায় তারা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারছে না। বসতবাড়িতে পানি ওঠায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতায় ওই এলাকায় বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছেন।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাডা পুকুরপাড় এলাকায় সরেজমিন গেলে পানিবন্দি পরিবারের ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন।

ওই এলাকার ৪০ পরিবারের প্রায় দুই শতাধিক মানুষের বসবাস। তাদের বসতঘর চাডা পুকুরপাড়ে অবস্থিত। বৃষ্টির ফোঁটা যেন দুঃস্বপ্ন তৈরি হচ্ছে। টানা বর্ষণ হলে তারা কোথায় দাঁড়াবে সে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। পানিবন্দির কারণে পাড়ার স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।

স্থানীয়দের অভিযোগ পানি জমে থাকায় পানিবন্দি পরিবারে রান্নাবান্না করতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বাজার এলাকায় নিচু জমিতে মাটি ভরাটের কারণে সামান্য বৃষ্টিপাত হলে চাডা পুকুরপাড় এলাকায় পানিবদ্ধতা শুরু হয়। অপরিকল্পিত মাটি ভরাটকারীকে এলাকাবাসী বারবার ধর্ণা দিলেও তিনি কোনো কর্ণপাত করেনি। পানিবদ্ধতার কারণে ঘরবাড়ি ছেড়ে অনেকে আত্মীয়র বাসায় অবস্থান নিয়েছেন। জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ির ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় রান্নাসহ দৈনন্দিন জীবনযাপনে কষ্ট হচ্ছে। অনেকটাই গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ ও গৃহপালিত পশু।

স্থানীয় আসাদ মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। ছেলেমেয়েরা স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারে না। পচা-নোংরা পানি মাড়িয়ে চলতে গেলে চর্মরোগে আক্রান্ত হতে হয়।

তিনি জানান, পানিবন্দি থাকার খবরে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী সরেজমিন এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত পানি নিষ্কাশন করা যায় সে বিষয়ে তাদের আশ্বাস দিয়েছেন।

রশিদা বেগম অভিযোগ করেন, তার ২টি রুমের ভেতর ১০ দিন যাবৎ পানি জমে থাকায় রান্না করতে পারছেন না। স্বামী সন্তানদেরকে নিয়ে শুকনো খাবার খেয়ে কোনোমতে বেঁচে আছেন। জমে থাকা পানি সরে না গেলে মাটি নরম হয়ে ঘরবাড়ি ভেঙে পড়বে।

ষাটোর্ধ্ব চাঁন মিয়া বলেন, ইট্টু (একটু) বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ি আমরা। জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। এলাকার ৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ আখতার বলেন, পানিবন্দি থাকার খবরে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। বসবাসকারী বাসিন্দাদের পানি নিরসনের আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের কাজ শেষ করা হবে। যাতে পানিবদ্ধতা না হয় সেদিকে লক্ষ্য থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ঘটে যাওয়া চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের নাম হলো ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াস উদ্দীন, নয়ন এবং মো. আব্দুল নাহিদ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেছেন যে, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা নজরদারি ব্যবহার করে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

এই সময় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছিলেন, যদি কেউ চাঁদা দাবি করে অথবা কোন প্রকার হুমকি প্রদান করে, তবে সেটি যেন সাথে সাথে পুলিশকে জানানো হয়। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, এই ঘটনায় প্রধান অভিযুক্ত ডেভিড ইমনকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। গুঁড়িয়ে দেওয়া হবে সব গুরুত্বপূর্ণ সেতু। 

বুধবার (১৫ জুলাই) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন রিপাবলিকান নেতা। 

ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাচ্ছে। বিশেষ করে উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকায় থাকা সবকিছু লক্ষ্য করে এই আক্রমণ চালানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে থামতে না বলব, ততক্ষণ এই আক্রমণ চলবে।

জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি একেবারে শেষের জন্য রেখে দিয়েছেন। তবে পরিস্থিতি না বদলালে শেষ পর্যন্ত সেগুলোতেও আক্রমণ চালানো হবে। 

তিনি আরও বলেন, আজ রাতেও মার্কিন বাহিনী কঠোর হামলা চালাবেন। আগামী রাতেও এই হামলা অব্যাহত থাকবে। তার পরের রাতেও আকাশ থেকে বোমা ফেলা হবে। এরপর আগামী সপ্তাহে পরিস্থিতি ইরানের জন্য আরও ভয়াবহ আকার ধারণ করবে। কারণ তখন ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এরপর সেতুগুলো লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালানো হবে। তারা ইরানের সব বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ অচল করে দেবেন। সব সেতু পুরোপুরি ধ্বংস করে দেবেন। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে এটাই হবে চূড়ান্ত পরিণতি। 

ট্রাম্পের দাবি, নতুন একটি চুক্তি করা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি জানান, সাক্ষাৎকার দেওয়ার মাত্র এক ঘণ্টা আগেও মার্কিন প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। ট্রাম্প বলেন, ইরানিরা আসলে চুক্তি করতে চায়। আর তাদের জন্য চুক্তি করাই এখন সবচেয়ে ভালো বিকল্প। নইলে তাদের দেশে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত রাখতে চায় বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আগে সেখানে তিনি বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি ফি আরোপের কথা ভেবেছিলেন। কিন্তু উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করতে চাইছে। এই বিনিয়োগের বিষয়টি তার কাছে আরও বেশি ভালো মনে হয়েছে। তাই তিনি ফি আরোপের ধারণাটি আপাতত বাতিল করেছেন। হরমুজ প্রণালি অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। তা না হলে বিশ্বের অন্য দেশগুলোও একই ধরনের অবরোধ শুরু করবে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য ক্ষতিকর।

ট্রাম্প আরও বলেন, এই লোকগুলোর সঙ্গে আলোচনার একমাত্র উপায় হলো শক্তি প্রদর্শন করা। আর সেই শক্তি হলো যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা। মার্কিন বাহিনী সেটাই করে দেখিয়েছে। তিনি দাবি করেন, মাত্র দুই দিন আগে তাদের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ইরানিরা সেই চুক্তি ভেঙে দিয়েছে, যা চরম হতাশাজনক।এ

ট্রাম্পের এই মন্তব্যের আগে মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড একটি বিস্তারিত বিবৃতি দেয়। সেখানে বলা হয়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা একেবারে দুর্বল করে দেওয়া হবে। এই লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করেছে। 

পরে সেন্টকম আরও জানায়, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করেছে। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নৌবাহিনীর বিপুলসংখ্যক যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হচ্ছে। 

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যজুড়ে বিপুল সামরিক প্রস্তুতি নিয়েছে দেশটি। বর্তমানে অঞ্চলটিতে তাদের ২০টির বেশি যুদ্ধজাহাজ প্রস্তুত রয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে শত শত সামরিক উড়োজাহাজও। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই বিপুল সামরিক প্রস্তুতির কথা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতার ফলে প্রসূতি মা-রা গেলেন ঘরেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


জলাবদ্ধতার ফলে প্রসূতি মা-রা গেলেন ঘরেই

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে জলাবদ্ধতার ফলস্বরূপ হাসপাতালে সময়মতো পৌঁছানো সম্ভব না হওয়ায় নাজমা আক্তার (৩০) নামের এক প্রসূতির মৃত্যু ঘটেছে।

এই ঘটনার উল্লেখযোগ্য বিষয় হলো, এটি ঘটে বুধবার (১৫ জুলাই) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে।

নিহত নাজমা আক্তার ইসলামপুর গ্রামের জেলে মো. হক সাবের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যায়। বিগত দুইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, বুধবার দুপুরে ফের অতিরিক্ত জোয়ারের কারণে ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক ও চলাচলের পথ পানিতে ডুবে যায়। এই অবস্থার কারণে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটেছে।

এ পরিস্থিতির কারণে, বুধবার সকালে প্রসববেদনা শুরু হলে নাজমা আক্তারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে চারদিকে পানি জমে থাকার দরুণ এবং যানবাহন চলাচল বন্ধ থাকার ফলে, তাকে সময়মতো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান।

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলছেন, সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি ও জলাবদ্ধতায় নিঝুমদ্বীপের নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। অনেক এলাকায় সড়ক পানির নিচে থাকায় জরুরি রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। নাজমা আক্তারের মৃত্যু সেই দুর্ভোগের করুণ উদাহরণ। এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার বলেন, প্রসূতির আগে দুটি সন্তান রয়েছে এবং এটি তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল। চারপাশে জোয়ার ও চলাচলের অসুবিধা রয়েছে। তাই ঘরের ভেতরে সন্তানসহ প্রসূতির মৃত্যু ঘটেছে। আমাদের রাস্তা নেই এবং ভালো হাসপাতালও নেই। এসব কারণে আমাদের মানুষের খুব কষ্ট হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%