১১:৪৯ পি.এম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে যখন তেল না পেয়ে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকেই নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। তখন লাইনে বেশ কয়েকটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হওয়ার খবর পেয়ে মোটরসাইকেল চালকেরা হঠাৎ করে হামলা চালান। তারা হামলা করে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেছেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন