ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

পর্তুগালে গিয়ে বিদেশিকে অ পহ রণ, ২ বাংলাদেশিকে গ্রে প্তা র


পর্তুগালে গিয়ে বিদেশিকে অ পহ রণ, ২ বাংলাদেশিকে গ্রে প্তা র

পর্তুগালের রাজধানী লিসবনে বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ। তাদের গ্রেপ্তার ‘টাকা’ (TAKA) নামের একটি বিশেষ সাংকেতিক অভিযানের মধ্য দিয়ে করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘জরনাল দে নোতিসিয়াস’–এর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে ওই বিদেশি নাগরিককে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তুলে নেয়া হয়। এরপর একটি বাসায় দুই দিন আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে অপহরণকারীরা স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবিকৃত অর্থের পরিশোধের পরে ভুক্তভোগীকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, পরে তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এরপর তিনি লিসবনের জুডিশিয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জুডিশিয়ারি পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। তারা সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে। পর্তুগিজ পুলিশের বিশেষ অপারেশনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় মুদ্রা ‘টাকা’র নামে।

লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুটি ব্যক্তিকে প্রাথমিক বিচারিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে নেওয়া সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়াটিয়া কুপিয়ে হ/ত্যা করে বাড়ির মালিকের ম/র/দেহ ৯ টুক /রো করেছে!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ভাড়াটিয়া কুপিয়ে হ/ত্যা করে বাড়ির মালিকের ম/র/দেহ ৯ টুক /রো করেছে!

কুমিল্লার দেবীদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার পর ঘাতকরা মরদেহটিকে ৯ টুকরা করে পলিথিনে মুড়ে বাসার পেছনে ফেলে রাখে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে ঘটে এই নির্মম ঘটনাটি। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তারকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন তার স্বামী ও সন্তানদের সাথে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছিলেন। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন এবং দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ার কারণে ফরিদা বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর ভাড়া দেওয়া ছিল লাইলী আক্তারের কাছে।

শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে আসলে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটে খণ্ডিত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

রাত সাড়ে সাতটার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা মরদেহের প্যাকেট উদ্ধার করে এবং লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, তবে পা ও মাথা এখনও উদ্ধার হয়নি।

আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি আরও চারজনের নাম উল্লেখ করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় গোপন বৈঠকে ছিলেন আওয়ামী লীগের ৬ নেতা, পুলিশ আটক করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ঢাকায় গোপন বৈঠকে ছিলেন আওয়ামী লীগের ৬ নেতা, পুলিশ আটক করেছে

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি টিম প্লাজার পঞ্চম তলার রেস্তোরাঁ থেকে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে তারা রাজধানীতে মিছিল করার পরিকল্পনা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা কিছু অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে রেস্তোরাঁয় বসে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা সেখান থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছেছে বিমানের ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছেছে বিমানের ফ্লাইট

ইতালির রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকা পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তারা আবাসন, পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ না পাওয়ার কথা জানান। দেশে ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করলেও, সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন।

কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি। তারপর, শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থেমে যায়। কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ফ্লাইটটি অনিশ্চয়তায় পড়ে।

এছাড়া, ত্রুটি সারাতে না পারলেও যাত্রীদের বিমানে ৮ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ সময়ে এসিও বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামানোর পর অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় প্রায় ১৭০ জন বাংলাদেশি যাত্রী সেখানে আটকা পড়েন।

এ সময় লাউঞ্জে জায়গার অভাবে অনেক যাত্রী বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ে। তারা জানান, বিমান বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়নি। জরুরি ওষুধের সংকটেও পড়েছেন অনেক যাত্রী।

এরপর বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী পাঠানোর পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য ফ্লাইটটি প্রস্তুত হয়। দীর্ঘ ৪০ ঘণ্টার এই ভোগান্তির পর বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রোববার (৯ আগস্ট) দুপুর ১২:৩০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

যাত্রীরা আর কাউকে যেন এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই দাবিও জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল দিয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম অর্ধেক কমলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


বেনাপোল দিয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম অর্ধেক কমলো

যশোরের শার্শা উপজেলার বেনাপোলসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমে অর্ধেক দামে ১৬০ টাকায় হয়ে গেছে। ৫ দিন আগেও এই বাজারগুলোর মধ্যে কাচাঁ মরিচের বিক্রি ৩০০ টাকায় চলছিল। সারাদেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার ভারতের থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। গত ৫ দিনে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মোট ৮০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

প্রথম চালানে গত সোমবার রাত ৮টার সময় একটি ভারতীয় ট্রাকে ৯,২০০ কেজি (৯.২ টন) কাঁচা মরিচ এসেছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় চালানে তিনটি ট্রাকে ৪২,২২০ কেজি (৪২.২২ টন), বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাকে ১৪,০০০ কেজি (১৪ টন) এবং শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় একটি ট্রাকে ১৫,০০০ কেজি (১৫ টন) কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। ফলে গত ৫ দিনে ৮০ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে সফলভাবে আমদানি হয়েছে। আমদানি শুরু হওয়ার কারণে শার্শা উপজেলার সব বাজারে মরিচের দাম অর্ধেক কমে বর্তমানে ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানি করার জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই তাদের আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

অন্যদিকে, বেনাপোল বন্দরের কাঁচা বাজারে ৫ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু আজ রবিবার সকালে দাম কমে ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম কমে ১০০ টাকার নিচে নেমে আসবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানিয়েছেন যে, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সাথে সাথে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থাও করা হচ্ছে। সীমান্তের ওপারে আরও কাঁচামরিচবাহী অনেকগুলো ট্রাক বন্দরে প্রবেশের জন্য অপেক্ষা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%