ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

নওগাঁয় পোলাও চালের দাম ২০০ টাকার মাত্রা অতিক্রম করেছে


নওগাঁয় পোলাও চালের দাম ২০০ টাকার মাত্রা অতিক্রম করেছে

নওগাঁর চালের বাজারে আগুন লেগেছে। এক মাসের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া চালের দাম কেজিতে সর্বোচ্চ ৪৫ টাকায় বেড়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা তীব্র বিপাকে পড়েছেন। চালের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য এবং অবৈধ মজুতদারিকে দায়ী করছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে নওগাঁ পৌর খুচরা ও পাইকারি চাল বাজারে সপ্তাহের ব্যবধানেই আতপ চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। আর মাসের হিসাবে এই বৃদ্ধি কেজিপ্রতি প্রায় ৪০ থেকে ৪৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে খোলা চিনিগুড়া চাল মানভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চালের দাম ২০০ থেকে ২১০ টকায় পৌঁছেছে।

দাম বৃদ্ধির কারণে ক্রেতারা বিপাকে পড়েছেন। পৌর চাল বাজারে চিনিগুড়া চাল কিনতে আসা ক্রেতারা জানান, তারা শিশুদের জন্য বা বিশেষ দিনে বিরিয়ানি-পোলাও রান্নার কাজে চিনিগুড়া চাল ব্যবহার করেন। দাম বাড়ার কারণে আগে যেখানে ২-৩ কেজি চাল কিনতেন, সেখানে এখন ১ কেজি চাল কিনে বাড়ি ফিরতে হচ্ছে। গত মাসে তারা যে চাল ১৪৫-১৫০ টাকা কেজি দরে কিনেছেন, আজকের বাজারে সেই চাল ১৮০-২০০ টাকা কেজি দামে কিনতে হচ্ছে। এক মাসের ব্যবধানে ৪০-৪৫ টাকা দাম বৃদ্ধির কারণে তারা মনে করছেন যে এটি সুখকর নয়। এভাবে দাম বাড়তে থাকলে চিনিগুড়া চাল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সাধারণ ক্রেতারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা

এদিকে ব্যবসায়ীরা জানান, শুধু সুগন্ধি চালই নয়, বস্তাপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে কাটারি ও জিরাশাইলের মতো চিকন চালের দামও। বর্তমানে এসব চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। মোটা স্বর্ণা-৫ চালের দাম কিছুটা স্থির থাকলেও চিনিগুড়া ও চিকন চালের বাজারের এমন ঊর্ধ্বগতিতে ক্রেতারা ক্ষুব্ধ হয়েছেন।

ব্যবসায়ীদের দাবি, ৫০ কেজির চিনিগুড়া চালের বস্তায় দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকা। করপোরেট কোম্পানিগুলো অতিরিক্ত দামে প্যাকেটজাত চাল বাজারজাত করায় খোলা বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে করপোরেট ব্যবসায়ীরা প্যাকেটজাত চাল বেশি দামে বিক্রি করায় খোলা বাজারে এর বড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা।

এদিকে ফারিহা ও শেখ রাইস মিলের মালিক শেখ ফরিদ উদ্দিন জানান, বর্তমানে চালের ব্যবসা চলে গেছে করপোরেট কোম্পানিগুলোর হাতে। এর ফলে হাসকিং ও অটো মিল মালিকরা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে রয়েছেন। বর্তমানে প্যাকেটজাত চাল বাজারদরের চেয়ে বেশি মূল্যে বিক্রি করার অসৎ উদ্দেশ্যেই মূলত এমনটি ঘটছে। নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অসৎ ব্যবসায়ীদের অবৈধ মজুতের বিরুদ্ধে সরকারি অভিযান প্রয়োজন। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি প্রকাশ করেছেন তিনি।

সুগন্ধি চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিশাল বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। ভুক্তভোগীদের মতে, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা ছাড়া এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে চালের বাজারে স্বস্তি ফেরানো সম্ভব নয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা সভার আয়োজন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমি নিম্নচাপ ধেয়ে আসছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মৌসুমি নিম্নচাপ ধেয়ে আসছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে

বঙ্গোপসাগর এলাকা সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই অবস্থায় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-১) এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা উল্লেখ করেছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সাথে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (২০.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে।

আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আফরোজা সুলতানা আরও জানিয়েছেন, মৌসুমি নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার দূরত্বে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে এসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ফেরি থেকে নদীতে ঝাঁপ, কচুরিপানা ধরে ভেসে যান ৩০ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


নারী ফেরি থেকে নদীতে ঝাঁপ, কচুরিপানা ধরে ভেসে যান ৩০ কিলোমিটার

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) কে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি কচুরিপানা ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার পর ফরিদপুরের কবিরপুর চর এলাকা থেকে উদ্ধার হন।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন যুবক পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ ধরছিলেন। এই সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে নদীর স্রোতে ভেসে তীরের দিকে আসছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, নিখোঁজ নারীর জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। তাকে শনাক্ত এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য পুলিশের একটি দলের ঘটনাস্থলে যাওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া নারী মোসা. লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউচর (আশ্রাফাবাদ) এলাকার বাসিন্দা। তিনি মো. ফুরকান মিয়ার স্ত্রী।

এর আগে, শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে মাঝপদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন লাইজু। ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা পর ফরিদপুরের কবিরপুর চর এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলাপোকা’ আন্দোলনের পর এবার বড় ঘোষণা দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


তেলাপোকা’ আন্দোলনের পর এবার বড় ঘোষণা দিলেন মোদি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে তীব্র আন্দোলন গড়ে তুলে মোদি সরকারের ঘুম হারাম করে দিয়েছিল দেশটির তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি। টানা ৩৭ দিনের আন্দোলনের ফলে বিজেপি সরকার এক প্রকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন; আন্দোলনকারীদের বাকি সব দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার সকল দাবি মেনে নেওয়ার পর অবশেষে আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে ফিরে গেছেন ঘরে। আর পরীক্ষার ব্যবস্থা আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিও বার্তায় মোদি বলেন, টাস্কফোর্সটি ভারতের পরীক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছিল, তারা এখন কারাগারে রয়েছে। এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। এছাড়া, সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পরীক্ষার ব্যবস্থা নির্ভরযোগ্য হতে হবে, তা স্বচ্ছ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিচালিত হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, টাস্কফোর্সের সুপারিশ পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বরণ

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ম্যাক হোল্ডিংস প্রাইভেটের ডেপুটি চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আলমজেব ফারজাদ আহমেদ নবীন শিক্ষার্থীদের ইউএপি পরিবারে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান এবং তাদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বোর্ড অব ট্রাস্টিজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ড. মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে উচ্চশিক্ষার জন্য ইউএপিকে বেছে নেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি জ্ঞান অন্বেষণে কৌতূহলী হওয়ার, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও শিক্ষকদের দিকনির্দেশনার সর্বোত্তম ব্যবহার করার পরামর্শ দেন।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, নবীনবরণ একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ সূচনা। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ এবং পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত উপাচার্য ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, সততা এবং আজীবন শিক্ষার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. অলোক কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়া শিক্ষার্থী কল্যাণ অধিদফতরের (ডিএসডব্লিউ) ভারপ্রাপ্ত পরিচালক মো. মোহাম্মদ রাকিব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও তাদের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা দেন।

এসময় আরও বক্তব্য দেন - স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী, স্কুল অব ফার্মাসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার। অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থীরও বক্তব্য ছিল।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%