০৬:৫৪ পি.এম
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম 'বাংলাফ্যাক্ট' লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ওই লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্প্রতি, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে কলা গাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার একটি দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে।
বাংলাফ্যাক্ট এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে এবং তাদের অনুসন্ধানে জানা যায় যে, ভিডিওটি চট্টগ্রামের বন্যা পরিস্থিতির নয় বরং এটি ২০২৪ সালের আগস্ট থেকে ইন্টারনেটে প্রচারিত।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে যে, বন্যা সংক্রান্ত এরূপ কোনো বাস্তবতা বর্তমানে নেই। লাশ ভাসিয়ে দেওয়ার এই ভিডিওটি গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে যে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
'বাংলাফ্যাক্ট' হল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন