১২:২৭ পি.এম
Aইসরাইল এবং লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি সম্মানের সঙ্গে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছেন গুতেরেস। তিনি এ চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেছেন।’
আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ
তিনি আরো বলেন, ‘এই সাময়িক যুদ্ধবিরতি চলমান সংঘাত কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ সুগম করবে।’
আন্তোনিও গুতেরেস এসময় বলেন, ‘সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে হবে।’
তিনি জানিয়েছেন, এ আহ্বান ইসরাইল ও লেবাননের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ, যেমন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য।
আরও পড়ুন: শিগগিরই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন