ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

ড্রেসিং রুমে আনচেলত্তির নির্দেশে বদলে যায় ব্রাজিলের খেলা


ড্রেসিং রুমে আনচেলত্তির নির্দেশে বদলে যায় ব্রাজিলের খেলা

নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে শুরুতে ব্রাজিল পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সেলেসাওরা কামব্যাক করে। ক্যাসেমিরো দলের জন্য সমতা ফেরালেও পেছনের মাস্টার মাইন্ড হিসেবে দেখা যায় কোচ কার্লো আনচেলত্তিকে।

প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে ধৈর্যের বার্তা প্রদান করে খেলোয়াড়দের তিনি বলেছিলেন, ‘আমরা সঠিক পথেই আছি এবং এই পথেই এগিয়ে যেতে হবে।’

কোচের প্রশংসা করে ক্যাসেমিরো বলেন, প্রথমার্ধের বিরতিতে কোচ আমাদের অনেক কিছু বলেছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ছিল—শান্ত থাকতে হবে। মাথা ঠাণ্ডা রেখেছিলাম বলেই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। দলের প্রত্যেক সদস্যই এই প্রশংসার দাবিদার।

আরও পড়ুন: বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নতুন আলোচনা, ফখরুলের সঙ্গে আরও একটি নাম এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য তৈরি করতে চেয়েছিলাম এবং আক্রমণাত্মকভাবে প্রবেশ করতে চেয়েছিলাম। কিন্তু তাদের টাইট মার্কিংয়ের কারণে তা সম্ভব হয়নি। তারা খুবই সংগঠিত ছিল এবং স্পেস বদ্ধ রেখেছিল।

তিনি উল্লেখ করেন, বিরতির পর কৌশল বদলে ক্রস ও আক্রমণে অতিরিক্ত খেলোয়াড় যুক্ত করার মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে ব্রাজিল। পরিস্থিতি জটিল হলে নেইমারকে নামানোর পরিকল্পনাও ছিল বলেও জানান কোচ। তবে শেষ পর্যন্ত বদলি কৌশলই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়েছে।

কোচের মতে, এটি এখন পর্যন্ত দলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স না হলেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ধাপ। তিনি বলেন, ফুটবলে চাপ ও কষ্ট দুইটিই অংশ এবং সেই চাপ সামলাতে পারাই পার্থক্য গড়ে দেয়।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি: তুরস্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ভাসমান ফিলিং স্টেশনে আগুন লাগে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মুন্সীগঞ্জে ভাসমান ফিলিং স্টেশনে আগুন লাগে

মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন লেগেছে।

বুধবার (৩০ জুন) বেলা সোয়া ১১টার দিকে নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর উপর ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন যে, বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (বিশেষ সুরক্ষা সরঞ্জাম) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ফলে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, যদি আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তবে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। 

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ ও জিম্বাবুয়ে ৪১০ রান করেছিল। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা। 

তৃতীয় দিন বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। 

দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন। 

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা সেনাবাহিনী ভারতে প্রবেশ করে বড় এলাকা দ-খল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চীনা সেনাবাহিনী ভারতে প্রবেশ করে বড় এলাকা দ-খল করেছে

ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সেখানে তারা স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প নির্মাণ করছে। স্থানীয় আদিবাসীদের চারণভূমি ও কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা তারা নিজেদের দখলে নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন জানাচ্ছে, সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা বাহিনী ইতিমধ্যে পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে। স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ গত ছয় বছর ধরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, এই সকল দখলদারির কারণে।

নাহ আদিবাসীদের সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি কেরু চাদের জানিয়েছেন, আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি দিয়েছেন। কেরু চাদের বলেন, ‘ওই জমি আমাদের পূর্বপুরুষদের। সেখানে আমাদের মানুষরা বহু যুগ ধরে শিকার, পশুচারণ এবং চাষাবাদ করেছেন। কিন্তু কয়েক বছর আগেও যেসব জমিতে আমরা অবাধে চলতাম, সেগুলো এখন চীনা সামরিক বাহিনীর দখলে চলে গেছে।’

স্মারকলিপির তথ্য অনুযায়ী, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লাগোয়া আপার সুবনসিরি জেলার তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে চীনা সামরিক বাহিনী স্থায়ী পরিকাঠামো ও সড়ক নির্মাণ করেছে। আসফিলা এলাকার ওয়িং এবং পনিয়ার (চুজার্তা এলাকা), মারপান, পোত্রাং ও টিনডিংতাংয়ে চীন এই দখলদারির ঘটনা ঘটিয়েছে। এসব অঞ্চলের কয়েকটি স্থান স্থানীয়রা পবিত্র তীর্থস্থান হিসেবেও বিবেচনা করেন।

কেরু চাদের জানান, প্রায় ১২ বছর আগে থেকেই মাঝেমধ্যে ওই এলাকাগুলোতে চীনের সেনাবাহিনী ঢুকে পড়ত। তবে ২০২০ সালে তারা কৌশলগতভাবে পাকাপোক্তভাবে ওই ভূখণ্ডগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় থেকেই স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে চীনা বাহিনী বাধা দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাকসিং এলাকায় চীনা সামরিক বাহিনীর তৎপরতার গতি ও উদ্দেশ্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আমাদের নিজেদের ভূমি হারাচ্ছি।’

এ বিষয়ে স্থানীয় নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো বলেছেন, বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। তাই আদিবাসী সংগঠনের তোলা অভিযোগগুলো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ও গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগ করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভুল ও ভিত্তিহীন। এ ছাড়া জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, বছর কয়েক আগে লাদাখেও একইভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। তবে সে সময় ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, লাদাখে ভারতের এক ইঞ্চি ভূখণ্ডও চীন দখল করতে পারেনি。

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার সঙ্গে দুই জেলার অংশ যুক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


ঢাকার সঙ্গে দুই জেলার অংশ যুক্ত হচ্ছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার সম্পর্কে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার (২৮ জুন) জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

এই প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচিত হবে।

নোটিশে আরও বলা হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে।

সভার আলোচ্যসূচিতে মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

সভায় আরও আলোচনা হবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১০
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩১ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%