০৮:০৬ পি.এম
‘অডিটর’ পদে ৩৭৮ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব মহানিয়ন্ত্রকের অফিস। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৬ আগস্ট সকাল ১০টা থেকে এবং আবেদন চলবে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবে। আবেদন ফি বাবদ ১৬৮ টাকা পরিশোধ করতে হবে।
আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নরূপ:
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
আবেদন শুরু হচ্ছে: ৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি: অনলাইন।
চাকরির ধরন: স্থায়ী।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ।
কর্মস্থল: যে কোনো স্থানে।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন হিসাব মহানিয়ন্ত্রকের অফিসে। আবেদনের সাথে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১৬৮ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন