ঢাকা মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারী, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে মাঘ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে শাবান, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারী, ২০২৬ইং ২৭শে মাঘ, ১৪৩২বাং

মাদুরোর মুক্তির দাবিতে উত্তেজক পরিস্থিতি ভেনেজুয়েলায়


মাদুরোর মুক্তির দাবিতে উত্তেজক পরিস্থিতি ভেনেজুয়েলায়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে কারাকাসে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাজপথে সমাবেশে অংশগ্রহণ করেন মাদুরোর সমর্থকরা।

মার্কিন সামরিক অভিযানের অবৈধতা প্রসঙ্গে এক মাস অতিক্রম হয়েছে। তবে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির বিষয়টি সম্পর্কে সমর্থকরা আশাবাদী নন। তবুও এই দাবির সমর্থনে মঙ্গলবার অনেকে রাস্তায় নেমে এসেছেন।

সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি (পিএসইউভি) এবং বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে দেখা যায়, মাদুরোকে ‘সুপার বিগোটে’ সুপারহিরো চরিত্রে উপস্থাপন করা প্রতীক, খেলনা ও পোস্টার।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে হাসনা মওদুদকে হেনস্তার অভিযোগ উত্থাপন

এসময়, মাদুরোর ছেলে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

একইদিনে মিরাফ্লোরেস প্রাসাদে বক্তব্য রাখেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেন।

রদ্রিগেজ আরও বলেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা নির্ধারণ সম্ভব। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

এদিকে, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সিরিজ চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপে ৫০ কোটি ডলার তেল বিক্রির অর্থ ফিরিয়ে দেয়। গত মাসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রফতানির প্রস্তাবও উত্থাপিত হয়েছে, যা কার্যকর হলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে।

আরও পড়ুন: ‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সচেতন থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

এতে অপরিশোধিত তেল রফতানিতে প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটন থেকে কিনতে পারবে কারাকাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতুর ঋণ পরিশোধ নিয়ে আমজনতার তারেকের স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


পদ্মা সেতুর ঋণ পরিশোধ নিয়ে আমজনতার তারেকের স্ট্যাটাস

পদ্মা সেতুর টোল থেকে সংগৃহীত বিশাল অর্থ এবং প্রকল্পের ঋণ পরিশোধের স্বচ্ছতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আমজনতার দলের সাধন ও ঢাকা-১২ আসনের এমপি প্রার্থী মো. তারেক রহমান তার ফেসবুক পোস্টে এই প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, পদ্মা সেতুর জন্য প্রতি বছরে প্রায় ৮০০ কোটি টাকা হারে ৩৫ বছরে ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও, বর্তমানে এই প্রক্রিয়া কি থমকে আছে, সেই নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৭ জুন প্রকল্পের ৭ম ও ৮ম কিস্তি পরিশোধ করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন কোনো কিস্তি পরিশোধ হয়েছে কিনা, সে সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যাচ্ছে না। তথ্যানুসন্ধান থেকে জানা গেছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে পদ্মা সেতু দিয়ে প্রায় ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন চলাচল করেছে। এই সময়ে সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ৮৬৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।

তারেক রহমান নিজের পোস্টে প্রশ্ন করেছেন, এই বিশাল টোলের অর্থ কোথায় গেল এবং কেন কিস্তি পরিশোধের বিষয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।

এছাড়া তিনি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগৃহীত ১০০ কোটি টাকার বৈদেশিক অনুদান, সরকারি কর্মচারীদের দুটি দিনের বেতন এবং টিএসসিতে সমন্বয়কদের সংগৃহীত অর্থের সঠিক বণ্টন এবং সময়মতো ফেনী ও নোয়াখালীবাসীর হাতে পৌঁছানোর বিষয়টিও সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এসব অর্থের সুষ্ঠু বণ্টন এবং তদারকির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অন্যদিকে তার পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশ যাত্রার প্রস্তুতির মধ্যে সাধারণ পাসপোর্ট গ্রহণের বিষয়টি নিয়ে তিনি বলেন, উন্নত দেশের ভিসা পাওয়ার সুবিধার্থে উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট বদলিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ করছেন। আকস্মিকভাবে উপদেষ্টাদের সাধারণ পাসপোর্ট নেওয়ার এই তৎপরতা এবং দেশ ছাড়ার জল্পনা কেন তা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা ও উপজেলায় অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস ডা. রফিকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


জেলা ও উপজেলায় অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস ডা. রফিকের

দেশজুড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচারণায় অংশগ্রহণ করেছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভা আয়োজন করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম মন্তব্য করেন, আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা প্রবর্তনের প্রত্যাশা করছি, যেখানে সবার জন্য আধুনিক সেবা নিশ্চিত হবে। মা ও শিশুদের জন্য বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রতিটি নাগরিক নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে অধিকাংশ উন্নত চিকিৎসা ঢাকা কেন্দ্রীক—এই প্রবণতা পরিবর্তন করা প্রয়োজন। আমরা প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সরবরাহ নিশ্চিত করবো। সেখানে হৃদরোগ, ডায়ালাইসিস, ক্যান্সারসহ বিভিন্ন ধরনের চিকিৎসা ধাপে ধাপে শুরু করার পরিকল্পনা রয়েছে।

এরপর তিনি হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মাঝে বিএনপির দেশগড়ার পরিকল্পনা সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করেন। এ সময় তিনি দলের স্বাস্থ্যসেবা পরিকল্পনা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. খান মুহাম্মদ আরিফ, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. মিজান, ডা. সিফাতসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান উপদেষ্টা মোহনাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বিমান উপদেষ্টা মোহনাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছেন

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার (১১) স্বাস্থ্য খবরাখবর নেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার কাছ থেকে মোহনার শারীরিক অবস্থার তথ্য নেন।

আজ বুধবার সন্ধ্যায়, হাসপাতাল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা চিকিৎসকদের কাছে মোহনার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন। শিশুটির সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি, তিনি মোহনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

মোহনার উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজেই আমাকে তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি।”

এই পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার কাছে মোহনার স্বাস্থ্যের অবস্থান জানার জন্য খোঁজ নেন। মোহনার সাথে ঘটে যাওয়া ঘটনাকে জাতির জন্য লজ্জার বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা জানায়, মোহনার চিকিৎসার খরচসহ তার সমস্ত দায়িত্ব সরকার বহন করবে।

বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধীরা ইহকাল ও পরকালে উপযুক্ত শাস্তি পাবে।” তিনি মোহনার বাবা মোস্তফাকে একটি চাকরি দেওয়ার সম্ভাবনার কথাও বলেন।

এ বিষয়ে উল্লেখ করা প্রয়োজন, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন এমডি ও সিইও সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৩১ জানুয়ারি গুরুতর অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'সমতা ভিত্তিক রাষ্ট্র' বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৪ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ : কড়াইল-ভাষানটেক-সাততলা এলাকার নানা সমস্যার কথা শুনে ‘সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করছেন জুবাইদা রহমান।

আজ বুধবার বিকালে হাতিঝিলে এক অনুষ্ঠানে তিন এলাকার বাসিন্দাদের কাছ থেকে সমস্যাগুলো শুনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন ‘আপনারা আপনাদের মূল্য সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব। আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব সমস্যাগুলো কিভাবে সুষ্ঠভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রম ভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।'

'আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে ‘আমরা’, আমাদের আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’, সবার আগে ‘বাংলাদেশ’, ভেদাভেদের আগে ‘সমতা’, সবার জন্য ‘সমান সুযোগ-শ্রমের মর্যাদা’। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার।'

এই অনুষ্ঠানে সব পেশার মানুষজন এক সঙ্গে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এতক্ষণ আমরা শুনলাম ভাষান টেক, কড়াইল ,সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদারক অনেক সমস্যার কথা, শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের সমস্যার কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা। আপনাদের সমস্যা অনেক। আমি-আপনি-আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব।'

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া -৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলার কর্মজীবী রিকশা চালক, বাস চালক, পোষাক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, বাংকার্স, সিষ্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষজন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালনক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ভাষানটেকের বাসিন্দা গৃহিনী তানিয়া আখতার, কড়াইল আদর্শ নগরের  তিতুমীর কলেজের শিক্ষার্থী ফাতেমা আখতার, সাততলার এলাকার সাউথ ইস্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থী নার্গিস আখতার এবং পোষাক কর্মী মির্জা আল শামীম, ফাতেমা খাতুন ও পরিবহন শ্রমিক রুহুল আমিন বাবু বক্তব্য রাখেন।

তারা নিজ নিজ এলাকার সমস্যা বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, পয়োঃনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন,শিল্প প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার তৈরি, শিল্পে নারী কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ করা, যানজট নিরসন, বস্তিবাসীদের স্থায়ী পূনবার্সন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে চলমান দুর্নীতি দুরীকরণ, এই এলাকায় রাস্তাঘাটের লাইটিং ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে শাবান, ১৪৪৭হিঃ
ফজর ০৫:১৮
জোহর ১২:১৪
আসর ০৪:১৪
মাগরিব ০৫:৫১
ইশা ০৭:০৩
সূর্যোদয় : ০৬:৩৫ সূর্যাস্ত : ০৫:৫১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%