০৮:১৭ এম
নোয়াখালীর সদর উপজেলায় পুলিশের তরফ থেকে জান্নাত (১১) নামে একটি কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়ির ভেতর এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরী জান্নাত ওই বাড়ির মো. বেলালের মেয়ে।
আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিন তারা উভয়েই কর্মস্থলে ছিলেন। অন্যদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়িতে উপস্থিত ছিল। বিকালের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে, সে একা বাড়িতে অবস্থান করে। সন্ধ্যায় কাজ থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এসময় দেখার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, জান্নাতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন