ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জিত হবে: ববি হাজ্জাজ


প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জিত হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যদি কোনো দেশ শুধু প্রযুক্তি কিনে ব্যবহার করে, তাহলে সেই দেশ সবসময় অন্যের ওপর নির্ভরশীলই থাকবে। কিন্তু যে দেশ স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত) শিক্ষার মাধ্যমে প্রযুক্তিকে বুঝতে সক্ষম হয়, নিজের প্রয়োজন অনুযায়ী অভিযোজিত করতে পারে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম মানবসম্পদ গড়ে তুলতে পারে, সেই দেশই প্রকৃত অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন করে।

তিনি উল্লেখ করেন, ইতিহাসে জাপান সেই পথ দেখিয়েছে। একইভাবে বাংলাদেশও প্রাথমিক শিক্ষা থেকেই স্টেমভিত্তিক দক্ষতা গড়ে তোলার ওপর দৃঢ়প্রতিজ্ঞ।

আজ জাপানের ওসাকায় অনুষ্ঠিত আরটেক জেনারেল এক্সিবিশন ২০২৬- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার এমন একটি শক্তিশালী স্টেম শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে বিজ্ঞান বা প্রযুক্তি শেখানোই একমাত্র লক্ষ্য নয়। বরং ছেলে-মেয়েদের প্রশ্ন করতে শেখানো, সমালোচনামূলকভাবে চিন্তা করা, ধারণাকে গভীরভাবে বোঝা, সমস্যা বিশ্লেষণ করা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তবভিত্তিক সমাধান তৈরির সক্ষমতা গড়ে তুলতেই হবে মূল উদ্দেশ্য।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের শ্রমশক্তি ৭ কোটিরও বেশি এবং বিপুল সংখ্যক শিশু প্রাথমিকে পড়ালেখা করছে। তবুও দেশের অর্থনীতি এখনো তৈরি পোশাক শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এজন্য একটি বহুমুখী, জ্ঞানভিত্তিক এবং উচ্চ মূল্য সংযোজনকারী অর্থনীতি গড়ে তুলতে হলে প্রাথমিক স্তর থেকেই স্টেম শিক্ষার শক্ত ভিত্তি নির্মাণ করা অপরিহার্য।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। মেইজি পুনর্গঠনের সময় অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর উভয় ক্ষেত্রেই জাপান শিক্ষা, প্রযুক্তি, শৃঙ্খলা এবং উদ্ভাবনে বিনিয়োগ করে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশও সেই ধারাকে অনুসরণ করতে চায়।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে প্রাথমিক শিক্ষার মৌলিক শিখন সংকট মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। শিশুদের সাক্ষরতা, সংখ্যাজ্ঞান এবং মৌলিক দক্ষতা শক্তিশালী করার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি দৃঢ় শিক্ষাভিত্তি গড়ে তুলতে কাজ করছে।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

তিনি আরও বলেন, স্টেম শিক্ষা বাস্তবায়নের জন্য ব্যয়বহুল প্রযুক্তি সবসময় আবশ্যক নয়। একটি শিশুর লাগানো একটি গাছই হতে পারে জীববিজ্ঞান শেখার কার্যকর ল্যাবরেটরি। স্থানীয় পানির মান পরীক্ষা করা, বৃষ্টিপাত পরিমাপ করা, কাগজ দিয়ে সেতু নির্মাণ করা অথবা নিজ এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যার সহজ প্রকৌশলভিত্তিক সমাধান খোঁজা, এগুলি শিশুদের জন্য কার্যকর স্টেম শিক্ষার অংশ হতে পারে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পর্যায়ক্রমে গণিত ল্যাব, বিজ্ঞান ক্লাব এবং মৌলিক রোবোটিক্স শিক্ষার বিস্তার ঘটাতে চায়। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে স্টেম শিক্ষা আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, আরটেক জেনারেল এক্সিবিশনে প্রকাশিত শিক্ষা উপকরণের পদ্ধতিগুলি অত্যন্ত সহজ, মডুলার, ব্যবহারিক এবং সাশ্রয়ী। এই উদ্ভাবনী মডেলগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে সহজেই অভিযোজিত হতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য ব্যয়সাশ্রয়ী এবং বিস্তৃত পরিসরে বাস্তবায়নযোগ্য শিক্ষাসমাধানগুলিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদের শুধু তথ্য মুখস্থ করাবে না, বরং সমস্যাকে শনাক্ত করতে ও বিশ্লেষণ করতে সক্ষম করবে এবং বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনে তাদের সক্ষম করে তুলবে।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, দ্রুত নগরায়ন, খাদ্য নিরাপত্তা, অটোমেশন এবং কৃতি বুদ্ধিমত্তার মতো বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। তবে এসব চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয় বরং বৈশ্বিক। তাই এসব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই।

বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী আরটেক, অক্টোব্রেইন, এই অনুষ্ঠান আয়োজক, অংশগ্রহণকারী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী প্রজন্মের শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে আমরা আরও সহনশীল, উদ্ভাবনী এবং সমৃদ্ধ বিশ্ব গড়তে পারি।

অনুষ্ঠানে ওসাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অতিথি এবং আরটেক ও অক্টোব্রেইনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর আচরণ অনুচিত ও অনাকাঙ্ক্ষিত : আইনমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে জেলা বিএনপি’র জুলাই পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


হবিগঞ্জে জেলা বিএনপি’র জুলাই পদযাত্রা

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই স্লোগান সামনে রেখে হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পদযাত্রা করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা শহরে অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, হুইপ এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তুন, অ্যাড. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় জিকে গউছ বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল।

এমনকি কথা বলা এবং রাজনৈতিক সভাসমাবেশ করার অধিকারও ছিল না।

বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে বসে আরাম আয়েশে জীবন যাপন করছে।

‘২৪-এর গণঅভ্যূত্থানে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, फ্যাসिस्टরা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত আরও কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত আরও কয়েক ডজন

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর চারপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়ে দিয়েছে।

চার বছরের অধিক সময় ধরে চলে আসা এই যুদ্ধে রাশিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি করেছে। ফলস্বরূপ, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে তৈরি আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য তাদের মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

ইউক্রেনের বিমান বাহিনী যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসে সেটার জন্য সতর্কতা জারি করে, তখন মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পরে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, এই হামলায় আবাসিক ভবন এবং কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে টেলিগ্রামে একটি বার্তায় তারা জানান, 'শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।' হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

রাজধানীর চারটি জেলায় আগুন ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, কিয়েভের পশ্চিমে বুচা জেলায় আরও একজন নিহত হয়েছেন। কিয়েভের আশপাশের এলাকায় ২১ জন আহত হয়েছেন। এর আগে, রাজধানীটিতে টানা কয়েকটি প্রাণঘাতী রাতের হামলার পর এই ঘটনা ঘটে।

শুক্রবার কিয়েভ এবং এর উপকণ্ঠে রুশ হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। একই সময়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বিশাল কনটেইনার জাহাজ ডুবে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো জুলাই শহিদদের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো জুলাই শহিদদের

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশিদের সামনে হেনস্তা হয়েছি, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বিদেশিদের সামনে হেনস্তা হয়েছি, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই শহীদ আবু সাঈদের ছবি না থাকায় প্রামাণ্যচিত্রের কারণে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা এবং বিদেশি অতিথিদের সামনে ওয়াকআউটের ঘটনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'মানুষের ভুলত্রুটি হতেই পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে বিদেশি অতিথিদের সামনে এমন আচরণ ও হট্টগোল অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।'

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই শহীদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিত কিছু অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষের কারণে সেখানে হট্টগোল এবং একপর্যায়ে ওয়াকআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্ষমা চাইলেও বিশৃঙ্খলা থামেনি, ফলে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।

এই ঘটনার প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, 'সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, মানুষের ঐক্য দেখলাম। কিন্তু প্রামাণ্যচিত্রে কিছু ভুল ছিল, আবু সাঈদের ছবিটি আমি দেখলাম না। ভুল হতেই পারে, কিন্তু এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষমা চাওয়ার পরও যে ঘটনা ঘটল, তা অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে এমন ঘটনা মোটেই কাম্য ছিল না।'

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, 'বিদেশি অতিথিরা অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন, এটি তো ভালো দেখাল না। আমরা জাতীয় ঐক্য দেখাতে পারলাম না। সংসদ ভবনের মতো এখানে ওয়াকআউট করা একেবারেই শোভনীয় ছিল না।'

তিনি উপস্থিত বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে বলেন, 'রাষ্ট্রপতির সামনে “ভুয়া ভুয়া” স্লোগান দেওয়া কোনভাবেই মানানসই নয়। আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি, উড়ে এসে জুড় বসিনি। ভুল করলে শুধরে দেবেন, কিন্তু বিশৃঙ্খলা করে কোন লাভ নেই।'

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, 'এই সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার আওয়ামী লীগ হতে পারবে না, হতেও চায় না। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশে আসার ঘোষণা দেয়; আসেন, দেখা হবে রাজপথে।'

বিশৃঙ্খলাজনিত ক্ষোভ প্রকাশের পাশাপাশি জুলাই আন্দোলনকারীদের প্রতি সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দেবে। শহীদদের মর্যাদা রক্ষা এবং আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা সরকার নিশ্চিত করবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলন সম্পর্কিত শহীদ পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%