১১:১১ পি.এম
ফ্যাশন জগতের একটি নতুন পরিবর্তন লক্ষণীয়, যেখানে কুকুর মানুষের জায়গা দখল করে নিচ্ছে। ঝলমলে গাউন, হাতে তৈরি সূক্ষ্ম কারুকাজ এবং ক্যামেরার সামনে রাজকীয় ভঙ্গি ধারণ করে চার পায়ের এই মডেলগুলো যেন মানুষের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। ইন্দোনেশিয়ায় পোষা প্রাণীর পোশাক এখন আর শুধুমাত্র শখের বিষয় নয়, সেখানে কুকুর ও বিড়ালের জন্য এমন সব বিলাসবহুল পোশাক তৈরি হচ্ছে, যা দেখতে অনেকটাই বিয়ের গাউন কিংবা অভিজাত সন্ধ্যার পোশাকের মতো মনে হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ জাকার্তার একটি স্টুডিওতে এমনই এক ব্যতিক্রমী ফটোশুট অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেখা গেছে কুকুরদের শরীরে জমকালো পোশাক পরা। পোশাকের রং, নকশা ও সাজে মালিক এবং পোষা প্রাণীর মধ্যে এক ধরনের মিল ছিল। ক্যামেরার আলো জ্বেলে উঠতেই দেখা যায় পোশাকের পুঁতি, ফুল এবং সূক্ষ্ম নকশা ঝিকমিক করছে।
প্রতিটি পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাপড়। পোশাকের ওপর পুঁতি, ফুল এবং ছোট ছোট অলংকরণ হাতে সেলাই করা হয়েছে। ফলে এসব পোশাক দেখতে শুধু সুন্দরই নয়, প্রতিটি পোশাকে ফুটে উঠেছে দীর্ঘ সময়ের পরিশ্রমের ছাপ। এই পোশাকগুলো মূলত আনুষ্ঠানিক পার্টি, ফ্যাশন শো, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ ফটোশুটের জন্য তৈরি করা হয়।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
প’স্টাইলের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যালভিন ওয়ে ২০১৪ সাল থেকে মানুষের পোশাক তৈরির কাজ করে আসছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার কাজের পথে আসে একটি নতুন মোড়। ২০২১ সালে তিনি পোষা প্রাণীর জন্য পোশাক তৈরি শুরু করেন। চারপাশে যখন অনিশ্চয়তা এবং স্থবিরতা ছড়িয়ে পড়ছিল, তখন সেই অন্ধকার সময়েই তার সামনে সৃজনশীলতার নতুন একটি দরজা খুলে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন