০৬:৪১ পি.এম
প্রেমের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স নির্ধারণ করা সম্ভব নয়। ভালো লাগা, আকর্ষণ এবং ভালোবাসার অনুভূতি কখনোই বয়সের সীমায় আবদ্ধ থাকে না। তবে বাস্তবে সাধারণভাবে দেখা যায়, প্রেমের সম্পর্কে সাধারণত দুইজনের বয়স প্রায় কাছাকাছি হয়ে থাকে। এর কারণ হলো সমবয়সীদের মধ্যে জীবনযাপন, চিন্তাভাবনা ও অভিজ্ঞতার মিল অধিকাংশ ক্ষেত্রে বেশি থাকে।
তবে এটি বলার অপেক্ষা রাখে না যে ব্যতিক্রমও রয়েছে। অনেক তরুণী নিজের তুলনায় বয়সে বড় পুরুষের প্রতি আকৃষ্ট হন। প্রশ্ন হচ্ছে, কেন এমনটি ঘটে? বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই আকর্ষণের পেছনে অর্থনৈতিক নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক পরিপক্বতা, স্থিতিশীলতা এবং দায়িত্বশীল আচরণ।
বয়সে বড় পুরুষদের প্রতি তরুণীদের আকর্ষণের প্রধান কারণগুলোর মধ্যে ভীষণ প্রভাব ফেলছে তাদের মানসিক পরিপক্বতা। জীবনের অভিজ্ঞতার মাধ্যমে তারা আবেগ নিয়ন্ত্রণে অনড় হন এবং সামান্য বিষয় নিয়ে অযথা উত্তেজিত না হয়ে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করেন, যার ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হয় কম।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
এছাড়া, দায়িত্বশীল আচরণ এবং বাস্তববাদী মনোভাব তাদেরকে অবাস্তব কল্পনার পরিবর্তে পারস্পরিক সম্মান ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের গুরুত্ব দেয়ার ওপর বেশি আলোকপাত করতে সহায়তা করে এবং সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে আলোচনা করে সমাধান করতে পছন্দ করে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসও অভিনবভাবে কার্যকর হয়। কর্ম জীবন এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কারণে তারা যুক্তিনির্ভর সুসংগত সিদ্ধান্ত নিতে সক্ষম হন, আর এই ধরনের স্থিরতা ও নির্ভরযোগ্যতা অনেক নারীর কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে।
এছাড়া, ক্যারিয়ার, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য বিষয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গির কারণে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা ও জটিলতা কম থাকে। জীবনের বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা সঙ্গীর মতামত শোনা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর মাধ্যমে পারস্পরিক সম্মানকে সর্বাধিক গুরুত্ব দেন।
আধুনিক সমাজে অর্থের তুলনায় মানসিক পরিপক্বতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের স্থিতিশীলতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বর্তমান যুগের নারীরা। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন যে, শুধুমাত্র বয়সে বড় হলে কেউ আদর্শ সঙ্গী হন না। শেষ পর্যন্ত একটি সম্পর্কের সাফল্য নির্ভর করে দুজন মানুষের মানসিক সামঞ্জস্য, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানবোধের ওপর।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন