ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

নিয়মিত আমলকী খেলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকার


নিয়মিত আমলকী খেলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকার

আমলকী শুধুমাত্র কাঁচা খাওয়া হয় না, এটি দিয়ে তৈরি মোরব্বা, চাটনিও বেশ জনপ্রিয়। অনেকে আবার আমলকীর রস খেতে বেশি পছন্দ করেন। সুপারফুড হিসাবে সমাদৃত এই ছোট সবুজ ফলটি পুষ্টিগুণে ভরপুর। ত্বকের উন্নতি, চুল মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা হরমোনের ভারসাম্য বজায় রাখা পর্যন্ত, নিয়মিত আমলকী খেলে এরকম আরও অনেক উপকার পাওয়া যায়।

আমলকীকে কেন এত স্বাস্থ্যকর বলে মনে করা হয়?

ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী যৌগে সমৃদ্ধ হওয়ায় আমলকী আমাদের দেশে সহজলভ্য সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি। নিয়মিত এই ফল খেলে শরীরে অনেক পুষ্টির ঘাটতি সহজেই পূরণ করা যায়।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

আমলকীর রস: উপকারী কিন্তু ফাইবারের অভাব

আমলকী খাওয়ার অন্যতম জনপ্রিয় একটি উপায় হলো এর রস। সরাসরি ফলটি খেতে যারা পছন্দ করেন না, তারা এইভাবে আমলকী খেতে পারেন। তবে, রস করে খাওয়া হলে এর বেশিরভাগ ফাইবার নষ্ট হয়ে যায়। যদিও এতে থাকা অনেক ভিটামিন ও খনিজ পাবেন, কিন্তু ফাইবারের অভাবে শরীর একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবে, যা হজম এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।

আস্ত কাঁচা আমলকী: পুষ্টিগুণে ভরপুর কিন্তু সবার জন্য নয়

আস্ত কাঁচা আমলকী খেলে আপনি ফাইবারসহ এর সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে পারেন। তবে, কাঁচা আমলকীর তীব্র টক এবং কষটে স্বাদ সবার কাছে আকর্ষণীয় না-ও লাগতে পারে। কারও কারও জন্য এটি হজম করাও কঠিন হতে পারে, বিশেষ করে বেশি পরিমাণে খেলে।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ফার্মেন্টেড আমলকী: বিশেষজ্ঞরা যে পরামর্শ দেন

ফার্মেন্টেড আমলকী এই ফলটি খাওয়ার সেরা উপায় হতে পারে। এটি ফাইবারের সঙ্গে পুষ্টিকর খাবার সরবরাহ করে এবং অসাধারণ প্রোবায়োটিক হিসেবেও কাজ করে। গাঁজন প্রক্রিয়া উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং একইসঙ্গে ফলটিতে প্রাকৃতিকভাবে উপস্থিত ভিটামিন, খনিজ এবং ফাইবার ধরে রাখতে সহায়তা করে।

দিনে কতগুলো আমলকী খাওয়া যাবে?

আমলকী খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। এটি দিনের যেকোনো সময় উপভোগ করা যেতে পারে। বিশেষজ্ঞরা প্রতিদিন তিন থেকে পাঁচটি আমলকী খাওয়ার পরামর্শ দেন। ভালোভাবে চিবিয়ে খেলে এর ফাইবার এবং পুষ্টিগুণ সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।

এই হিসাবে দেখা যায়, গড় প্রতিদিন ৯ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে আসা ২১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স গত বছরের একই সময়ে আসা ১৭৫ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

গত মাস জুনে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং গত মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ রেকর্ড।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

গেল ডিসেম্বরে দেশে আসা রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে আসা রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়াও, গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

একইভাবে, গত আগস্ট ও জুলাইয়ে দেশের রেমিট্যান্স ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের একটি রেকর্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮০০ কোটি টাকায় বহুতল ভবন কেনার উদ্যোগ পূবালী ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


৮০০ কোটি টাকায় বহুতল ভবন কেনার উদ্যোগ পূবালী ব্যাংকের

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের ‘সুইস টাওয়ার’ ৮০০ কোটি টাকায় কিনে নিচ্ছে দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ভবনটি আওয়ামী লীগের সাবেক এমপি মোরশেদ আলমের মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী কোম্পানি ‘বেঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট’ নামে নির্মাণ করা হচ্ছিল। ব্যবসায়িক গ্রুপটির লক্ষ্য ছিল ‘সুইসটেল ঢাকা’ নামে পাঁচতারকা হোটেল প্রতিষ্ঠা করা।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য রাজধানীর তেজগাঁও এলাকার ৯৫ ডেসিমেল বা সাড়ে ৫৭ কাঠারও বেশি জমিসহ ২৬ তলা নির্মাণাধীন ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, ভবনটি কিনতে আয়করসহ মোট ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নয়। তবে কেনাবেচার সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল স্বীকৃতির শর্তেই পারমাণবিক চুক্তি, নতুন জটিলতায় সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


ইসরায়েল স্বীকৃতির শর্তেই পারমাণবিক চুক্তি, নতুন জটিলতায় সৌদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে করা পারমাণবিক চুক্তিটি কার্যকর হবে না যদি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া না হয়। তিনি বলেছেন, কেবল ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে তবেই ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।

আব্রাহাম অ্যাকর্ডস হল ইসরায়েল এবং কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে করা একগুচ্ছ চুক্তি, যা ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল।

এখন পর্যন্ত মুসলিম দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের নতুন মন্তব্য সৌদি সরকারকে উভয় সংকটে ফেলে দিয়েছে। কারণ, সৌদি আরব দীর্ঘদিন ধরে বলছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য রূপরেখা না পাওয়া পর্যন্ত ওই চুক্তিতে যোগ দেবে না।

এখন ট্রাম্প বলছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে পারমাণবিক চুক্তি সই করেছে, সেটার ভবিষ্যৎ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে, তিনি বলেছেন যে, চুক্তিটি কার্যকর হলেও সৌদি সরকার পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি পাবে না।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, চুক্তি আওতায় সৌদি সরকার কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজে পারমাণবিক কেন্দ্র ব্যবহার করতে পারবে।

অন্যদিকে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিটি দেশটির ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দেওয়ার ওপর ‘নির্ভরশীল’।

তিনি আরও বলেছেন, এটি এমন একটি শর্ত, যা নিয়ে প্রেসিডেন্ট বহুবার উপসাগরীয় ও আরব মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন। লেভিট জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের অন্যতম ঐতিহাসিক অর্জন। তিনি আরো যুক্ত করেছেন, ট্রাম্প চান যে পারমাণবিক চুক্তিগুলোর পরিধি আরও বিস্তৃত হোক। আব্রাহাম অ্যাকর্ডস মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ; যাতে মধ্যপ্রাচ্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত হয়।

বুধবার চুক্তিটি ঘোষণা করার সময় কেন প্রশাসন এটিকে শর্ত হিসেবে উল্লেখ করেনি, সেই প্রশ্নের জবাবে লেভিট বলেছেন, এটি এমন একটি বিষয় যা তিনি অতীতে বহুবার উল্লেখ করেছেন।

লেভিট আরো বলেন, 'আপনারা জানেন, চূড়ান্ত চুক্তির বিষয়টি সবসময়ই প্রেসিডেন্টের হাতে থাকে... এবং সবকিছু প্রেসিডেন্ট নির্ধারণ করেন।' লেভিট জানান, প্রেসিডেন্ট বলেছেন, 'যদি সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেয়, তবে চুক্তিটি বাতিল হয়ে যাবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাম্পের চাবি নিয়ে ‘কারসাজি’, মিরপুরে তীব্র পানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


পাম্পের চাবি নিয়ে ‘কারসাজি’, মিরপুরে তীব্র পানি

ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর থেকেই মিরপুর সাড়ে ১১ নম্বরের বি ব্লকের বাসিন্দারা পানি সংকটে ভুগছেন। অভিযোগ রয়েছে, রহস্যময় সেই চাবির কারণে দীর্ঘদিন পানি সরবরাহ বন্ধ ছিল।

সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে, চাবির ওই কারসাজিতে এক মাসেরও বেশি সময় এলাকাবাসী পানি থেকে বঞ্চিত ছিলেন। শুধু মিরপুর নয়, এমন আরও কয়েকটি এলাকায় পানি সংকটকে পুঁজি করে ওয়াসার পানিবাহী গাড়ির মাধ্যমে কর্মচারীদের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

মিরপুর সাড়ে ১১ নম্বরের বি ব্লকের বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন কল খুললেও পানি বের হচ্ছে না, শুধুমাত্র বাতাস বের হচ্ছে। এভাবে এক মাসেরও বেশি সময় ধরে শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে, পানি সংকটের সুযোগে বেড়েছে ওয়াসার পানিবাহী গাড়ির চাহিদা। গত জুন মাসে ওয়াসার জোন-১০ এলাকায় প্রায় ৩ হাজার গাড়ির পানির চাহিদা ছিল, যার ৯৫ শতাংশ সরবরাহ করেছে ওয়াসা। একই সময়ে জোন-৪ থেকে সরবরাহ করা হয়েছে আরও এক হাজারের বেশি পানিবাহী গাড়ি।

অভিযোগ রয়েছে, এসব গাড়ি থেকে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ৬০০ টাকার পানির জন্য ৮০০ টাকা নেয়া হচ্ছে। আবার তিন গাড়ি পানির জন্য ৩ হাজার টাকা নেয়া হয়েছে। অনেক ক্ষেত্রে চালকরা অতিরিক্ত বকশিশও দাবি করেন।

স্থানীয়রা বলছেন, তৈয়বা মসজিদসংলগ্ন ওয়াসার পাম্পে নতুন চাবি বসানোর পর থেকেই তাদের এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অথচ একই পাম্প থেকে পাশের একটি ক্যাম্পে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে।

এক বাসিন্দা জানান, এক মাস ধরে এলাকায় পানি নেই। সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে যায়, কিন্তু বাসায় খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো সমাধান হয়নি। অথচ পাশের ক্যাম্পে নিয়মিত পানি সরবরাহ হচ্ছে। চাবি বসানোর আগে নিয়মিত পানি পাওয়া গেলেও এরপর থেকে তা বন্ধ হয়ে যায়।

অভিযোগের সত্যতা যাচাই করতে সময় সংবাদ যায় সংশ্লিষ্ট পাম্পে। সেখানে পাম্প অপারেটরও চাবি বসানোর বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, একটি চাবি বসানো হয়েছে। তখন কেউ আপত্তি করেনি বা ভিডিওও করেনি। ওই চাবির কারণে তিন ঘণ্টা চলাচল কমে গেছে।

ওয়াসার জোন-১০-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এলাকার লোকজন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সময় সংবাদ এ বিষয়ে প্রতিবেদন প্রচারের পরদিন থেকেই মিরপুর সাড়ে ১১ নম্বরের বি ব্লকে পানি সরবরাহ স্বাভাবিক হয়। এতে প্রশ্ন উঠেছে, তাহলে কি এতদিন চাবি-সংক্রান্ত জটিলতার কারণেই পানি সরবরাহ বন্ধ ছিল?

তবে প্রায় এক মাস পর একই এলাকায় আবারও পানি সংকট দেখা দিয়েছে। শুধু মিরপুর নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্য বাড্ডা, রামপুরা ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও একই সমস্যায় ভুগছেন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, দ্রুত সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ লাখ লিটার পানি পাওয়া যাবে, যার একটি অংশ এসব এলাকায় সরবরাহ করা হবে। তখন এই সংকট আর থাকবে না। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সব কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

মৌলিক এই সেবার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তাদের প্রত্যাশা, কেবল আশ্বাস নয়, চাবি-সংক্রান্ত রহস্যের সমাধান করে দ্রুত স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%