ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ


রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ

 রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল থেকে মনোনীত প্রার্থী হিসেবে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ (রোববার) রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

বৈঠক শেষে ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সবক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিৎ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থধারা ফিরে আসুক। এজন্য আমরা সর্বসম্মতক্রমে বর্ষীয়ান রাজনীতিবিদ এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকার কাছ থেকে পুলিশ একটি পিস্তল, একটি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

ডাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ (রোববার) সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল (শনিবার) রাতে দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম দিকে ময়লার ভাগাড় থেকে এইসব অস্ত্র ও গুলি উদ্ধার করে শাহজাহানপুর থানার পুলিশ।

এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, অনেকে বলেন জুলাই ৩৬ দিনের। কিন্তু জুলাই ১৭ বছরের আন্দোলনের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছে, তাদের শিক্ষা হওয়া উচিৎ।

তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে একেকজন একেকটা বয়ান দিচ্ছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মাঝে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে।

অন্তর্বর্তী সরকারের গাফিলতি তুলে ধরে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা গেজেটের অন্তর্ভুক্ত হয়নি।

মন্ত্রী জানান, বিগত ১৭ বছরের আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়েছেন তাদের জন্য শিগগিরই নতুন অধিদফতর চালু করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ সময় অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু হাসপাতালে চিকিৎসা প্রদানে বাধা দেয়ার কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে যেসব চিকিৎসক জুলাইয়ে চিকিৎসা না দিয়ে কর্তব্যে অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি বলেন, জুলাই জনগণের উত্থান। কৃতিত্ব নিতে ব্যস্ত না হয়ে জুলাইকে ঘিরে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি: তুরস্ক

সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি, এ ধারণা প্রকাশ করেছে তুর্কি সরকার।

শনিবার (৮ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংবাদমাধ্যমের সাথে আলোচনা করতে গিয়ে জানিয়েছেন, এই চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশের প্রতি যৌথ হুমকি হিসাবে চিহ্নিত করা হয়নি।

মক্কায় শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণ ঘটলে সেটি তিন দেশের ওপরই আক্রমণ হিসাবে গণ্য হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই চুক্তিটি ন্যাটোর 'আর্টিকেল ৫'-এর মত একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অনুকরণে হলেও, আক্রমণের ক্ষেত্রে কিভাবে প্রতিটি দেশ সহায়তা পাবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এই সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য, লজিস্টিক, গোলাবারুদ অথবা সেনা মোতায়েন অন্তর্ভুক্ত থাকতে পারে।

এছাড়া, সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় এবং রাজনৈতিক ও সামরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগির বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ফিদান আরও বলেন, এই চুক্তির প্রস্তুতি প্রায় দুই বছর আট মাস ধরে চলছিল, তাই এটি শুধু সাম্প্রতিক ইরান উত্তেজনার প্রতিক্রিয়া নয়। এতে ভবিষ্যতে মিশরসহ অন্যান্য আঞ্চলিক দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, তুরস্কের এই আশ্বাসের পরেও ইরানি কর্মকর্তারা এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান ও ইব্রাহিম রেজাই এটিকে একটি 'কাগজি চুক্তি' বলে অভিহিত করেছেন এবং রিয়াদকে নিরাপত্তার জন্য নতুন সঙ্গীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি চুক্তি নিয়ে মন্তব্য না করলেও আঞ্চলিক দেশগুলোকে নিজেদের ওপর নির্ভর করার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের বাদাখশানে বেড়েছে সোনা উত্তোলনের কাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


আফগানিস্তানের বাদাখশানে বেড়েছে সোনা উত্তোলনের কাজ

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে সোনা উত্তোলনের কাজ ব্যাপকভাবে বেড়ে গেছে। একসময় যেসকল পাহাড়ে গ্রামবাসী ও তাদের গবাদিপশুর অবাধ বিচরণ ছিল, সেখানে এখন দিনরাত এক্সক্যাভেটর দিয়ে খনন কাজ চলছে। এই খনন কার্যক্রম স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও পরিবেশের পাশাপাশি মানুষের জীবন ও জীবিকায় গুরুতর প্রভাব পড়ছে।

ফয়জাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে শিওয়া এলাকায় কয়েক হাজার খনিশ্রমিক সোনা উত্তোলনের কাজে নিযুক্ত রয়েছেন। তারা দেশের বিভিন্ন এলাকার বিনিয়োগকারীদের হয়ে পাহাড় কেটে মূল্যবান এই ধাতু সংগ্রহ করছেন।

যদিও খনি কার্যক্রমে কিছু স্থানীয় মানুষ আর্থিকভাবে লাভবান হলেও অনেকেই এর বিরূপ প্রভাব নিয়ে হতাশ। এর মধ্যে ৭৪ বছর বয়সী কৃষক মোহাম্মদ আমিন অন্যতম।

পুল-ই-জিরি বান উপত্যকার বাসিন্দা আমিন এএফপিকে জানান, খনন কাজ শুরুর আগে নদীর পানি ছিল গভীর ও স্বচ্ছ। এখন সেই পানি পান করা তো দূরের কথা, গোসল কিংবা হাত-পা ধোয়ার কাজেও ব্যবহার করা যাচ্ছে না।

তিনি কান্নাভেজা চোখে জানান, নদীর তীরের সব ঘাস বিলীন হয়ে গেছে। ধুলাবালি ও বাতাসের কারণে সেখানে এখন চাষাবাদ করাও সম্ভব হচ্ছে না।

খনন কাজের আগে আমিন সর্বোচ্চ ৪০টি ছাগল পালন করতে পারতেন। এখন পরিবেশের অবনতির কারণে ১৫টি ছাগল পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

তিনি তার জমি একটি খনি কোম্পানির কাছে ইজারা দিয়েছেন। এর বিনিময়ে তাকে ২০ হাজার ডলার দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি অর্ধেক অর্থও পাননি। খনন শেষে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কোম্পানিটি পূরণও করেনি।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটির খনি খাত দ্রুত সম্প্রসারিত হয়েছে। রাষ্ট্রীয় আয় বাড়াতে দেশের বিপুল ভূগর্ভস্থ খনিজ সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে তালেবান সরকার।

বিশ্বব্যাংকের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের পর আফগানিস্তানে শত শত খনিসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ খাতে প্রকৃত প্রবৃদ্ধি বছরে গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ হয়েছে।

আফগান খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় খনি খাতকে নিয়ন্ত্রণের আওতায় আনার চেষ্টা করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, আগের সরকারের সময় খনিজসম্পদ অনিয়মিতভাবে উত্তোলন করা হতো এবং যথাযথ তদারকি ছিল না।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে সোনা উত্তোলন দ্রুত বাড়ছে। প্রতিবেশী তাখার প্রদেশেও কার্যক্রম জোরদার হয়েছে। সেখানে একটি আফগান কোম্পানি চীনা অংশীদারদের সঙ্গে যৌথভাবে সোনা উত্তোলন করছে।

বর্তমানে খনি কোম্পানিগুলোর ওপর প্রতি হেক্টর জমির জন্য প্রতি মাসে ২০ গ্রাম স্বর্ণ অথবা সমপরিমাণ নগদ অর্থ কর হিসেবে ধার্য করা হয়েছে। কোম্পানি লাভবান হোক বা না হোক, এই কর পরিশোধ করতে হয়।

বাদাখশানের কিছু এলাকায় এখনো খনন শুরু হয়নি। শিওয়া থেকে কয়েক কিলোমিটার দূরের এমন একটি এলাকায় বাস করেন পশুপালক ফাজিল। নিরাপত্তার কারণে তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি।

শৈশব থেকেই প্রতি গ্রীষ্মে পশুর পাল নিয়ে ওই পাহাড়ে আসেন ৪৫ বছর বয়সী ফাজিল। তিনি চান, তার এলাকায় খনিশ্রমিকেরা না আসুক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%