ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

৩ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল


৩ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৩ জুলাই: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? ইতিহাস হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তা-চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই নতুন নতুন দিগন্তের পথ দেখায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজকের দিনে পৃথিবীকে আবহমান কাল আলোচনার বিষয়বস্তু করেছে অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

 

আজ ৩ জুলাই ২০২৬, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও নানা বিষয়।

আরও পড়ুন: ৪ জুলাই: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

ঘটনাবলি

১৭৫৭ - মীরজাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করে। ১৯১৯ - বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।

 

১৯২১ - মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়। ১৯৪১ - মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ। ১৯৪৭ - ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ। ১৯৫৩ - পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সকলের আগে আরোহণ করেন। ১৯৬২ - আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৭১ - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন এবং দেশের জন্য স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শুক্রবার আপনার ভাগ্যে কী ঘটবে, দেখুন রাশিফলে

জন্ম

১৭২৮ - স্কট স্থপতি রবার্ট অ্যাডাম। ১৮৫৪ - চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেক। ১৮৮৩ - ফ্রান্‌ৎস কাফকা, যিনি জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক। ১৯১২ - অজিতকৃষ্ণ বসু, একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সংগীতজ্ঞ। ১৯৪১ - আদুর গোপালকৃষ্ণন, আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক। ১৯৫২ - অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার। ১৯৬২ - টম ক্রুজ, একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। ১৯৮৪ - সৈয়দ রাসেল, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।

 

মৃত্যু

১৯৩২ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী। ১৯৭১ - জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী। ১৯৯১ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৭ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র। ২০০৯ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক। ২০২০ - সরোজ খান, বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।

অন্যান্য

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৩১ এম


দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের কয়েকটি জেলায় দুপুরের সময় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও দেখা দিয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) দিনের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সতর্কবার্তায় এ বিষয়টি বলা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ এম


শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বেড়ান। কিন্তু যদি গিয়ে দেখেন যে মার্কেট বন্ধ, তাহলে মনটা বেশ খারাপ হয়ে যায়।

 

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কোথায় কোথায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার আপনার ভাগ্যে কী ঘটবে, দেখুন রাশিফলে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


শুক্রবার আপনার ভাগ্যে কী ঘটবে, দেখুন রাশিফলে

রাশিফল জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক মানুষ রাশিফলের দিকে নজর রেখেই তাঁদের দিনটি শুরু করেন। কারণ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে যে আজ আপনার জন্য সুদিন অপেক্ষা করছে নাকি দুর্দিন। এ ছাড়াও,জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, সে সম্পর্কে ধারণা পেতে পারেন আপনি। এভাবে সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও।

আজ শুক্রবার ৩ জুলাই ২০২৬। ভাগ্যরেখা অনুযায়ী, আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক এবং কর্মক্ষেত্রের বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র? যারা দিনে শুরুতেই আগাম ধারণা নিতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। চাকরি হোক কিংবা ব্যবসা, আজ আপনি মন দিয়ে পূর্ণ শক্তি দিয়ে কাজ করবেন। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন।

বৃষ: শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি অত্যন্ত ভালো কাটবে। আজ ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং ঘরের পরিবেশও ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন: প্রেমের জীবন খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি উপকারী হবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট: আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। যারা নিজস্ব ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা শিগগিরই ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

সিংহ: মানসিকভাবে আজ আপনি ভালো বোধ করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে খরচ বাড়তে পারে। স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। সম্ভবত আজ আপনি মাথাব্যথা, ক্লান্তি এবং অনিদ্রায় ভুগতে পারেন।

কন্যা: যেসব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। যারা সম্প্রতি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, তাদের অসাধারণ সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার ওপর কাজের চাপ থাকবে।

তুলা: আজ আপনার ফেলে রাখা কাজগুলো সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। আপনার সন্তানের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। তবে, আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সময়মতো খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।

বৃশ্চিক: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে। তাদের ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে এবং অফিসে সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

ধনু: আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীরা আজ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে, আপনার আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনি অলস বোধ করতে পারেন।

মকর: কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে অসন্তুষ্ট হতে পারেন। আপনার করা কাজে অনেক ভুল বের হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে, তবে আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে।

কুম্ভ: ব্যবসায়ীদের সব কাজ আজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকতে পারে।

মীন: আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অফিসে বসের সামনে ভালো ব্যবহার করুন, কারণ একটুও ভুল করলে বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হতে পারে, তবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। কিন্তু, আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনে ঢাকার বাতাস কতটা দূষিত, জেনে নিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ এম


ছুটির দিনে ঢাকার বাতাস কতটা দূষিত, জেনে নিন

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘকাল থেকেই বায়ুদূষণের শিকার। আজকের দিনে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এবং বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১০ম অবস্থানে।

 

শুক্রবার (৩ জুলাই) ছুটির দিন সকালে আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১০২। এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে বায়ুমানের কিছু পরিবর্তন হতে পারে।

তালিকার শীর্ষে থাকা জাকার্তার বায়ুমানের স্কোর ১৬০, যেটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দূষণের মাত্রা কাছাকাছি অবস্থায় রয়েছে পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৮, যা দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর শহরের স্কোর ১৫৫। এ শহরগুলোর বায়ুমানও অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

এছাড়া, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর আরও সাতটি শহর রয়েছে তালিকায়। এগুলো অন্তর্ভুক্ত করেছে উগান্ডার কাম্পালা, চিলির শান্তিয়াগো, মিশরের কায়রো, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, ইরানের তেহরান, এবং ভারতের দিল্লি।

 

আইকিউএয়ারের স্কোরের জন্য শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গৃহীত হয়, এবং ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হলো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভিতরে থাকার এবং অন্যদের জন্য বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%