ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন


প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন

হাটহাজারী, চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন।

আজ রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে সড়ক পথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আল্লামা শাহ আহমেদ শফীর কবরের পাশে গিয়ে ফাতেহা পাঠ করেন এবং সেখানে জিয়ারত করেন।

এই সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

কবর জিয়ারত শেষ করার পর প্রধানমন্ত্রীকে মাদ্রাসার অধ্যক্ষ দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি আলেমদের সাথে কুশল বিনিময় করেন।

মাদ্রাসা থেকে বিদায় নেয়ার সময় প্রধানমন্ত্রী মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফী মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মরুব্বী ছিলেন। তিনি প্রায় সাড়ে তিন দশক ধরে বৃহৎ কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত ছিলো।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

আল্লামা শাহ আহমদ শফীর(রহ) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়ক পথে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর ফলে তিনি দেশের আগামী রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটা নিশ্চিতভাবেই এগিয়ে গেলেন। রোববার (৯ আগস্ট) বিএনপির একটি জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানিয়েছেন। ওই নেতা আরও জানিয়েছেন, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগের পর তারা বলছেন যে, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের বিষয়টি জানেন না। এদিকে, বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে তারা দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগেই, বিএনপির জাতীয় স্থায়ীক কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেয় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তবে, যদি মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ

 রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল থেকে মনোনীত প্রার্থী হিসেবে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ (রোববার) রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সবক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিৎ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থধারা ফিরে আসুক। এজন্য আমরা সর্বসম্মতক্রমে বর্ষীয়ান রাজনীতিবিদ এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকার কাছ থেকে পুলিশ একটি পিস্তল, একটি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

ডাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ (রোববার) সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল (শনিবার) রাতে দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম দিকে ময়লার ভাগাড় থেকে এইসব অস্ত্র ও গুলি উদ্ধার করে শাহজাহানপুর থানার পুলিশ।

এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, অনেকে বলেন জুলাই ৩৬ দিনের। কিন্তু জুলাই ১৭ বছরের আন্দোলনের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছে, তাদের শিক্ষা হওয়া উচিৎ।

তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে একেকজন একেকটা বয়ান দিচ্ছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মাঝে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে।

অন্তর্বর্তী সরকারের গাফিলতি তুলে ধরে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা গেজেটের অন্তর্ভুক্ত হয়নি।

মন্ত্রী জানান, বিগত ১৭ বছরের আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়েছেন তাদের জন্য শিগগিরই নতুন অধিদফতর চালু করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ সময় অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু হাসপাতালে চিকিৎসা প্রদানে বাধা দেয়ার কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে যেসব চিকিৎসক জুলাইয়ে চিকিৎসা না দিয়ে কর্তব্যে অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি বলেন, জুলাই জনগণের উত্থান। কৃতিত্ব নিতে ব্যস্ত না হয়ে জুলাইকে ঘিরে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%