ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছেছে বিমানের ফ্লাইট


রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছেছে বিমানের ফ্লাইট

ইতালির রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকা পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তারা আবাসন, পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ না পাওয়ার কথা জানান। দেশে ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করলেও, সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন।

কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি। তারপর, শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থেমে যায়। কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ফ্লাইটটি অনিশ্চয়তায় পড়ে।

এছাড়া, ত্রুটি সারাতে না পারলেও যাত্রীদের বিমানে ৮ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ সময়ে এসিও বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামানোর পর অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় প্রায় ১৭০ জন বাংলাদেশি যাত্রী সেখানে আটকা পড়েন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

এ সময় লাউঞ্জে জায়গার অভাবে অনেক যাত্রী বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ে। তারা জানান, বিমান বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়নি। জরুরি ওষুধের সংকটেও পড়েছেন অনেক যাত্রী।

এরপর বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী পাঠানোর পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য ফ্লাইটটি প্রস্তুত হয়। দীর্ঘ ৪০ ঘণ্টার এই ভোগান্তির পর বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রোববার (৯ আগস্ট) দুপুর ১২:৩০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

যাত্রীরা আর কাউকে যেন এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই দাবিও জানান।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল দিয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম অর্ধেক কমলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


বেনাপোল দিয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম অর্ধেক কমলো

যশোরের শার্শা উপজেলার বেনাপোলসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমে অর্ধেক দামে ১৬০ টাকায় হয়ে গেছে। ৫ দিন আগেও এই বাজারগুলোর মধ্যে কাচাঁ মরিচের বিক্রি ৩০০ টাকায় চলছিল। সারাদেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার ভারতের থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। গত ৫ দিনে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মোট ৮০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

প্রথম চালানে গত সোমবার রাত ৮টার সময় একটি ভারতীয় ট্রাকে ৯,২০০ কেজি (৯.২ টন) কাঁচা মরিচ এসেছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় চালানে তিনটি ট্রাকে ৪২,২২০ কেজি (৪২.২২ টন), বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাকে ১৪,০০০ কেজি (১৪ টন) এবং শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় একটি ট্রাকে ১৫,০০০ কেজি (১৫ টন) কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। ফলে গত ৫ দিনে ৮০ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে সফলভাবে আমদানি হয়েছে। আমদানি শুরু হওয়ার কারণে শার্শা উপজেলার সব বাজারে মরিচের দাম অর্ধেক কমে বর্তমানে ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানি করার জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই তাদের আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

অন্যদিকে, বেনাপোল বন্দরের কাঁচা বাজারে ৫ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু আজ রবিবার সকালে দাম কমে ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম কমে ১০০ টাকার নিচে নেমে আসবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানিয়েছেন যে, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সাথে সাথে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থাও করা হচ্ছে। সীমান্তের ওপারে আরও কাঁচামরিচবাহী অনেকগুলো ট্রাক বন্দরে প্রবেশের জন্য অপেক্ষা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সরকার শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি এই ব্যাপারে বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি।

আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দু’টির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস, যাদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাদের বিষয়ে পরবর্তী প্রজন্মকে জানানোটা খুব বেশি দরকার। তবে সে অনুপাতে ওইভাবে বই, লেখনী বা চলচ্চিত্র গড়ে ওঠেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করছি। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ জাতীয় বইগুলোর ইংরেজি অনুবাদ প্রকাশ করা দরকার, যাতে তারাও দেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে সহজে জানতে পারে।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, ‘আই রিভোল্ট’ না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। একইভাবে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান যদি আমরা নতুন প্রজন্মের কাছে না তুলে ধরি, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে পারে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও ভোটাধিকারে আমাদের রক্ষা করতে হবে। দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য এস এম জিলানী, সংসদ সদস্য কে এম বাবর এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লেখক কালাম ফারায়েজি, বই দু’টির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং তৌহিদুর রহমান আওয়াল।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের উপযোগী করে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনের গল্প ও রাজনৈতিক ইতিহাস বর্ণনায় লেখিকার এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আ.লীগ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


‘আ.লীগ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে’

আওয়ামী লীগ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে কাজ শুরু করেছে।

শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুরের বিলায়েত খান উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন মন্তব্য করেন, বিগত ১৭ বছর শিক্ষার্থীদের পড়াশোনার উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়ে জিপিএ-৫ প্রাপ্তির এক মানসিক যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল। এমন চাপ সহ্য করতে না পেরে অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথও বেছে নেয়। এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে রাখা হয়েছিল, যার ফলে হতাশায় পড়ে অনেকে অনলাইন জুয়া ও মাদকের ছোবলে জড়িয়ে পড়ে। কারণ ফ্যাসিবাদী শাসক চেয়েছিল শিক্ষার্থীরা যেন মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করতে না শেখে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আনন্দমুখর পরিবেশে শিক্ষা দেওয়ার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফের টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা এখন সংস্কৃতি পেরিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে সারা দেশের খেলার মাঠেও পৌঁছে গেছে।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের মূল দায়িত্ব পালন করতে হবে। প্রাইভেট পড়ানোর প্রবণতা থেকে বিরত থেকে ক্লাসেই দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে তিনি এবি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। কর্মী সভায় লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল, মাসিক বেতন ৪০,০০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল, মাসিক বেতন ৪০,০০০ টাকা

আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৮ জুলাই ২০২৬ থেকে, এবং আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। এসব সুবিধার মধ্যে ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির বিনিময়ে অর্থ, টি/এ, ডি/এ, কমিশন, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার

লোকবল নিয়োগ: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৪০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, ছুটির বিনিময়ে অর্থ, টি/এ, ডি/এ, কমিশন, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।

আবেদনের বিষয়টি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%