১১:৫৮ এম
শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী এবং শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী। ছবি: সংগৃহীত
আজ শুক্রবার (৩ জুলাই), ১৮ মহররম ১৪৪৮ হিজরি। আজ মহররম মাসের তৃতীয় জুমা। এই বিশেষ কটির কারণে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করার জন্য আগমন করেছেন বিশ্বখ্যাত দুই আলেম ও কারি।
আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
২০০৭ সালের জুলাই মাসে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের রমজান থেকে নিয়মিত তিনি তারাবির নামাজে ইমামতি করছেন। এর আগে, তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুমধুর কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।
অনেকের জন্য ইতিমধ্যে উন্মুক্ত হয়ে গেছে জুমার দিনে ৯ আমলে অশেষ রহমত!
অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন প্রবীণ আলেম এবং বিশ্বখ্যাত কারি শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
তিনি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।
১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম এবং খতিব হিসেবে ছিলেন। ১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি মসজিদে নববিতে ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী সমাদৃত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন