ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

ইসলামে সম্পূর্ণ হারাম ৫টি পেশা, যেগুলো থেকে বিরত থাকার নির্দেশ


ইসলামে সম্পূর্ণ হারাম ৫টি পেশা, যেগুলো থেকে বিরত থাকার নির্দেশ

রিজিকের সন্ধানে মানুষকে বিভিন্ন ধরনের কাজ ও পেশার সঙ্গে যুক্ত হতে হয়। ইসলাম অধিকাংশ বৈধ ও কল্যাণকর পেশাকে অনুমোদন করেছে। তবে এমন কিছু পেশা ও কর্মকাণ্ড রয়েছে, যেগুলো ইসলামে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। কারণ এসব পেশা ব্যক্তি ও সমাজের আকিদা-বিশ্বাস, নৈতিক মূল্যবোধ এবং মান-মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। আল্লাহ বলেন, ‘তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর পুনরুত্থান তো তাঁরই কাছে।’ (সুরা মুলক, আয়াত: ১৫)। এখানে পাঁচটি হারাম পেশার বিবরণ তুলে ধরা হলো—

প্রথমত, সুদের কারবার: আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা করে অর্থ উপার্জন করা সুন্নাহ, Whereas, সুদের কারবার করে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন, ‘যারা সুদ খায়, তারা তাদের মতো (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে তারা বলে, ব্যবসা তো সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫)। সুদের সঙ্গে সম্পর্কিত কোনো পেশায় নিজেকে জড়ানো যাবে না।

দ্বিতীয়ত, মদ: মদ বা নেশা উদ্রেককারী সব দ্রব্য প্রস্তুতকরণ, বণ্টন ও সেবন—সবকিছু ইসলামে হারাম। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের সবার প্রতি মহানবী (সা.) অভিসম্পাত করেছেন। তিনি বলেন, ‘মদের ওপর দশভাবে অভিসম্পাত করা হয়েছে। যথা—মদ, মদ উৎপাদক, মদ উৎপাদনের নির্দেশদাতা, মদ বিক্রেতা, মদের ক্রেতা, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদের মূল্য ভোগকারী, মদ পানকারী ও মদ পরিবেশনকারী (এদের সবাই অভিশপ্ত।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২৯৫)।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

তৃতীয়ত, পতিতাবৃত্তি: ইসলামে পতিতাবৃত্তির পেশাটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত, হারাম। কোনো স্বাধীন নারী কিংবা দাসীর জন্য ব্যভিচারের মাধ্যমে জীবিকা উপার্জনের অনুমতি ইসলাম কখনও দেয় না। পাশ্চাত্যের অধিকাংশ রাষ্ট্রে পতিতাবৃত্তি একটি বৈধ পেশা। এর জন্য তারা সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে রেখেছে। এই জঘন্য কাজটিকে তারা অন্য দশটি পেশার মতোই দেখে। জাবের (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দুজন দাসী ছিল, একজনের নাম মুসাইকা এবং আরেকজনের নাম উমাইমা। সে তাদের দুজনকে দিয়ে জোরপূর্বক বেশ্যাবৃত্তি করাত। তাই তারা এ বিষয়ে নবীজি (সা.)-এর কাছে অভিযোগ দায়ের করল। তখন আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করলেন, ‘আর তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন-সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না। এই নিষেধাজ্ঞার পরও কেউ তাদেরকে বাধ্য করলে, তাদের (দাসীদের) ওপর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নুর, আয়াত: ৩৩; মুসলিম, হাদিস: ৩০২৯)।

চতুর্থত, অশ্লীল শিল্পকর্ম: যৌন আবেদনময় নৃত্য, অশ্লীল গান, নগ্ন অভিনয় এবং এ ধরনের সব অশ্লীল কর্ম ইসলামে হারাম। নিষিদ্ধ সম্পর্কের পথ খুলে দেয় এ জাতীয় প্রতিটি কথা, কাজ ও পদক্ষেপও ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩২)। আল্লাহ তাআলা শুধু ব্যভিচারকে নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি, বরং তিনি এর ধারে-কাছে যেতেও নিষেধ করেছেন।

পঞ্চমত, চিত্রশিল্পী, ক্রুশ ও ভাস্কর্যনির্মাণ: ইসলামে দেহবিশিষ্ট মূর্তি ও প্রতিকৃতি তৈরি করা হারাম। এগুলো সংরক্ষণও নিষিদ্ধ। ইমাম বুখারি (রহ.) সাইদ ইবনে আবিল হাসান (রহ.) সূত্রে বর্ণনা করে বলেন, ‘আমি ইবনে আব্বাস (রা.)-এর উপস্থিত ছিলাম। এ সময় তার কাছে এক ব্যক্তি এসে (তার উপনাম ধরে ডেকে) বলল, হে আবু আব্বাস, আমি এমন এক মানুষ, আমার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম আমার হস্তশিল্প। আর আমি (এ হস্তশিল্পের মাধ্যমে প্রাণীর) এসব ছবি প্রতিকৃতি নির্মাণ করি। তখন ইবনে আব্বাস (রা.) বললেন, (প্রাণীর এসব ছবি-প্রতিকৃতি নির্মাণের বিষয়ে) আমি আল্লাহর রাসুলকে (সা.) যা বলতে শুনেছি, শুধু তা-ই তোমাকে বর্ণনা করব। আমি তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো (প্রাণীর) ছবি-প্রতিকৃতি নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনও প্রাণ সঞ্চার করতে পারবে না। এতে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তখন ইবনে আব্বাস (রা.) বললেন, আফসোস তোমার জন্য। তুমি যদি একান্ত এ কাজ না-ই ছাড়তে পারো, তবে এ গাছপালা ও প্রত্যেক প্রাণহীন বস্তুর ছবি-প্রতিকৃতি বানাতে পারো।’ (সহিহ বুখারি, হাদিস: ২২২৫)

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. উত্তেজনা কমাতে সৌদি ও ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


. উত্তেজনা কমাতে সৌদি ও ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক

চলমান উত্তেজনা প্রশমনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিদের মধ্যে।

শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম সৌদির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন।

ইয়েমেনের আনসারুল্লাহ হুতির সূত্র জানিয়েছে যে এ বৈঠকের উদ্দেশ্য ছিল ‘আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা’কে এগিয়ে নেওয়া।

সৌদি আরব ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিদানে আজ সকালে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি তেল পরিশোধনাগারে পাল্টা হামলা চালায় হুতিরা। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, সৌদি আরব এবং হুতিদের মধ্যে উত্তেজনার মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবার গতকাল রাতে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরশু রাতে জানিয়েছিলেন যে ইরানের ওপর তারা আবারও পূর্ণমাত্রায় হামলার পরিকল্পনা করছেন।

সূত্র: আলজাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন বিভাগের কার্যালয়ের সামনে হঠাৎ বাঘের উপস্থিতি, এলাকায় চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


বন বিভাগের কার্যালয়ের সামনে হঠাৎ বাঘের উপস্থিতি, এলাকায় চাঞ্চল্য

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে হঠাৎ একটি বাঘিনীর দেখা মিলে। বনকর্মীদের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাঘিনীটি। এই সময়ে উপস্থিত বনকর্মীরা মোবাইল ফোনে বিরল এ দৃশ্যকে ধারণ করেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে, শ্যালা নদীর তীর ঘেঁষে বাঘিনীটি বন অফিসের সামনে অবস্থিত খোলা জায়গায় কিছুক্ষণ অবস্থান করে। চারপাশ সতর্কভাবে পর্যবেক্ষণ করে সেটি আবার বনের গভীরে চলে যায়।

বন বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গত ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়; বরং সুন্দরবনেরই অন্য একটি বাঘিনী। এই বিষয়টি নিশ্চিত করার জন্য বন কর্মকর্তারা নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়ে গেছে। আন্ধারমানিক এলাকায় বন অফিসের সামনে বাঘিনীর উপস্থিতি তারই একটি ইতিবাচক প্রমাণ। তিনি জানান, আট কিলোমিটার এলাকায় স্থাপন করা ২০টি ক্যামেরা ট্র্যাপে নতুন তিনটি বাঘের ছবি ধরা পড়েছে। একইসঙ্গে বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও রেকর্ড হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত টহলের সময় বনকর্মীরা আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। এসব তথ্য সুন্দরবনে বাঘের সংখ্যা ও স্বাভাবিক বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রয়েল বেঙ্গল টাইগারসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীর তেতুলতলা এলাকায় নসিমন দুর্ঘটনা, প্রাণ গেল চালকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ভূরুঙ্গামারীর তেতুলতলা এলাকায় নসিমন দুর্ঘটনা, প্রাণ গেল চালকের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে নসিমন উল্টে নিহত হয়েছেন এর চালক। চালকের নাম আকবর আলী (৫০)।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার একজন বাসিন্দা ছিলেন। এই ঘটনার ফলে এক অপর ব্যক্তি আহত হয়েছেন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নসিমনটি সড়কের নিচে পড়ে গেলে চালক আকবর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামের অন্য একজন আহত হন।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তাবোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। তবে সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে গিয়ে পড়ে যায়। এর ফলে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. জনগণের আস্থা অর্জনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


. জনগণের আস্থা অর্জনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, "যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে।"

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা মহানগরের দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন।

তিনি নির্দেশ দেন, "যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে।"

তারেক রহমান আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি ফেয়ার, এবং কোনো রকমের ভায়াস হওয়ার সুযোগ নেই।

জাতীয় নির্বাচনে কোথায় কোথায় ভুল হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নিতে বলেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়া, স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতারা যাতে একক প্রার্থী বাছাই করে, সেই নির্দেশনাও দিয়েছেন।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা করছেন বিএনপি চেয়ারম্যান। প্রায় প্রতি সপ্তাহে ছুটির দিন গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা চলমান রয়েছে। দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসে প্রয়োজনীয় দিক-নির্দেশনার পাশাপাশি সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিএনপি প্রধান।

দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দলের জাতীয় কাউন্সিলের আগে চেয়ারম্যান তৃণমূলের নেতাদের কাছ থেকে সাংগঠনিক অবস্থা জানার চেষ্টা করছেন। স্থানীয় নির্বাচনের আগে দলের সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সরকারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের নিয়োগের ক্ষেত্রে দেশ ও দলের জন্য ত্যাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রাজনীতির মাঠে চ্যালেঞ্জ মোকাবিলা করতে তরুণদের মূল্যায়ন করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি একটি ধারাবাহিক বৈঠক।

দলীয় চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখার জন্য এই মতবিনিময় সভা করছেন।

সভায় অংশ নেওয়া গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, "এটা মূলত সাংগঠনিক সভা। এখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, তৃণমূলে বিএনপির নেতাদের আলোচনা করে একক প্রার্থী ঠিক করতে বলা হয়েছে। অতীতে যে ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাই করার বিষয়ে আলোচনা হয়েছে। কোনোভাবেই যেন একাধিক প্রার্থী না থাকে।

এর আগে গত ১৯ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে মূল দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে দল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী চান, স্থানীয় সরকার নির্বাচনের আগে দলের পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করতে। চলতি মাসের শুরুতে ৪ জুলাই শনিবার গুলশান কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%