ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম প্রায় ১২৫ কোটি টাকা


ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম প্রায় ১২৫ কোটি টাকা

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী, দিয়াগো ম্যারাডোনার সেই বল এবার উঠছে নিলামে।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুটি ঐতিহাসিক গোলই হয়েছিল যে বলে, সেটির দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট ঘোষণা করা হবে বিজয়ী ক্রেতার নাম।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু

প্রতिष्ठানটির প্রত্যাশা, বলটির দাম অন্তত এক কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে ব্যবহার করা হয়েছিল বলটি।

ম্যাচের ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। সেই গোলই ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।

এর মাত্র চার মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ম্যারাডোনা। পরে ফিফা গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়।

আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার বলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর মধ্যে এটি অন্যতম। এমনকি তার বিশ্বাস, সবচেয়ে স্মরণীয় বলগুলোর তালিকায় এটি সবার ওপরে।

ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য এর আগেও বড় অঙ্কের রেকর্ড গড়েছে। ২০২২ সালে ওই ম্যাচে ম্যারাডোনার পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সদবিসের মাধ্যমে তা বিক্রি করেন।

এবার নিলামে উঠতে যাওয়া বলটি অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

বিশ্বকাপ ইতিহাসে এটিই প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের সংগ্রহে রেখেছিলেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল বলটি।

সেবার এক অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনে নেন। তখন এটিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

তবে ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

আরও পড়ুন: প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর আচরণ অনুচিত ও অনাকাঙ্ক্ষিত : আইনমন্ত্রী

এবার ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী সেই বলের দাম ১২৫ কোটি টাকার মাইলফলক ছুঁতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এক এগারোর সময়ে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকেও।

শনিবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকসহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পর একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

তিনি বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নেওয়া হয়েছিল। এরপর নির্যাতন করা হয়েছিল তার ওপর। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য মিলেছে।

 

জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকের রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত বলেও জানান তিনি।

 

মতভিন্নতা থাকলেই আওয়ামী লীগ সরকারের নির্দেশে বন্দিশালায় গুম-নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

 

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা।

 

চিফ প্রসিকিউটর বলেন, বিচারের একটি অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসিতে আমাদের এই পরিদর্শন। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার ও নির্যাতন চালানো হতো। সেই নির্মম চিত্র আজ এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে।

 

২৬টি সেলে শ্রেণি ভেদে রাখা হতো বন্দিদের। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায়বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি।

 

যদিও আসামিপক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দিদের সাক্ষ্যের সঙ্গে মিল খুজে পাননি তারা।

 

এর আগে র‍্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শিগগিরই র‍্যাব-২ ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে তারা’: প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে তারা’: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের কবর পাকা করার জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। কিন্তু তারা সেই টাকাও মেরে ফেলেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিয়মিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

ইশরাক হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। এর ফলে বিএনপি সরকার আসার পর এই অধিদপ্তর গঠন করে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দলীয় পরিচয়ের কারণে, বহু জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। আমরা তাদের গেজেটভুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী ইশরাক বলেন, জুলাই শহীদদের কবর পাকা করার জন্য অন্তর্বর্তী সরকার দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। কিন্তু আমি গিয়ে দেখি, কবরের কোন চিহ্নও নেই। তারা কবরের টাকা মেরে ফেলেছে। আমাদের কাছে এমন অনেক তথ্য রয়েছে, যা প্রকাশ করলে তারা নিজেদের সম্পর্কিত মুখ লুকানোর জায়গা পাবে না।

তিনি উল্লেখ করেছেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যার কিংবা দেশের বিরুদ্ধে অবস্থানের কোনো ইতিহাস নেই। বিরোধী দলের ইতিহাস কলঙ্কিত হওয়ায়, তারা সবকিছু মুছে ফেলতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনো ভুলবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্ট অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে একটি সংসদ সদস্যের নেতৃত্বে মব তৈরি করা হয়। দ্বিমত থাকলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সভ্যভাবে তাদের প্রতিবাদ জানানো উচিত ছিল। কিন্তু যেকোনো অজুহাতে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। তাদের এই আচরণে আমাদের সম্মান বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে ক্ষুণ্ণ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে

চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ হতে যাচ্ছে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে যেভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে

বোর্ড সূত্রে জানানো হয়েছে, যেকোনো সিম ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ফল জানা সম্ভব। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে হলে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসে SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত করা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের অটোরিকশা ও রিকশা উপহার দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের অটোরিকশা ও রিকশা উপহার দিলেন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন। এ ছাড়া, বগুড়ার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে প্রধানমন্ত্রী দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার প্রদান করা হয়। এই সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানকালে মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন। পাশাপাশি, নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।

গফফার জানান, উপহার পাওয়া রিকশার একটি ঢাকাতেই চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করবেন। আরেকটি ভাড়া দেবেন।

এছাড়া, বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে তিনি অনেক কষ্টে জীবনযাপন করছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%