০৮:২৭ পি.এম
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ঢাকার মাটিতে প্রথমবার পা রেখেছেন। তিনি ঢালিউডের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
কলকাতার এ অভিনেত্রীকে 'গুলশানের চামেলী' নামের নতুন একটি ঢাকাই সিনেমায় দেখা যাবে। এই সিনেমার মহরতে অংশ নিতে তিনি স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশে পৌঁছান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়িকা।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
মধুমিতা বলেন, "আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।"
মধুমিতা আরও বলেন, "আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে।"
এমডি ইকবাল পরিচালিত 'গুলশানের চামেলী' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। সিনেমাটিতে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় তারকাদের দেখা যাবে। এর মধ্যে রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিনেমাটি একটি যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হবে।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন