ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ঝড়ে রেললাইনে গাছ পড়ে ব্যাহত হয় চলাচল, আড়াই ঘণ্টা পর ছাড়ে উপকূল এক্সপ্রেস


ঝড়ে রেললাইনে গাছ পড়ে ব্যাহত হয় চলাচল, আড়াই ঘণ্টা পর ছাড়ে উপকূল এক্সপ্রেস

নোয়াখালীতে মধ্যরাতে হঠাৎ করে ঝড়ের কারণে রেললাইনের ওপর গাছ পড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। যেহেতু ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে, তাই ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। এই কারণে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

সোমবার গভীর রাতে জেলা শহর হরি নারায়নপুর, মাইজদী কোটসহ বিভিন্ন এলাকায় ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়। এর ফলে একাধিক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

স্থানীয়দের জানানো অনুযায়ী, আজ সকালে নোয়াখালী সোনারপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে বাধার সম্মুখীন হয়ে ধীরভাবেই এগোয়। একাধিক স্থানে গাছ সরানো হলেও ট্রেনটি নারায়নপুর ও মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর পর সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে হয়।

আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর দিকে রওনা দেয়। তবে সামনের পথ পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়, তাই অনিশ্চয়তা থেকেই যায়।

ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌঁছানো সম্ভব নাও হতে পারে।

অপ্রত্যাশিত এই বিলম্বের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে নিজেদের গন্তব্যে চলে যান।

নোয়াখালী মাইজদী কোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই গাছ অপসারণের কাজ করছেন। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে এবং সকাল প্রায় সাড়ে আটটার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখন কোন সমস্যা নেই।

আরও পড়ুন: বরিশালে স্কুল সংলগ্ন বাণিজ্য মেলা নিয়ে হাইকোর্টে রিট, ডিসি-জেলা ম্যাজিস্ট্রেটসহ ৯ জনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করোনা টিকা ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়ের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী, সংসদে বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

১১:৩৪ এম


করোনা টিকা ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়ের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী, সংসদে বিবৃতি

করোনা মহামারির মধ্যে দেশের মানুষের সুরক্ষার উদ্দেশ্যে ভ্যাকসিন কেনার জন্য এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা রোধের অন্যান্য সরঞ্জামাদি আমদানি ও কেনার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনার জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতের ব্যয়ে হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, ভ্যাকসিন দিতে ব্যবহৃত সিরিঞ্জ কেনার জন্য খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য পরিবহন খরচ বাবদ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা খরচ হয়েছে।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা- সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানালেন, ভ্যাকসিন কেনা ও সংরক্ষণ সম্পর্কে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ আসেনি। তবে সরকার সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এই সম্পর্কিত যেকোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ এপ্রিল হজ ফ্লাইট চালু হবে ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

১১:৩৬ এম


১৮ এপ্রিল হজ ফ্লাইট চালু হবে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছিলেন যে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবারের প্রশ্ন-উত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়ে গেছে।

সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

এছাড়া, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা এবং চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় শিশুসহ ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

১১:৩৭ এম


ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় শিশুসহ ৩ জনের মৃত্যু

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী ওদেসায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার একজন সামরিক কর্মকর্তা এই তথ্য প্রদান করেছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে জানায়। শহরটির সামরিক প্রশাসনের প্রধান সেরহিয় লিসাক টেলিগ্রামে জানান, 'গত রাতে শত্রুপক্ষের হামলার ফলে দুঃখজনকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করেছে।'

জেলেনস্কি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, একজন গর্ভবতী নারী ও দুই শিশুসহ এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স এক বছরেরও কম।

এদিকে, রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা জোরদার করেছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের এমন হামলায় চাপের মুখে পড়েছে মস্কো!

ইউক্রেনের হামলা এড়াতে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা দূরের এলাকায় সরিয়ে নিচ্ছে রাশিয়া। দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক এবং উরাল পর্বতের কাছে পার্ম শহরে নতুন করে এগুলো বসানো হচ্ছে। ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়ানোর ফলে ক্রেমলিনের উদ্বেগ বেড়েছে। এসব হামলায় রাশিয়ার তেল উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের ড্রোন হামলায় উফা শহরের (বাশকোর্তোস্তান) বাশনেফত-নোভোইল তেল শোধনাগারের একটি বড় ইউনিট বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি পুরো শোধনাগারের ২৮ শতাংশ ক্ষমতা বহন করত। তবে অন্য তিনটি ইউনিট এখনো চালু আছে। এদিকে ৫ এপ্রিল ড্রোন হামলার লক্ষ্য হয় প্রিমোরস্কের কাছে একটি রুশ তেল পাইপলাইন। জায়গাটি এস্তোনিয়া ও ফিনল্যান্ডের মাঝামাঝি এলাকায়। এছাড়া দুটি স্থাপনায় ক্ষতির খবর পাওয়া গেছে। এগুলো হলো কস্তোভস্কি শোধনাগার এবং নোভোহিরকোভস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও হামলা চালাচ্ছে ইউক্রেন। ভূমধ্যসাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলো লক্ষ্য করেও আঘাত করা হচ্ছে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোন অগ্রগতি হয়নি। সূত্র: ইউক্রেন বিজনেস নিউজ, রয়টার্স, ডেইলি সাবাহ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোট অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ ইং

১১:৩৮ এম


হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোট অনুষ্ঠিত হবে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে।

গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণে মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ইরানের হুমকি ঘিরে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোট হবে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে।

প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালি খুলে দিতে বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও, সম্ভাব্য ভেটোর কারণে তা সংশোধন করে তুলনামূলক দুর্বল করা হয়েছে।

সর্বশেষ খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন রাখা হয়নি।

এর পরিবর্তে প্রস্তাবে রাষ্ট্রগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক পদক্ষেপে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রয়োজনে জাহাজকে এসকর্ট দেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ ‘অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার’ প্রস্তুতি রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানান। অন্যথা দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%