০৬:১০ পি.এম
শিক্ষকদের উৎসবভাতা সম্পর্কিত নতুন তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য প্রদান করেছেন।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার প্রেক্ষিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি ভাতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন।
শিক্ষামন্ত্রী উৎসবভাতা বৃদ্ধির ঘোষণা দিয়ে উল্লেখ করেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বৃদ্ধি করা হয়নি। তবে এই বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদুল আজহার সময়ে এটি কার্যকর হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে। দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের বিষয়ে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য প্রদান করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন