ঢাকা বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৬শে ভাদ্র, ১৪৩২বাং

৪ জুলাই: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা


৪ জুলাই: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

৪ জুলাই: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলি হচ্ছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তা-চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই নতুন নতুন দিগন্তের দিকে আমাদের পথনির্দেশ করে। ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো, আজকের এই দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।

 

আজ ৪ জুলাই ২০২৬, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসের এই দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও বিভিন্ন বিষয় একনজরে জেনে নেই।

আরও পড়ুন: শুক্রবার আপনার ভাগ্যে কী ঘটবে, দেখুন রাশিফলে

ঘটনাবলি:

১১৮৭ - ক্রুসেডের হাত্তিনের যুদ্ধ এ জেরুজালেমের রাজা গাই অব লুসিগনানকে সালাদিন পরাজিত করেন।

১১৮৭ - সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।

১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধবিরতি।

আরও পড়ুন: ৩ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আরও পড়ুন: কেন ডলারের চেয়ে স্বর্ণকে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো?

১৭৭৪ - “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।

১৭৭৬ - মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।

১৭৭৬ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান।

১৮০২ - মার্কিন ওয়েস্ট পেটেন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৮১৭ - স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।

১৮২৭ - নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।

১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গবর্নর জেনারেল পদে নিযুক্ত হন।

১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।

১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।

১৮৫৬ - মৌলভি আহমাদ উল্লাহ ও লাখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।

১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

১৮৮৬ - ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়।

১৯০৪ - পানামা খালের খনন কাজ শুরু।

১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাড়িতে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।

১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হন।

১৯৩৫ - লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝের স্থানে ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসির সদর দফতর “বুশ হাউস” ভবনটি লর্ড ব্যালফারের নেতৃত্বে প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে উন্মোচন করা হয়।

১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।

১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৩ - কুর্স্কের যুদ্ধ শুরু হয়।

১৯৪৩ - সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।

১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”

১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইন সরকারের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৪৭ - “ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট” খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।

১৯৫১ - চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।

১৯৭২ - দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারিভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।

১৯৭৮ - ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।

১৯৮৭ - প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।

১৯৮৭ - চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন।

২০০১ - মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

জন্ম:

১০৯৫ - উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনীতিক।

১৮০৭ - জুসেপ্পে গারিবালদি, আধুনিক ইতালির স্রষ্টা ও এক মহান বিপ্লবী।

১৮৩১- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক।

১৮৭২ - ক্যালভিন কুলিজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি।

১৮৯৭ - আল্লুরী সীতারাম রাজু, ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী।

১৯১০ - অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।

১৯১৮ - অ্যালেক বেডসার, ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়াম পেস বোলার।

১৯২৬ - আলফ্রেডো দি স্তেফানো, আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৪৬ - রোনাল্ড লরেন্স কোভিক (রন কোভিচ), আমেরিকান যুদ্ধবিরোধী কর্মী, লেখক এবং মার্কিন মেরিন সেনা।

মৃত্যু:

৯৮৭ - জুমা’র নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতীব।

১৮২৬ - জন এডাম্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৮২৬ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৮৩১ - জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৮৪৮ - ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান।

১৯০১ - ইয়োহানেস শ্মি‌ট‌, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯০২ - স্বামী বিবেকানন্দ, "আধুনিক ভারতের স্রষ্টা", লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক।

১৯০৭ - ‘হিতবাদী’ সম্পাদক ও লেখক কালীপ্রসন্ন কাব্যবিশারদ।

১৯২৭ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, বাংলার নবজাগরণের সময়কালে প্রখ্যাত নাট্যকার।

১৯৩৪ - মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৯৩৪ - হিব্রু কবি হাইইম বিয়ালিক।

১৯৬৩ -পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।

১৯৭১ - জো কক্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার।

১৯৭৪ - জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইন।

২০২১ - ফজল-এ-খোদা, বাংলাদেশি কবি, গীতিকার, ছড়াকার ও পত্রিকা সম্পাদক।

২০২২ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ (৪ জুলাই ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ এম


শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ (৪ জুলাই ২০২৬)

প্রতিদিন মানুষের কিছু না কিছু কেনাকাটা প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন এলাকায় ঘুরতেও সাধারণত মানুষ যান। যদি প্রয়োজনীয় কেনাকাটা অথবা ঘুরতে গিয়ে কোন এলাকার মার্কেটটি বন্ধ দেখতে পান, তাহলে মনটা খারাপ হয়ে যায়। সেইসঙ্গে সময়ও নষ্ট হয়ে যায়।

 

তাহলে, বাসা থেকে বের হওয়ার পূর্বে জানিয়ে রাখুন শনিবার (৪ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

এগুলোই বন্ধ থাকবে যেসব এলাকার দোকান

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজা, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানাসহ পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ এবং শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ এম


ঢাকায় বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কা

দিনের প্রথমার্ধে ঢাকা এবং এর আশপাশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে বজ্রপাতও হতে পারে।

 শনিবার (৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা হালকা কমতে পারে।

আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬০ সেলসিয়াস এবং একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়া। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে উদ্ধার মৃত সুমনের ফেসবুক পোস্টে মিছিলে অংশ নেওয়ার ছবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ এম


তুরাগে উদ্ধার মৃত সুমনের ফেসবুক পোস্টে মিছিলে অংশ নেওয়ার ছবি

তুরাগে উদ্ধার নিহত সুমনের ফেইসবুকে পোস্টে মিছিলে অংশ নেয়ার ছবি

সম্প্রতি তুরাগ নদের আশুলিয়া ঘাটে কার্যক্রম নিষিদ্ধ হওয়া অবস্থায় আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মী গ্রেফতার হওয়ার সময় ধাওয়া খেয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার অভিযোগ এবং পরে ওই নদীতে একাধিক মরদেহ উদ্ধার হওয়ায় বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের গুজব, সন্দেহ এবং সমালোচনা ঘনীভূত হয়েছে।

২২শে জুনে ৬০-৬৫ জন নেতা-কর্মী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করতে তুরাগ নদে ট্রলার নিয়ে আশুলিয়া ঘাটে যান, কিন্তু সেখানে গ্রেফতার হন। তারা হামলা ও ধাওয়ার শিকার হয়ে পানিতে ডুবে সাতজন নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগ কর্মীরা। এরপর থেকে তুরাগ নদ থেকে চারদিনের মধ্যে তিনটি মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

আশুলিয়ায় কী ঘটেছিল, এ বিষয়ে যথাযথ ধারণা পেতে বিবিসি বাংলার পক্ষ থেকে প্রত্যক্ষদর্শী, পুলিশ, নিহতের পরিবারের সদস্য এবং মিছিলে অংশগ্রহণকারী একজন আওয়ামী লীগ কর্মীর সাথে কথা বলা হয়েছে।

আশুলিয়া পুলিশ বলছে, সাতজনকে গ্রেপ্তারের ঘটনাস্থল থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এবং মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন।

কিন্তু ওই ঘটনার পর তুরাগের বিভিন্ন স্থানে চারটি লাশ উদ্ধারের ঘটনায় তাদের পরিচয় নিয়ে জোরালো আগ্রহ সৃষ্টি হয়। ২২শে জুনের পর তুরাগ নদে যাদের মরদেহ উদ্ধার হয়, তাদের অন্তত দুজন সে দিন মিছিলে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ কর্মীরা।

তুরাগে মিছিলে অংশ নেওয়া একজন আওয়ামী লীগ কর্মী বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, তুরাগে উদ্ধার হওয়া তিনজনের মধ্যে আরিফ এবং সুমন ২২শে জুনের মিছিলে অংশ নেওয়ার পর তুরাগে নিখোঁজ হয়েছিলেন। তিনি দাবি করেন, সুমন যুবলীগের সদস্য এবং আরিফ ছাত্রলীগের সাথী ছিলেন।

আশুলিয়ায় গ্রেফতার হওয়া কর্মীদের সঙ্গে মিছিল করা ওই আওয়ামী লীগ কর্মী নিরাপত্তার কারণে নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। ঘটনাস্থল থেকে তিনি নিজেই পানিতে লাফিয়ে আত্মগোপন করেছেন এবং এখনো পালিয়ে আছেন।

সৃত্র: বিবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা ছন্দহীন ও অগোছালো ছিলাম’: মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ এম


‘আমরা ছন্দহীন ও অগোছালো ছিলাম’: মেসি

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দর বিরুদ্ধে জয় পেতে আর্জেন্টিনাকে যে এত কাঠখড় পোড়াতে হবে, তা কেউ ভাবতে পারেনি! শনিবার (৪ জুলাই) ভোরে মায়ামিতে শেষ ৩২–এর ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় আর্জেন্টিনা ৩-২ গোলে জয়লাভ করেছে। শেষ ১৬–এর টিকিট নিশ্চিত করার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন। কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয় পাওয়ার পর তিনি স্বীকার করেছেন যে, দল প্রত্যাশামতো খেলতে পারেনি।

ম্যাচ শেষে মেসি মন্তব্য করেন, 'এই দল অনেক দিন ধরে প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট-পিস থেকে গোল করতে পেরেছি, যেটা সাম্প্রতিক সময়ে ঠিকমতো কাজে লাগাতে পারছিলাম না। এমন ম্যাচে সেট-পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার রয়েছে, আকাশে বল দখলে দক্ষ খেলোয়াড়দের রয়েছে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি এবং ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দীর্ঘদিন ধরে আক্রমণ ও রক্ষণ—দুই দিক থেকেই সেট-পিস নিয়ে কাজ করছি। এমন প্রতিযোগিতায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ।'

এরপর নিজের দলের দুর্বলতার কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, 'আমরা ঠিকভাবে প্রেস করতে পারিনি। অনেক সময় আমাদের লাইনগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে প্রতিপক্ষের সেন্টার-ব্যাককে চাপে ফেলতে গেলে সেন্টার-ব্যাকদের অনেকটা পথ পারি দিতে হচ্ছিল।'

মেসি উল্লেখ করেন, 'আমরা ছন্দহীন ও অগোছালো ছিলাম। তারা সব সময় একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পাচ্ছিল, কারণ আমরা তাদের সঙ্গে সমানভাবে ম্যাচ করতে পারিনি। তারা বল ছাড়া দূরত্বে আমাদের দৌড়ে ফেলেছে, কারণ আমরা কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি।'

মেসি কেপ ভার্দের প্রশংসাও করেন। তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। এই দল যে স্পেন ও উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে হারেনি, সেটার কারণ আছে। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম। ভেবেছিলাম এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমরা বলের দখল হারিয়েছি, পিছিয়ে গেছি এবং ঠিকভাবে প্রেস করতে পারিনি।'

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতার কঠিন বাস্তবতা তুলে ধরেন তিনি। মেসি বলেন, 'তারা শুরু থেকেই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। এটি এমন একটি প্রতিযোগিতা, যেখানে কেউ কাউকে কোনো সুযোগ ছাড়ে না। নামের কারণে আমরা অনেক সময় দলগুলোর মর্যাদা বিচার করি, কিন্তু আমরা জানতাম কেপ ভার্দেকে হারানো মোটেও সহজ হবে না। এই বিশ্বকাপের বিশেষত্ব হলো, সব দলই খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই ভীষণ কঠিন। আজ আমরা বরাবরের মতো সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো খেলি বা খারাপ খেলি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা, ভালো দিকগুলো ধরে রাখা এবং আজ যেসব ভুল করেছি, আমার মতে সংখ্যা অনেক ছিল; সেগুলো দ্রুত শুধরে নিতে হবে।'

আর্জেন্টিনার জয়ের নায়ক আবারও মেসি। তিনি এই ম্যাচে প্রথম গোলটি করেন, যার ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ২০। এছাড়া লিসান্দ্রো মার্টিনেজের গোলে তিনি অ্যাসিস্ট করেন এবং শেষ গোলেও তার পাঠানো ক্রস থেকে প্রতিপক্ষে আত্মঘাতী গোল আসে, যা আর্জেন্টিনার ৩-২ জয় নিশ্চিত করে।

লিওনেল স্ক্যালোনির অধীনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কঠিন পরীক্ষায় পড়লেও শেষে গিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় তারা শেষ ষোলোতে মিশরের সঙ্গে মুখোমুখি হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৬
জোহর ১১:৫৭
আসর ০৪:২৩
মাগরিব ০৬:০৯
ইশা ০৭:২০
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%