ঢাকা সোমবার, ১৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ০২ই জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
সোমবার, ১৮ই মে, ২০২৬ইং ০৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল আটক


নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল আটক

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে কোস্টগার্ড প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ডিজেল মজুদ করার তথ্য পাওয়ার পর কোস্টগার্ড এই অভিযান চালায়। এ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

পরে, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া মজুদ ও বিক্রি করার কারণে ২ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তিনি জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহ চাইলে বিপুল ভোটে বিজয়ের আশা জামায়াত প্রার্থী সোহেলের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ ইং

০৯:৪৬ এম


আল্লাহ চাইলে বিপুল ভোটে বিজয়ের আশা জামায়াত প্রার্থী সোহেলের

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আবিদুর রহমান বলেন, ‘আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কালচার, বগুড়া তার ব্যতিক্রম নয়।

 

তিনি আরও বলেন, ‘বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার।’

 

আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ‘বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং গত রাতে তাদের এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে।’

 

বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তবে আন্দোলন তৈরি হবে।’

 

 

এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, ‘প্রাথমিক তথ্যানুযায়ী অনেক কেন্দ্রেই এজেন্টরা প্রবেশ করতে পেরেছেন।’

 

এ দিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণকে ঘিরে সদরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের উপস্থিতি দেখা যায় তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনার উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম।

 

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ।

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৮৩৫টি বুথ প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

 

১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের পুরুষ ও মহিলা কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসমূহ।

 

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন।

 

 

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

 

এবারের উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে প্রাণ হারানো প্রবাসী শাহ আলমের লাশ দেশে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ ইং

০৯:৪৮ এম


ইরান যুদ্ধে প্রাণ হারানো প্রবাসী শাহ আলমের লাশ দেশে এসেছে

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালে ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৫৮২ ফ্লাইটযোগে শাহ আলমের মরদেহ রওনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

দূতাবাস থেকে খবর পাওয়া গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

একটি বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ফিলিং স্টেশনে তেল নিয়ে সংঘর্ষে আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ ইং

০৯:৫০ এম


মুন্সীগঞ্জে ফিলিং স্টেশনে তেল নিয়ে সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনে বোতলে অকটেন সরবরাহ নিয়ে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এটি ঘটে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের উপস্থিতিতেই তেল সরবরাহ কার্যক্রম চলছিল। এ সময় পুলিশ ও র‍্যাবের সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনটিতে একদিকে মোটরসাইকেলের জন্য তেল এবং অপরদিকে বোতলে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এর ফলে মোটরসাইকেল চালকদের খুব দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল এবং অনেকেই সময়মতো তেল নিতে সক্ষম হচ্ছিলেন না।

অবস্থা স্বাভাবিক রাখতে বোতলে অকটেন সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ করে মোটরসাইকেলে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরা বোতল সরিয়ে রাখলে এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি স্বেচ্ছাসেবকদের ওপর হামলা করেন। পরে এই ঘটনাটি সংঘর্ষে পরিণত হয় এবং একাধিক ব্যক্তি এতে জড়িয়ে পড়েন।

ঘটনার সময় পুলিশ ও র‍্যাবের সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ লাখ টন ডিজেল আনার সিদ্ধান্তে সরকারের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ ইং

০৯:৫২ এম


৩ লাখ টন ডিজেল আনার সিদ্ধান্তে সরকারের অনুমোদন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ও পরিবহন খাত সচল রাখতে জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন প্রদান করেছে।

এই সিদ্ধান্তটি বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুসারে মোট তিনটি বিদেশি কোম্পানি থেকে ১ লাখ টন করে ডিজেল ক্রয় করা হবে। অনুমোদন প্রাপ্ত কোম্পানিগুলো হলো—ইয়ার এনার্জি এজি, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কম্পানি এবং সিকদার ইন্টারন্যাশনাল।

সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে থাকে, তবে এবারের প্রক্রিয়াটি হবে সরাসরি। সরকারি সূত্রমতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি গণখাতে ক্রয় আইন ২০০৬ এবং ক্রয় বিধি ২০০৮-এর বিশেষ বিধান অনুযায়ী আইনত বৈধ।

এদিকে ২০১৫ সালের সিদ্ধান্ত অনুসারে বিপিসি তাদের চাহিদার ৫০ শতাংশ ‘জিটুজি’ (সরকার টু সরকার) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করে। তবে বর্তমানে বিশেষ পরিস্থিতির কারণে সেই প্রথা ভেঙে দ্রুত জ্বালানি নিশ্চিত করার জন্য সরকার এই পথ বেছে নিয়েছে। সংগৃহীত এই তেল মূলত ইস্টার্ন রিফাইনারি পিএলসি-তে প্রক্রিয়াজাত করা হবে।

জ্বালানি আমদানির এই জরুরি সিদ্ধান্তের পেছনে কাজ করছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূরাজনীতি। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ ও প্রিমিয়াম রেটে অস্থিরতা দেখা দেওয়ায় অনেক রপ্তানিকারক দেশ তেল সরবরাহ সীমিত করে দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ মজুদ ঠিক রাখতে এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা করতেই মন্ত্রিসভা কমিটি এই দ্রুত অর্পণের সবুজ সংকেত দিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%