০৩:২৫ পি.এম
জীবিকার তাগিদে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান খুলনার তরুণ নাজমুস সাকিব। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে, ক্রিকেটের প্রতি তার স্বপ্ন ও ভালোবাসা তিনি টিকিয়ে রেখেছিলেন। সেই চেষ্টা অবশেষে তাকে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে জায়গা করে দিয়েছে।
মালয়েশিয়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের কারণে তিনি প্রথমে দেশটির ‘এ’ দলে খেলার সুযোগ পান। এর পর সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত একটি ম্যাচে মাত্র ৫০ বলে ১২২ রানের দুর্দান্ত ও ঝড়ো ইনিংস খেলে, সবার নজর কাড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। এই নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যায়।
মালয়েশিয়া তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। দলটির স্কোয়াডে থাকায়, নিজ জন্মভূমির বিপক্ষে মাঠে নেমেছেন সাকিব। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি ও মালয়েশিয়ার মধ্যকার সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ শুরু হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার নাজমুস সাকিব একাদশে রয়েছেন।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে মালয়েশিয়া জাতীয় দলে অভিষেক ঘটে নাজমুস সাকিবের। তিনি দেশটির হয়ে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স তেমন কিছু চোখে পড়েনি। ৪ ম্যাচে সাড়ে ৭ গড়ে কেবল ১৫ রান করেছেন।
এবার নিজের জন্মভূমিতে কিছু একটা করে দেখানোর সুযোগ তার সামনে এসেছে। তার দলও ভালো শুরু পেয়েছে, ৬৫ রানেই বাংলাদেশের প্রথম ৪ উইকেট তুলে নিয়েছে সফরকারী দলটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন