০৩:১৫ পি.এম
নওগাঁর আত্রাই উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিমন হাসান (২৮) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে আলোচনা সভা
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার শেষে লিমন নিজেকে ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে অনেক সময় পেরিয়ে গেলেও ঘরের দরজা খুলছে না দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লিমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এর সাথে সম্পর্কিত একটি অপমৃত্যু (ইউডি) মামলা থানায় দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা সভার আয়োজন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন